বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ১০:১৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo কাপাসিয়া-শ্রীপুরের সংযোগ সেতু উদ্বোধন: ‘এইপার-ওইপারের যাতায়াত সহজ হবে Logo গাজীপুর জেলা যুবদল ও মহানগর যুবদলের আংশিক কমিটি ঘোষণা Logo ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন বাংলাদেশ (আইইবি) নির্বাচনে কাপাসিয়ার আমিনুল হক শামীম নির্বাচিত Logo আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নৈরাজ্যের প্রতিবাদে কালিহাতীতে বিএনপির বিক্ষোভ মিছিল Logo রূপগঞ্জে শতকোটি টাকার অবৈধ সম্পদের মালিক হওয়ার দাবি, বাড়িঘরে হামলা, মাদক কারবার নিয়ন্ত্রণ ও নারীদের হয়রানির অভিযোগ Logo গাজীপুর জেলা ট্রান্সপোর্ট  মালিক সমিতির দুই নেতা বহিষ্কার Logo কাপাসিয়ায় ঘাগটিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপি দলীয় প্রার্থী মামুনুর রশিদ মামুন মনোনীত Logo রূপগঞ্জে ভোলাব ইউনিয়ন পল্লী চিকিৎসক সম্মেলন অনুষ্ঠিত Logo কাপাসিয়ায় দিনব্যাপী কৃষক-কৃষাণী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত Logo টঙ্গীর পোশাকশ্রমিকরা শ্রমিকদের জীবনমান উন্নয়নে বিশেষ ওএমএস চালু: এমপি রনি
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

কালিহাতীতে রাস্তার পাশে পানিতে ভাংগারী ব্যবসায়ীর লাশ উদ্ধার

Reporter Name / ১৬৯ Time View
Update : শনিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৫, ৮:৩৩ অপরাহ্ন

শরিফুল ইসলাম,টাঙ্গাইল প্রতিনিধি :

টাংগাইলের কালিহাতীতে মোশারফ হোসেন (৩৫) নামের এক ভাংগারী ব্যবসায়ী রাস্তার পাশে পানিতে পড়ে মৃত্যু হয়েছে।

শনিবার (২৭ সেপ্টেম্বর) উপজেলার রাজাফৈর এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত মোশারফ হোসেন ঘাটাইল উপজেলার বাদ আমজানী গ্রামের মৃত আজগর শিকদারের ছেলে।

নিহতের স্বজনরা জানান, মোশাফর হোসেন দীর্ঘদিন ধরে ভাংগারী ব্যবসা করে আসছে। প্রতিদিনের মত অসুস্থ শরীরে নিজের ভ্যান নিয়ে পাশ্ববর্তী উপজেলায় ভাংগারী মালামাল সংগ্রহ করতে যান। সারাদিন ভাংগারী সংগ্রহ শেষে বাড়ি ফেরার পথে কালিহাতী উপজেলার রাজাফৈর এলাকায় পৌঁছলে ভ্যান ও মালামাল সহ রাস্তার পাশের ক্ষেতের পানিতে পড়ে ডুবে মারা যায়।
কালিহাতী ফায়ার সার্ভিসের লিডার আহসান হাবিব বলেন, আমাদের সাপ্তাহিক গণসংযোগ ছিল। আমরা গাড়ি নিয়ে রাজাফৈর বাজারে যাচ্ছিলাম। পথের মধ্যে আমাদের গাড়ি দেখে কয়েকজন লোক বলে পানিতে ভ্যান ও মালামাল সহ একটি লোক পড়ে আছে। আমাদের প্রস্তুতি ছিল না। ওখানকার দুজন লোক নামিয়ে লাশ তোলা হয়। লাশের গায়ে কোন আঘাতের চিহ্ন দেখা যায়নি। পরে আমাদের বডি ব্যাগে ভরে কালিহাতী থানা পুলিশকে খবর দিয়ে চলে আসছি।

কালিহাতী থানার ওসি (তদন্ত) শরিফুল ইসলাম বলেন, স্বজনদের লিখিত পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

More News Of This Category
Design & Developed by : BD IT HOST