বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০১:৩২ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo মনোহরদীতে যমুনা ডায়াগনস্টিক সেন্টার সিলগালা Logo চাঁপাইনবাবগঞ্জে টাস্কফোর্সের বড় সাফল্য বিপুল পরিমাণ হেরোইন ও ৮ লক্ষাধিক টাকাসহ আটক ২ Logo কাপাসিয়ায় এসএসসি, দাখিল ও ভোকেশনাল পরীক্ষা–২০২৬ সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে Logo কাপাসিয়ায় মানববন্ধন ও মানহানিকর সংবাদ প্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন Logo বাংলা প্রেসক্লাব বার্মিংহাম মিডল্যান্ডস-এর দ্বি-বার্ষিক নির্বাচন, জিয়া সভাপতি, আতিক সেক্রেটারি, লিমন ট্রেজারার Logo বাংলাদেশ প্রেসক্লাব, কেন্দুয়া উপজেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি গঠন Logo কাপাসিয়ায় আন্ত: প্রাথমিক ফুটবল টুর্ণামেন্টে দুর্গাপুর ইউনিয়নে বেগুনহাটি সরকারি প্রাথমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন Logo কৃষিকে এগিয়ে নিতে কেশবপুরে তিনদিনব্যাপী ‘কৃষি মেলা’ শুরু Logo কালিহাতীতে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন Logo সাত খামার ফাজিল মাদ্রাসায় পহেলা বৈশাখ উপলক্ষে পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

কাপাসিয়ায় ৪ শতাধিক আওয়ামীলীগ নেতাকর্মীর বিএনপিকে সর্বাত্মক সমর্থন

Reporter Name / ৭৬ Time View
Update : শনিবার, ১৭ জানুয়ারী, ২০২৬, ৬:১৪ অপরাহ্ন

এফ এম কামাল হোসেন, কাপাসিয়া (গাজীপুর) :

গাজীপুরের কাপাসিয়ায় নেতৃত্বশূন্য আওয়ামীলীগের চার শতাধিক নেতা কর্মী বিএনপিকে সর্বাত্মক সমর্থন জানিয়েছেন। ১৭ জানুয়ারি শনিবার দুপুরে উপজেলার দূর্গাপুর ইউনিয়নের ঘিঘাট গ্রামে তারা আনুষ্ঠানিক ভাবে সমর্থন জানান।

বিএনপির সাবেক প্রয়াত চেয়ারপার্সন ও তিনবারের সাবেক জনপ্রিয় প্রধানমন্ত্রী আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে স্থানীয় ৫ ও ৬ নং ওয়ার্ড বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এ দোয়া অনুষ্ঠানে শতস্ফুর্ত ভাবে স্থানীয় আওয়ামী লীগের বিপুল সংখ্যক নেতৃবৃন্দ উপস্থিত হয়ে বিএনপিকে সমর্থন জানান।

স্থানীয় ৫ নং ওয়ার্ড বিএনপির সভাপতি শামসুল আলম ভূঁইয়ার এ সভায় সভাপতিত্ব করেন। সাহাদাতুজ্জামান মুন্নার পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কাপাসিয়া উপজেলা বিএনপির সদস্য সচিব ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব খন্দকার আজিজুর রহমান পেরা।
এলাকার প্রবীণ ব্যক্তিত্ব আব্দুল বাতেনের বাড়ি আঙ্গিনায় আয়োজিত মিলাদ মাহফিল ও অনুষ্ঠানে এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন
দূর্গাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি সোলায়মান মোল্লা, কাপাসিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক সদস্য ও কাপাসিয়া প্রেসক্লাবের সভাপতি এফ এম কামাল হোসেন, সহ-সভাপতি হাবিবুর রহমান, সাধারণ সম্পাদক মোঃ মাসুদ সরকার, বিএনপি নেতা সাব্বির আহমেদ, খালেদ হোসেন খান, ৫ নং ওয়ার্ড আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম বাচ্চু, উপজেলা যুবলীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক সাহাদাত হোসেন সেলিম, ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক কাইয়ুম মোল্লা মেম্বার, উপজেলা তাঁতি লীগের সাধারণ সম্পাদক জাহিদুল হক দীলিপ, যুবদল নেতা মোস্তাক আহমেদ, পরাগ, ইউনিয়ন যুবদলের সদস্য সচিব শিবলু আলম সোহেল প্রমুখ।
উপস্থিত আওয়ামীলীগ, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দদের নেতৃত্বে বিভিন্ন পর্যায়ের চার শতাধিক নেতাকর্মী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপির প্রতি পূর্ণ সমর্থন জানান।

উপজেলা বিএনপির সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব খন্দকার আজিজুর রহমান পেরা আগামী নির্বাচনে ধানের শীষ প্রতীকের পক্ষে দলীয় নেতাকর্মীদের আন্তরিক ভাবে কাজ করার আহ্বান জানিয়ে বলেন, বিজয় আমাদের সুনিশ্চিত। দল সরকার গঠন করলে কাপাসিয়ায় পরিবেশবান্ধব কলকারখানা স্থাপন, বেকার যুবকদের কর্মসংস্থান, মাদকমুক্ত সমাজ গঠন এবং মা-বোনদের সামাজিক নিরাপত্তা নিশ্চিত করা হবে। মহিলাদের বয়স্ক ভাতা ও বিধবা ভাতার সংখ্যা বাড়ানো, এলাকার বিভিন্ন শ্রেণিপেশার মানুষের ন্যায্য পারিশ্রমিক পাবে। বড় বড় ব্যবসা কেন্দ্রের পাশাপাশি সাধারণ মানুষ ছোটখাটো পুঁজি খাটিয়ে ব্যবসা পরিচালনা করে সাবলম্বী হতে পারবেন। তাতে জায়গা জমির দাম বেড়ে যাবে। সাধারণ মানুষের শিক্ষা ও উন্নত চিকিৎসার ব্যবস্থা হবে। মাদকমুক্ত সমাজ গঠনে ভূমিকা রাখা হবে। আগামী নির্বাচনে সমাজের সকল পর্যায়ের নেতৃবৃন্দদের ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধ থেকে ধানের শীষ প্রতীকের পক্ষে কাজ করার আহ্বান জানান।

সমর্থন প্রদানকারী নেতৃবৃন্দ বলেন, স্বাধীনতার স্বপক্ষের শক্তি হিসেবে আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপিকে সমর্থন জানানো সমাজের প্রত্যেকের নৈতিক দায়িত্ব। আমাদের অর্জিত স্বাধীনতা নিয়ে যেন কেউ ছিনিমিনি খেলতে না পারে। তাই দেশ বিরোধী চক্রের বিরুদ্ধে সবাইকে সতর্ক থাকতে হবে। সবাইকে বিগত দিনের প্রতিহিংসার রাজনীতি পরিহার করে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় সবার প্রতি উদাত্ত আহ্বান জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST