বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ১১:১৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo কাপাসিয়া-শ্রীপুরের সংযোগ সেতু উদ্বোধন: ‘এইপার-ওইপারের যাতায়াত সহজ হবে Logo গাজীপুর জেলা যুবদল ও মহানগর যুবদলের আংশিক কমিটি ঘোষণা Logo ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন বাংলাদেশ (আইইবি) নির্বাচনে কাপাসিয়ার আমিনুল হক শামীম নির্বাচিত Logo আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নৈরাজ্যের প্রতিবাদে কালিহাতীতে বিএনপির বিক্ষোভ মিছিল Logo রূপগঞ্জে শতকোটি টাকার অবৈধ সম্পদের মালিক হওয়ার দাবি, বাড়িঘরে হামলা, মাদক কারবার নিয়ন্ত্রণ ও নারীদের হয়রানির অভিযোগ Logo গাজীপুর জেলা ট্রান্সপোর্ট  মালিক সমিতির দুই নেতা বহিষ্কার Logo কাপাসিয়ায় ঘাগটিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপি দলীয় প্রার্থী মামুনুর রশিদ মামুন মনোনীত Logo রূপগঞ্জে ভোলাব ইউনিয়ন পল্লী চিকিৎসক সম্মেলন অনুষ্ঠিত Logo কাপাসিয়ায় দিনব্যাপী কৃষক-কৃষাণী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত Logo টঙ্গীর পোশাকশ্রমিকরা শ্রমিকদের জীবনমান উন্নয়নে বিশেষ ওএমএস চালু: এমপি রনি
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

কাপাসিয়ায় ৫ দফা দাবিতে জামায়াতে ইসলামীর বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ

Reporter Name / ১৬৩ Time View
Update : শনিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৫, ১২:০৮ অপরাহ্ন

কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি:

জুলাই সনদ বাস্তবায়ন, প্রয়োজনীয় সংষ্কার, পিআর পদ্ধতিতে আগামী জাতীয় সংসদ নির্বাচন আয়োজন সহ কেন্দ্র ঘোষিত ৫-দফা দাবী আদায়ের লক্ষ্যে গাজীপুরের কাপাসিয়া উপজেলা জামায়াতে ইসলামী বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে।

শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বাদ আছর কাপাসিয়া উপজেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে উপজেলা কমপ্লেক্সর প্রধান ফটক চত্বর থেকে এই বিক্ষোভ মিছিল শুরু হয়। বিক্ষোভ মিছিলটি উপজেলা সদরের থানার মোড়, কলেজ রোড, পুরাতন বাসস্ট্যান্ড, প্রেসক্লাব মোড়, ডাকবাংলো মোড়, তাজউদ্দিন চত্বরসহ প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
পরে ফকির মজনু শাহ সেতুর পশ্চিম পাশে বিক্ষোভ মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে সভাপতিত্ব করেন কাপাসিয়া উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা ফরহাদ হোসেন মোল্লা এবং সঞ্চালনা করেন উপজেলা সেক্রেটারি মাওলানা তোফাজ্জল হোসেন।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, গাজীপুর-৪ (কাপাসিয়া) আসনে জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি অধ্যক্ষ সালাউদ্দিন আইউবী।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, গাজীপুর জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর মাওলানা শেফাউল হক,বিশিষ্ট সাংবাদিক অধ্যাপক শামসুল হুদা লিটন, কাপাসিয়া উপজেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি মাওলানা আবুল ফাত্তাহ, মাওলানা ইমতিয়াজ হোসেন বকুল প্রমূখ।

সমাবেশে প্রধান অতিথি অধ্যক্ষ সালাউদ্দিন আইউবী বলেন, জাতীয় সনদের ভিত্তিতে পিআর পদ্ধতিতে আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে হবে। অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য সবার জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে হবে। বিগত স্বৈরাচারী সরকারের আমলে সকল জুলুম-নির্যাতন, গণহত্যা ও দুর্নীতির বিচার দৃশ্যমান করতে হবে। স্বৈরাচারের দোসর জাতীয় পার্টিসহ ১৪ দলের সকল কার্যক্রম নিষিদ্ধ করতে হবে।

তিনি আরো বলেন,গণতন্ত্র প্রতিষ্ঠা ও জনগণের অধিকার রক্ষায় এই ৫ দফা দাবির বাস্তবায়ন অত্যন্ত জরুরি। জুলাই সনদ বাস্তবায়ন ও পিআর পদ্ধতি ছাড়া এদেশে কোন নির্বাচন জনগণ মেনে নিবেনা।

বিক্ষোভ মিছিল ও সমাবেশে কয়েক হাজার নেতাকর্মী অংশগ্রহণ করেন। বিভিন্ন ইউনিয়ন থেকে আগত জামায়াত শিবিরের নেতাকর্মীরা ব্যানার, প্ল্যাকার্ড, ফেস্টুন ও নানা স্লোগানে সজ্জিত হয়ে শান্তিপূর্ণ পরিবেশে মিছিলে অংশ গ্রহণ করেন।
জামায়াতে ইসলামীর কেন্দ্র ঘোষিত পুরো কর্মসূচি ছিল শান্তিপূর্ণ ও উৎসবমুখর।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

More News Of This Category
Design & Developed by : BD IT HOST