মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৯:২৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo কাপাসিয়ায় স্বেচ্ছাসেবকদল নেতার বাড়িতে অগ্নিসংযোগে ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি Logo শিবগঞ্জে এসএসসিতে এক বিষয়ে ফেল, বিষপানে শিক্ষার্থীর আত্মহত্যা Logo রূপগঞ্জে পরিবেশ উন্নয়নে অভিযান, গাছের চারা রোপন, বিতরণ ও আলোচনা সভা Logo কাপাসিয়ায় আইনশৃঙ্খলা কমিটির সভায় মাদক নিয়ন্ত্রণে সম্মিলিত উদ্যোগের আহ্বান Logo যশোর শার্শায় এক হাজার পিস ইয়াবাসহ বেনাপোলের কাদের আটক Logo চাঁপাইনবাবগঞ্জে আন্তর্জাতিক আদিবাসী দিবসে শোভাযাত্রা ও সমাবেশ Logo টঙ্গীতে সড়ক দুর্ঘটনায় মাদ্রাসাছাত্র নিহত, মহাসড়ক অবরোধ করে শিক্ষার্থীদের বিক্ষোভ Logo কাপাসিয়ায় যুবদল নেতার বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ Logo কাপাসিয়ায় মাটির নিচ থেকে ৫’শ লিটার চোলাই মদ উদ্ধার, ৪ নারীসহ আটক ৭ Logo কালিহাতীতে মারধরের ঘটনায় আহত ব্যক্তির মৃত্যু
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

কাপাসিয়ায় বিএনপি নেতা মীর মাসুদ করিমের মাতা হালিমা খাতুনের জানাজা সম্পন্ন

Reporter Name / ১৪৩ Time View
Update : মঙ্গলবার, ৭ অক্টোবর, ২০২৫, ৬:৩৬ অপরাহ্ন

এফ এম কামাল হোসেন, কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি

গাজীপুরের কাপাসিয়া উপজেলা বিএনপির সাবেক সহসাধারণ সম্পাদক ও কাপাসিয়া বাজার ব্যবসায়ী সমিতির প্রতিনিধি মীর মাসুদ করিমের মাতা হালিমা খাতুনের (৭৮) জানাজা নামাজ মঙ্গলবার বাদ জোহর সম্পন্ন হয়েছে। এর আগে সোমবার দিবাগত রাত দেড়টার দিকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।

উপজেলা সদরের বর্জুনা নূরুল কোরআন এতিমখানা মাদরাসা মাঠে মরহুমার জানাজা নামাজে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, এলাকাবাসী ও আত্নীয় স্বজন শরিক হয়ে রুহের মাগফিরাত কামনা করেছেন। জানাজা নামাজ শেষে তাঁর মরদেহ বর্জুনা গ্রামের পারিবারিক গোরস্থানে দাফন করা হয়। শোক সন্তপ্ত মরহুমার পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন গাজীপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও কাপাসিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক শাহ রিয়াজুল হান্নান, কাপাসিয়া উপজেলা বিএনপির সদস্য সচিব ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব খন্দকার আজিজুর রহমান পেরা, উপজেলা বিএনপি নেতা ও কাপাসিয়া বাজার ব্যবসায়ী সমিতির আহ্বায়ক আফজাল হোসাইন, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন সেলিম, কাপাসিয়া সদর ইউনিয়ন বিএনপির সভাপতি সেলিম হোসেন আরজু, সাধারণ সম্পাদক আজগর হোসেন খান, কাপাসিয়া প্রেসক্লাবের সভাপতি এফ এম কামাল হোসেন, কাপাসিয়া বাজার ব্যবসায়ী সমিতির সদস্য সচিব ও দূর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক সাংবাদিক সাইফুল ইসলাম শাহীন, কাপাসিয়া মডেল মসজিদের পেশ ইমাম ও খতিব মাওলানা মাহমুদুল হাসান মারুফ প্রমুখ। মরহুমার জানাজা নামাজ পড়ান স্থানীয় মসজিদের পেশ ইমাম। এর আগে মরহুমার জন্য উপস্থিত সকলের নিকট কৃতজ্ঞতা প্রকাশ ও দোয়া প্রার্থনা করেন জৈষ্ঠ্য পুত্র মীর মাসুদ করিম। মৃত্যুকালে মরহুমার দুই পুত্র, দুই কন্যা ও নাতী-নাতনী সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST