শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৯ অপরাহ্ন
শিরোনামঃ
Logo যশোরের চাঁচড়ায় জেলা তথ্য অফিসের উদ্যোগে উঠান বৈঠক Logo কাপাসিয়ায় ঢাকা-কিশোরগঞ্জ মহাসড়কে ড্রামট্রাক-সিএনজি সংঘর্ষে নিহত ১, আহত ৫ Logo পাঁচবিবির ধরনজী ইউনিয়নের ১, ২ ও ৩ নং ওয়ার্ডে মহিলা মেম্বার পদপ্রার্থী মোছাঃ সুমি আক্তার Logo যশোরের ৮ উপজেলায় ইউপি নির্বাচন প্রস্তুতি ঘিরে ৫৪ ভোটকেন্দ্রে পরিবর্তন Logo কাপাসিয়ায় মৎস অফিসের উদ্যোগে পোনা মাছ অবমুক্তকরণ ও বিতরণ Logo কাপাসিয়ায় শিক্ষার্থীদের ইভটিজিংয়ের দায়ে এক বখাটের ৩ মাসের কারাদন্ড Logo মিথ্যা মামলা ও অপপ্রচারের বিরুদ্ধে রানা মিয়ার সংবাদ সম্মেলন Logo কালিহাতীতে ইয়াবাসহ দুই ‘জুলাই যোদ্ধা’ গ্রেপ্তার Logo কাপাসিয়ায় জাতীয় কবি কাজী ‘নজরুল বর্ষে’র সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু Logo চাঁপাইনবাবগঞ্জে ৮ মাসে ৭০ আত্মহত্যা, পরিবার-সমাজকে সচেতন হওয়ার আহ্বান পুলিশের
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

কালিহাতি থানায় সহকারী পুলিশ সুপারের অর্ধ-বার্ষিক পরিদর্শন

Reporter Name / ১৪৯ Time View
Update : বৃহস্পতিবার, ১৯ জুন, ২০২৫, ১০:২০ অপরাহ্ন

শরিফুল ইসলাম,টাঙ্গাইল প্রতিনিধি:

টাঙ্গাইল জেলার কালিহাতি থানার প্রথম অর্ধ-বার্ষিক পরিদর্শন সম্পন্ন করেছেন সহকারী পুলিশ সুপার কালিহাতি সার্কেল জনাব আব্দুল্লাহ আল ইমরান। বৃহস্পতিবার ১৯ জুন বিকেল ৫ টায় তিনি থানায় পৌঁছালে অফিসার ইনচার্জ জনাব মোঃ জাকির হোসেন তাকে ফুলেল শুভেচ্ছা জানান।

পরিদর্শনকালে কালিহাতি থানার পুলিশ সদস্যদের একটি চৌকস দল সহকারী পুলিশ সুপার মহোদয়কে সালামি প্রদান করে সম্মান প্রদর্শন করে। এরপর তিনি থানার সামগ্রিক কার্যক্রম পর্যালোচনা করেন এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও স্থিতিশীল রাখতে পুলিশ সদস্যদের পেশাদারিত্ব ও দক্ষতার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশনা প্রদান করেন।

তিনি থানায় কর্মরত সকল সদস্যদের সাথে মতবিনিময় করেন এবং তাদের সমস্যাগুলো মনোযোগ সহকারে শোনেন। সহকারী পুলিশ সুপার জানান, সদস্যদের যৌক্তিক সমস্যাগুলোর বিষয়ে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

এছাড়া তিনি থানার অস্ত্রাগার, নারী, শিশু, বয়স্ক ও প্রতিবন্ধী সার্ভিস ডেস্ক এবং অন্যান্য গুরুত্বপূর্ণ রেজিস্টারপত্রসমূহ পরিদর্শন করেন এবং করণীয় বিষয়সমূহে দিকনির্দেশনা প্রদান করেন।

পরিদর্শনকালে অফিসার ইনচার্জ মোঃ জাকির হোসেনসহ থানার সকল অফিসার ও ফোর্স সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। এই পরিদর্শনের মাধ্যমে থানা পুলিশের মনোবল আরও বৃদ্ধি পায় বলে সংশ্লিষ্টরা মনে করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST