মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৫:৩০ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo কাপাসিয়ায় স্বেচ্ছাসেবকদল নেতার বাড়িতে অগ্নিসংযোগে ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি Logo শিবগঞ্জে এসএসসিতে এক বিষয়ে ফেল, বিষপানে শিক্ষার্থীর আত্মহত্যা Logo রূপগঞ্জে পরিবেশ উন্নয়নে অভিযান, গাছের চারা রোপন, বিতরণ ও আলোচনা সভা Logo কাপাসিয়ায় আইনশৃঙ্খলা কমিটির সভায় মাদক নিয়ন্ত্রণে সম্মিলিত উদ্যোগের আহ্বান Logo যশোর শার্শায় এক হাজার পিস ইয়াবাসহ বেনাপোলের কাদের আটক Logo চাঁপাইনবাবগঞ্জে আন্তর্জাতিক আদিবাসী দিবসে শোভাযাত্রা ও সমাবেশ Logo টঙ্গীতে সড়ক দুর্ঘটনায় মাদ্রাসাছাত্র নিহত, মহাসড়ক অবরোধ করে শিক্ষার্থীদের বিক্ষোভ Logo কাপাসিয়ায় যুবদল নেতার বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ Logo কাপাসিয়ায় মাটির নিচ থেকে ৫’শ লিটার চোলাই মদ উদ্ধার, ৪ নারীসহ আটক ৭ Logo কালিহাতীতে মারধরের ঘটনায় আহত ব্যক্তির মৃত্যু
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

কাপাসিয়ায় শনিবার হান্নান শাহ্’র স্মরণ সভায় মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রধান অতিথি

Reporter Name / ১৪২ Time View
Update : বৃহস্পতিবার, ৯ অক্টোবর, ২০২৫, ১০:১৭ অপরাহ্ন

এফ এম কামাল হোসেন, কাপাসিয়া (গাজীপুর) :

বিএনপি স্থায়ী কমিটির সদস্য, সাবেক মন্ত্রী প্রয়াত নেতা ব্রিগেডিয়ার জেনারেল (অবঃ) আ স ম হান্নান শাহ্’র নবম মৃত্যুবার্ষিকী উপলক্ষে গাজীপুরের কাপাসিয়ায় ১১ অক্টোবর শনিবার ২ টায় বিশাল স্মরণ সভার আয়োজন করা হয়েছে। উপজেলা বিএনপির উদ্যোগে আয়োজিত স্মরণ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এছাড়া কেন্দ্রীয়, জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন।
এ উপলক্ষে কাপাসিয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে ব্যাপক প্রস্তুতি চলছে। ইতিমধ্যে উপজেলা বিএনপির সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা আলাদা ভাবে ব্যাপক প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছেন। উপজেলার ১১ টি ইউনিয়নের প্রত্যন্ত অঞ্চলে প্রয়াত নেতা হান্নান শাহ্’র ছবি সম্বলিত পোস্টার, ব্যানার ও ফ্যাস্টুন টানানো হয়েছে। বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দের সৌজন্যে দলের মহাসচিবকে স্বাগতম জানিয়ে অসংখ্য বিশাল বর্ণাঢ্য গেইট নির্মাণ করা হয়েছে।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পূর্ব মুহূর্তে হান্নান শাহ্’র স্মরণ সভাকে কেন্দ্র করে সকল পর্যায়ের নেতাকর্মীদের মাঝে সাজ সাজ ভাব পরিলক্ষিত হচ্ছে। বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে সাধারণ মানুষদের দাওয়াতের লক্ষ্যে উপজেলা ব্যাপী দিনরাত মাইকিং করা হচ্ছে। আবহাওয়া ভালো থাকলে কাপাসিয়ার সবচেয়ে বড় ঐতিহাসিক মাঠ লোকে লোকারণ্য হবে বলে নেতৃবৃন্দ মনে করছেন। গাজীপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও কাপাসিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক শাহ রিয়াজুল হান্নান তাঁর পিতার স্মরণ সভায় কাপাসিয়ার সকল শ্রেণিপেশার লোকজনসহ সাধারণ মানুষদের অংশগ্রহণের জন্য বিশেষ ভাবে অনুরোধ জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST