শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo যশোরের চাঁচড়ায় জেলা তথ্য অফিসের উদ্যোগে উঠান বৈঠক Logo কাপাসিয়ায় ঢাকা-কিশোরগঞ্জ মহাসড়কে ড্রামট্রাক-সিএনজি সংঘর্ষে নিহত ১, আহত ৫ Logo পাঁচবিবির ধরনজী ইউনিয়নের ১, ২ ও ৩ নং ওয়ার্ডে মহিলা মেম্বার পদপ্রার্থী মোছাঃ সুমি আক্তার Logo যশোরের ৮ উপজেলায় ইউপি নির্বাচন প্রস্তুতি ঘিরে ৫৪ ভোটকেন্দ্রে পরিবর্তন Logo কাপাসিয়ায় মৎস অফিসের উদ্যোগে পোনা মাছ অবমুক্তকরণ ও বিতরণ Logo কাপাসিয়ায় শিক্ষার্থীদের ইভটিজিংয়ের দায়ে এক বখাটের ৩ মাসের কারাদন্ড Logo মিথ্যা মামলা ও অপপ্রচারের বিরুদ্ধে রানা মিয়ার সংবাদ সম্মেলন Logo কালিহাতীতে ইয়াবাসহ দুই ‘জুলাই যোদ্ধা’ গ্রেপ্তার Logo কাপাসিয়ায় জাতীয় কবি কাজী ‘নজরুল বর্ষে’র সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু Logo চাঁপাইনবাবগঞ্জে ৮ মাসে ৭০ আত্মহত্যা, পরিবার-সমাজকে সচেতন হওয়ার আহ্বান পুলিশের
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

কাপাসিয়ায় সাইলেজ প্রযুক্তির কাঁচা ঘাস সংরক্ষণে উপকরণ বিতরণ

Reporter Name / ২০০ Time View
Update : বৃহস্পতিবার, ৯ জানুয়ারী, ২০২৫, ৫:৪৩ অপরাহ্ন

এফ এম কামাল হোসেন, কাপাসিয়া (গাজীপুর) :

গাজীপুরের কাপাসিয়া উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে সাইলেজ প্রযুক্তির মাধ্যমে কাঁচা ঘাস সংরক্ষণে খামারীদের মাঝে উপকরণ বিতরণ করা হয়েছে। ৮ জানুয়ারি বৃহস্পতিবার বিকালে কার্যালয় চত্বরে আনুষ্ঠানিক ভাবে বিভিন্ন উপকরণ বিতরণ করা হয়।

‘প্রাণিপুষ্টির উন্নয়নে উন্নতজাতের কাঁচা ঘাস চাষ সম্প্রসারণ ও লাগসই প্রযুক্তি হস্তান্তর প্রকল্পে’র আওতায় ১৬ জন খামারীর মাঝে প্রধান অতিথি হিসাবে বিভিন্ন উপকরণ বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) তামান্না তাসনীম।
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ একেএম আতিকুর রহমানের সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন কাপাসিয়া প্রেসক্লাবের সভাপতি এফ এম কামাল হোসেন, উপজেলা ভেটেরিনারি সার্জন ডাঃ আব্দুল্লাহ আল মামুন, প্রকল্পের কমিউনিটি এক্সটেনশন এজেন্ট রাসেল প্রমুখ।
ডাঃ আতিকুর রহমান জানায়, অতিরিক্ত বর্ষা-বন্যা ও শীতকালে গবাদি পশুর খাবারের খুব অভাব থাকে। তাই সাইলেজ প্রযুক্তিতে খামারীরা কাঁচা ঘাস সংরক্ষণ করতে পারেন। এছাড়া খামারীরা তা অন্যত্র বিক্রি করতে পারবেন। এব্যাপারে প্রকল্পের প্রশিক্ষক খামারীদের বাড়িতে গিয়ে হাতে-কলমে সংরক্ষণ পদ্ধতি শিখিয়ে দিবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST