শরিফুল ইসলাম,টাঙ্গাইল প্রতিনিধি:
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর সহ-সাংগঠনিক সম্পাদক (ঢাকা বিভাগ) বেনজির আহমেদ টিটু শুক্রবার (১০ অক্টোবর) বিকেলে টাঙ্গাইলের কালিহাতী উপজেলার দক্ষিণ বেতডোবা গ্রামে এক বিয়ের অনুষ্ঠানে যোগ দেন।
বিয়ের অনুষ্ঠান শেষে তিনি দক্ষিণ বেতডোবা থেকে কালিহাতী বাসস্ট্যান্ড এলাকায় অবস্থান করেন এবং স্থানীয় দোকানদার, ব্যবসায়ী ও সাধারণ মানুষের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও কুশল বিনিময় করেন।
এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে বেনজির আহমেদ টিটু বলেন,আমাদের দলীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের বার্তা খুবই পরিষ্কার যারা দলের দায়িত্বশীল পদে রয়েছি, আমাদের রাজনীতি করতে হবে জনগণের ভালোবাসা ও বিশ্বাস নিয়ে। মানুষের পাশে থেকে কাজ করলেই আগামী দিনের রাজনীতি সফল হবে।
গণসংযোগ চলাকালে উপস্থিত ছিলেন কালিহাতী উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও সিনিয়র সহ-সভাপতি মো. মজনু মিয়া, কালিহাতী পৌর বিএনপির সভাপতি ইঞ্জিনিয়ার শহীদুর রহমান সিদ্দিকী, সাধারণ সম্পাদক মো. সৈয়দ আব্দুল ওয়াদুদ তৌহিদ, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক মাসুদুর রহমান বালা, সহ-সাধারণ সম্পাদক মোশারফ হোসেন, প্রবাসী কল্যাণ সম্পাদক ইদ্রিস আলী, ছাত্রবিষয়ক সম্পাদক লুৎফর রহমান লেলিন, উপজেলা যুবদলের আহ্বায়ক আনোয়ার হোসেন মোল্লা, সদস্য সচিব মো. হাসমত আলী রেজা, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আরিফ হোসেন শাফি, পৌর যুবদলের সভাপতি জনি রহমান, কালিহাতী পৌর কৃষক দলের সাধারণ সম্পাদক শরিফুল আলম (মাসুদ), বিশিষ্ট ব্যবসায়ী ও সাবেক বিএনপি নেতা হাজী আব্দুস সাত্তারসহ উপজেলা ও পৌর বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং স্থানীয় অঙ্গ ও সহযোগী সংগঠনের সদস্যরা।
পুরো অনুষ্ঠান ও গণসংযোগ শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন হয়।