শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০১:৩১ অপরাহ্ন
শিরোনামঃ
Logo ডাকাতির প্রস্তুতিকালে ৩ ডাকাত গ্রেফতার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার Logo কাপাসিয়ায় মহিলাদল নেত্রীর বাড়িতে অগ্নিসংযোগের অভিযোগে সংবাদ সম্মেলন: অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি Logo গাজীপুরে বাংলাদেশ প্রেস ক্লাবের সাংগঠনিক উন্নয়ন সভা, প্রশিক্ষণ ও গ্রীষ্মকালীন ফল উৎসব Logo কাপাসিয়ায় চতুর্থ শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে এক ব্যক্তি গ্রেফতার Logo কাপাসিয়ায় “প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতার” প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত Logo মনোহরদীতে ৭০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার Logo কাপাসিয়া উপজেলা বিএনপির বর্ধিত সভা অনুষ্ঠিত Logo ফাইজা বাটন অ্যান্ড জিপার কোম্পানি মামলায় জামিনপ্রাপ্তদের ফুলেল সংবর্ধনা, নিরপেক্ষ তদন্তের দাবি Logo রূপগঞ্জে ১৭ বছর ধরে অবহেলিত সড়ক, নিজ অর্থায়নে ৫০০ মিটার সংস্কার করলেন কাউন্সিলর পদপ্রার্থী Logo রামগতি-কমলনগরের মেঘনায় ইলিশের খরা, সংকটে হাজারো জেলে পরিবার
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

কালিহাতীতে জামায়াতে ইসলামীর প্রার্থী অধ্যাপক আব্দুর রাজ্জাকের মোটরসাইকেল শোভাযাত্রা

Reporter Name / ১০৩ Time View
Update : শনিবার, ২২ নভেম্বর, ২০২৫, ১০:১৯ অপরাহ্ন

শরিফুল ইসলাম,টাঙ্গাইল প্রতিনিধিঃ

টাঙ্গাইল-৪ কালিহাতী আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক খন্দকার আব্দুর রাজ্জাকের দাঁড়িপাল্লার সমর্থনে শনিবার সকালে কালিহাতীতে এক বর্ণাঢ্য মোটরসাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়।
জামায়াতের মজলিশে শুরা সদস্য ও টাঙ্গাইল জেলা নায়েবে আমীর অধ্যাপক খন্দকার আব্দুর রাজ্জাকের নেতৃত্বে ও উপজেলা আমীর মাওলানা মোহাম্মদ আলী ও সেক্রেটারী এস এম এনামুল হকের পরিচালনায় শোভাযাত্রায় উপজেলা নেতৃবৃন্দ, কালিহাতী উপজেলার সকল ইউনিয়ন, পৌরসভা আমীর ও সভাপতি-সেক্রেটারী, নেতা-কর্মীবৃন্দ, যুব বিভাগের সকল ইউনিয়ন, পৌরসভা সভাপতি-সেক্রেটারী নেতা-কর্মীবৃন্দ, শ্রমিক কল্যাণ ফেডারেশনের সকল ইউনিয়ন, পৌরসভা সভাপতি-সেক্রেটারী নেতা-কর্মীবৃন্দ, ইসলামী ছাত্রশিবিরের সকল ইউনিয়ন, পৌরসভা সভাপতি-সেক্রেটারী নেতা-কর্মীবৃন্দসহ বিপুল সংখ্যক নেতাকর্মী অংশগ্রহন করেন।
আজ শনিবার (২২ নভেম্বর) সকালে এলেঙ্গার সরকারি শামসুল হক কলেজ মাঠ থেকে মোটরসাইকেল শোভাযাত্রাটি শুরু হয়ে যমুনাসেতু, গরিলাবাড়ি ঘাট, সল্লা-দেউপুর-নারান্দিয়া-পালিমা, ধুনাইল-বাগুটিয়া-কালিহাতী বাসস্ট্যান্ড, কালিহাতী-চারান-কস্তুরিপাড়া, ভিয়াইল-পারখী-বর্গা ইত্যাদি গুরুত্বপূর্ণ সড়ক ও হাট-বাজার প্রদক্ষিণ করে শেষ হয়।
শোভাযাত্রাকালীন বিভিন্ন পথসভায় অধ্যাপক খন্দকার আব্দুর রাজ্জাক বলেন, লাগামহীন দুর্নীতির কারণে বাংলাদেশ আজ তলাবিহীন ঝুঁড়িতে পরিণত হয়েছে। চাঁদাবাজ, সন্ত্রাস, মাদক, চুরি-ছিনতাইয়ে কালিহাতী আজ অনিরাপদ জনপদ। গরীব-ধনীর বৈষম্য কমিয়ে সকলের জন্য উন্নত স্বাস্থ্যসেবা, শিক্ষার গুণগত মান উন্নয়নে, বেকার তরুণ-তরুণী ভাইবোনদের কর্মসংস্থান নিশ্চিতে, কৃষকদের সার-বীজের দাম কমাতে, তাঁতীদের কাঁচামালের দাম কমাতে, উৎপাদিত ফসল ও পণ্যেও ন্যায্য মূল্য নিশ্চিত এবং উন্নত ও আধুনিক কালিহাতী গড়তে আগামী সংসদ নির্বাচনে ব্যালট বিপ্লবের মধ্যদিয়ে দাঁড়িপাল্লা প্রতীককে বিজয়ী করবে কালিহাতীবাসী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST