মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৫ অপরাহ্ন
শিরোনামঃ
Logo প্রেসিডেন্ট পুলিশ পদক পিপিএম সেবা পেলেন পিবিআই এর এসআই মনজুর রহমান Logo টঙ্গীতে নূর ইসলাম হত্যা: ২১ দিনেও সব আসামি গ্রেপ্তার না হওয়ায় পরিবারের ক্ষোভ Logo কাপাসিয়ায় বিএনপির উদ্যোগে সন্ত্রাস বিরোধী বিক্ষোভ মিছিল ও সমাবেশ Logo জ্বালানি তেলের মূল্য বৃদ্ধিতে বেনাপোল থেকে দুরপাল্লার আমদানি-রপ্তানি পণ্যের ট্রাকপ্রতি ভাড়া বেড়েছে ৪-৫ হাজার Logo দুই বছর পর চালু হচ্ছে খুলনা-কলকাতা বন্ধন এক্সপ্রেস ট্রেনটি Logo কাপাসিয়ায় প্রাথমিক বিদ্যালয়ে ‘নজরুল বর্ষে’র সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত Logo কাপাসিয়ায় আওয়ামীলীগ নেতা বেলায়েত প্রধান গ্রেফতার Logo কমলনগরে টর্চের আলোয় চলছে চিকিৎসাসেবা, বন্ধ পরীক্ষা-নিরীক্ষা Logo সরিষাবাড়ীতে জাতীয় নাগরিক পার্টির উপজেলা কার্যালয় উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে Logo কাপাসিয়ায় গোয়াল ঘরে আগুন পুড়ে ছাই কৃষকের স্বপ্ন
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

কাপাসিয়া সদরে যানজট নিরসনে উপজেলা প্রশাসনের কার্যকর পদক্ষেপ

Reporter Name / ৩০৭ Time View
Update : বুধবার, ৪ জুন, ২০২৫, ৯:২১ অপরাহ্ন

এফ এম কামাল হোসেন কাপাসিয়া, কাপাসিয়া (গাজীপুর) :

গাজীপুরের কাপাসিয়া উপজেলা সদরে অব্যাহত যানজট নিরসনে উপজেলা প্রশাসন, থানা পুলিশ ও ব্যবসায়ী সমিতি কার্যকর পদক্ষেপ গ্রহণ করেছেন। ৪ জুন বুধবার বিকালে সংশ্লিষ্টরা যৌথ ভাবে সরেজমিনে পরিদর্শন করে সচেতনতা বৃদ্ধি ও পরামর্শ দিয়েছেন।

উপজেলা সদর বাজার সংলগ্ন সড়কে এলোপাথাড়ি ভাবে অটোরিকশা, ভ্যান ও ট্রাক সহ বিভিন্ন যানবাহন দীর্ঘ সময় থামিয়ে রাখার ফলে প্রতিনিয়ত যানজট লেগেই থাকে। ফলে পবিত্র ঈদুল আযহাকে সামনে রেখে সাধারণ ক্রেতারা চরম দুর্ভোগের শিকার হন। প্রশাসনের উদ্যোগে সৃষ্ট যানজট সমস্যা নিরসনে গণসচেতনতামূলক পদক্ষেপ নেয়া হয়।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ডাঃ তামান্না তাসনীম এর নেতৃত্বে সদর রোড পরিদর্শনকালে অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মোঃ নূরুল আমিন, থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জয়নাল আবেদীন মন্ডল, থানার পরিদর্শক (তদন্ত) রবিউল ইসলাম, কাপাসিয়া বাজার ব্যবসায়ী সমিতির আহ্বায়ক আফজাল হোসাইন, সদস্য সচিব মোঃ সাইফুল ইসলাম শাহীন, কাপাসিয়া প্রেসক্লাবের সভাপতি এফ এম কামাল হোসেন, সাধারণ সম্পাদক অধ্যাপক মোঃ শামসুল হুদা লিটন, থানার এসআই আমিনুল ইসলাম প্রমুখ। এসময় রাস্তার দুই পাশে দীর্ঘ সময় ধরে দাঁড়িয়ে থাকা অটোরিকশা, ট্রাক, ভ্যান ও দোকানের বাইরে মালামাল রেখে চলাচলের প্রতিবন্ধকতা সৃষ্টির জন্য তাৎক্ষণিক ভাবে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা আদায় করা হয়। প্রশাসনের পক্ষ থেকে ক্রেতাবিক্রেতা এবং জনসাধারণকে যানজট নিরসনে সার্বিক সহযোগিতা করার আহ্বান জানানো হয়। ভারী যানবাহনকে সকাল-সন্ধ্যা বাজার রোড ব্যবহার না করে বিকল্প পথে চলাচলের জন্য বিশেষ ভাবে অনুরোধ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST