শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫০ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo টঙ্গীতে যুবদল নেতা আব্দুল খালেকের বিরুদ্ধে ‘অপপ্রচারের’ প্রতিবাদে সংবাদ সম্মেলন Logo কাপাসিয়ায় সীরাতুন্নবী (সা:) উপলক্ষ্যে ইসলামী ছাত্রী সংস্থার বৃত্তি পরীক্ষায় অংশ নিয়েছে ৬০০ শতাধিক ছাত্রী Logo কাপাসিয়া রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজে একাদশ শ্রেণির ওরিয়েন্টেশন প্রোগ্রাম Logo টঙ্গীতে বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ Logo রাণীশংকৈলে ১৮০০ পিস ইয়াবা উদ্ধার, গ্রেফতার ১ Logo কাপাসিয়া মডেল স্কুল অ্যান্ড কলেজে বর্ণাঢ্য আয়োজনে ‘মেধা ও সৃজনশীলতা উৎসব’ অনুষ্ঠিত Logo কেশবপুরে ১৫ জলাশয়ে ৩৩৩.৩৩ কেজি পোনামাছ অবমুক্ত Logo ডেঙ্গু প্রতিরোধে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভায় বিশেষ পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান Logo রূপগঞ্জে ভায়েলা-মিয়াবাড়ী বেসরকারি স্কুল সরকারি করার দাবিতে মানববন্ধন Logo কাপাসিয়ায় স্বেচ্ছাসেবী মহিলা সমিতির মাঝে অনুদানের চেক বিতরণ
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

কালিহাতীতে বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত

Reporter Name / ১২৮ Time View
Update : বুধবার, ৫ নভেম্বর, ২০২৫, ৮:৪৯ অপরাহ্ন

শরিফুল ইসলাম, টাঙ্গাইল প্রতিনিধি:

টাঙ্গাইলের কালিহাতীতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৫ নভেম্বর) বিকেলে কালিহাতী শহীদ শফি সিদ্দিকী তোরণ সংলগ্ন স্থানে উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের যৌথ উদ্যোগে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির কার্যনির্বাহী কমিটির অন্যতম সদস্য ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-৪ (কালিহাতী) আসনে বিএনপি মনোনীত প্রার্থী জননেতা লুৎফর রহমান মতিন।

সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও নারান্দিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোহর আলী, এবং সঞ্চালনায় ছিলেন কৃষিবিদ এস.এম.এ খালিদ।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা শুকুর মাহমুদ, মালয়েশিয়া বিএনপির সভাপতি ইঞ্জিনিয়ার বাদলুর রহমান খান বাদল, ডক্টরস এসোসিয়েশনের নেতা ডা. শাহ আলম তালুকদার, অধ্যাপক এ.কে.এম. আব্দুল আওয়াল, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোজাম্মেল হক হিরো, কোকডহরা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ফরহাদ হোসেন খান মিন্টু, বিএনপি নেতা মোহাম্মদ আলী, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক রফিকুল ইসলাম রফিক, সাবেক যুগ্ম আহবায়ক ফিরোজ মিয়া, পৌর যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আজাহার আলী রাজা, পৌর স্বেচ্ছাসেবক দলের সাবেক আহবায়ক শহিদুল ইসলাম শহিদ, ছাত্রদল নেতা রকিব হোসেন মোল্লা, সৈয়দ সোহাগ, সাব্বির হোসেন প্রমুখ।

প্রধান অতিথি লুৎফর রহমান মতিন বলেন, জনগণ এখন পরিবর্তনের অপেক্ষায়। দেশের মানুষ বিএনপির দিকে তাকিয়ে আছে। তাই আমাদের ঐক্যবদ্ধ হয়ে জনগণের পাশে দাঁড়াতে হবে। আগামী নির্বাচন হবে গণতন্ত্র পুনরুদ্ধারের নির্বাচন।

সভায় আরও বক্তারা দলীয় ঐক্য, সাংগঠনিক শৃঙ্খলা ও জনসম্পৃক্ততা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন এবং তৃণমূল পর্যায়ে দলের কার্যক্রম জোরদারের আহ্বান জানান।

শেষে দলীয় স্লোগানে মুখরিত হয়ে সভা স্থল পরিণত হয় নেতাকর্মীদের মিলনমেলায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST