শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo টঙ্গীতে বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ Logo রাণীশংকৈলে ১৮০০ পিস ইয়াবা উদ্ধার, গ্রেফতার ১ Logo কাপাসিয়া মডেল স্কুল অ্যান্ড কলেজে বর্ণাঢ্য আয়োজনে ‘মেধা ও সৃজনশীলতা উৎসব’ অনুষ্ঠিত Logo কেশবপুরে ১৫ জলাশয়ে ৩৩৩.৩৩ কেজি পোনামাছ অবমুক্ত Logo ডেঙ্গু প্রতিরোধে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভায় বিশেষ পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান Logo রূপগঞ্জে ভায়েলা-মিয়াবাড়ী বেসরকারি স্কুল সরকারি করার দাবিতে মানববন্ধন Logo কাপাসিয়ায় স্বেচ্ছাসেবী মহিলা সমিতির মাঝে অনুদানের চেক বিতরণ Logo টঙ্গীতে আওয়ামী লীগের কর্মসূচির প্রতিবাদে যুবদলের বিক্ষোভ মিছিল Logo কাপাসিয়ায় রাষ্ট্রীয় মর্যাদায়: বীর মুক্তিযোদ্ধা ইসমাইল মীরের দাফন সম্পন্ন Logo টঙ্গীতে সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে যুবদলের বিক্ষোভ মিছিল
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

কাপাসিয়া রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজে পরীক্ষার ফলাফল ও পুরস্কার বিতরণ

Reporter Name / ১৭৪ Time View
Update : সোমবার, ১০ নভেম্বর, ২০২৫, ১:০৪ অপরাহ্ন

এফ এম কামাল হোসেন, কাপাসিয়া (গাজীপুর) :

গাজীপুরের কাপাসিয়া উপজেলা সদরে অবস্থিত “কাপাসিয়া রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজে”র স্কুল শাখার দ্বিতীয় সেমিস্টার পরীক্ষার ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণ করা হয়েছে। এ উপলক্ষে ৯ নভেম্বর রোববার সকালে বিদ্যালয় মিলনায়তনে আনন্দঘন, জাঁকজমকপূর্ণ বর্ণাঢ্য আয়োজনে আলোচনা সভা, মতবিনিময়, রেজাল্ট ঘোষণা ও পুরস্কার বিতরণ করা হয়।
বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি রীমা ভূঁইয়া ভার্চুয়ালি যুক্ত থেকে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। সহকারী শিক্ষক ফাতেমা ফেরদৌসী রিক্তা ও জান্নাতুল ফেরদৌস নদীর যৌথ পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কাপাসিয়া উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক ও দৈনিক ইত্তেফাক পত্রিকার প্রবীণ সাংবাদিক মোঃ সাইফুল ইসলাম শাহীন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন কাপাসিয়া প্রেসক্লাবের সভাপতি ও প্রতিষ্ঠানের প্রধান উপদেষ্টা এফ এম কামাল হোসেন।
প্রতিষ্ঠানের সার্বিক বিষয়ে অবহিত করে বক্তব্য রাখেন অধ্যক্ষ মোঃ সরোওয়ার্দী।
প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা পরিচালক মোঃ মাসুদ সরকার। স্বাগত বক্তব্য রাখেন স্কুল শাখার প্রধান ও প্রতিষ্ঠাতা পরিচালক লাকি আক্তার।
অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন অভিভাবক প্রতিনিধি ও বিশিষ্ট সাংবাদিক আকরাম হোসেন রিপন, উপাধ্যক্ষ মোঃ শাহাদুল্লাহ্ শুভ্র, স্কুল শাখার ইনচার্জ হাবিবুল হাসান শাকিল, প্রভাষক সোহরাব হোসেন প্রমুখ।
এছাড়া বিভিন্ন শ্রেণির শিক্ষার্থীদের অভিভাবক মায়ে’রা তাদের সুচিন্তিত মতামত প্রদান করে বক্তব্য রাখেন। পরে প্রি-প্লে থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের দ্বিতীয় সেমিস্টার পরীক্ষার ফলাফল প্রকাশ করে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারীদের হাতে রেজাল্ট কার্ড ও আকর্ষণীয় পুরস্কার তুলে দেয়া হয়। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত এবং গীতা পাঠ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST