বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ১২:০৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo লুটপাটের কারণে দেশের অর্থনীতি শূন্যের কোঠায়’ আহমেদ আযম খান Logo বাসা থেকে তরুণীর মরদেহ উদ্ধার, Logo নবাবগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে এসএসসি উত্তীর্ণদের সংবর্ধনা ও মিষ্টিমুখ Logo কাপাসিয়ার তিন মাদরাসায় কেউ পাস করেনি Logo সিলেটে নতুন করে করোনা ভাইরাসের হানা, স্বাস্থ্যঝুঁকি নিয়ে বাড়ছে উদ্বেগ Logo কাপাসিয়ায় স্বেচ্ছাসেবকদল নেতার বাড়িতে অগ্নিসংযোগে ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি Logo শিবগঞ্জে এসএসসিতে এক বিষয়ে ফেল, বিষপানে শিক্ষার্থীর আত্মহত্যা Logo রূপগঞ্জে পরিবেশ উন্নয়নে অভিযান, গাছের চারা রোপন, বিতরণ ও আলোচনা সভা Logo কাপাসিয়ায় আইনশৃঙ্খলা কমিটির সভায় মাদক নিয়ন্ত্রণে সম্মিলিত উদ্যোগের আহ্বান Logo যশোর শার্শায় এক হাজার পিস ইয়াবাসহ বেনাপোলের কাদের আটক
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

কাপাসিয়ায় বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত

Reporter Name / ১৩৮ Time View
Update : শনিবার, ২৯ নভেম্বর, ২০২৫, ৮:০০ অপরাহ্ন

এফ এম কামাল হোসেন, কাপাসিয়া (গাজীপুর) :

গাজীপুরের কাপাসিয়ায় বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়েছে। ২৯ নভেম্বর শনিবার বিকালে উপজেলার ঘাগটিয়া ইউনিয়নের ১ ওয়ার্ড বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের পদপ্রার্থী শাহ রিয়াজুল হান্নানের নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে ব্যাপক গণসংযোগ শেষে দোয়া মাহফিলে বিপুল সংখ্যক নারী পুরুষ অংশগ্রহণ করেন। ঘাগটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত সবার উদ্দেশ্যে বক্তব্য রাখেন শাহ রিয়াজুল হান্নান।
ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রাশেদুল ইসলামের পরিচালনায় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন কাপাসিয়া উপজেলা বিএনপির সদস্য সচিব ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব খন্দকার আজিজুর রহমান পেরা, জেলা কৃষক দলের সদস্য সচিব ফকির ইস্কান্দার আলম জানু, ঘাগটিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি বজলুর রশীদ নয়ন, সাধারণ সম্পাদক হারুন অর রশিদ প্রমুখ। এসময় অন্যান্যের মাঝে কাপাসিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক সদস্য ও কাপাসিয়া প্রেসক্লাবের সভাপতি এফ এম কামাল হোসেন, উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত সদস্য সচিব মামুনুর রশিদ, দুর্গাপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মাসুম সরকার, ঘাগটিয়া ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি হাবিবুর রহমান শাহীন, বিএনপি নেতা সামসুজ্জোহা নান্নু প্রমুখ উপস্থিত ছিলেন। বিশেষ দোয়া পরিচালনা করেন মাওলানা আসাদুজ্জামান।
সমবেত দলীয় নেতাকর্মীদের কাছে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনায় দোয়া প্রার্থনা করেন শাহ রিয়াজুল হান্নান। নেত্রীকে যেন মহান আল্লাহ তায়ালা নেক হায়াত ও দ্রুত সুস্থতা দান করেন, সে জন্য সবাই প্রাণ খোলে দোয়া করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST