শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo টঙ্গীতে যুবদল নেতা আব্দুল খালেকের বিরুদ্ধে ‘অপপ্রচারের’ প্রতিবাদে সংবাদ সম্মেলন Logo কাপাসিয়ায় সীরাতুন্নবী (সা:) উপলক্ষ্যে ইসলামী ছাত্রী সংস্থার বৃত্তি পরীক্ষায় অংশ নিয়েছে ৬০০ শতাধিক ছাত্রী Logo কাপাসিয়া রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজে একাদশ শ্রেণির ওরিয়েন্টেশন প্রোগ্রাম Logo টঙ্গীতে বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ Logo রাণীশংকৈলে ১৮০০ পিস ইয়াবা উদ্ধার, গ্রেফতার ১ Logo কাপাসিয়া মডেল স্কুল অ্যান্ড কলেজে বর্ণাঢ্য আয়োজনে ‘মেধা ও সৃজনশীলতা উৎসব’ অনুষ্ঠিত Logo কেশবপুরে ১৫ জলাশয়ে ৩৩৩.৩৩ কেজি পোনামাছ অবমুক্ত Logo ডেঙ্গু প্রতিরোধে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভায় বিশেষ পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান Logo রূপগঞ্জে ভায়েলা-মিয়াবাড়ী বেসরকারি স্কুল সরকারি করার দাবিতে মানববন্ধন Logo কাপাসিয়ায় স্বেচ্ছাসেবী মহিলা সমিতির মাঝে অনুদানের চেক বিতরণ
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

কালিহাতীতে ৫৪তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে আলোচনা সভা ও র‍্যালি অনুষ্ঠিত

Reporter Name / ১১৪ Time View
Update : শনিবার, ১ নভেম্বর, ২০২৫, ৫:৩০ অপরাহ্ন

শরিফুল ইসলাম,টাঙ্গাইল প্রতিনিধি:

টাঙ্গাইলের কালিহাতীতে উৎসবমুখর পরিবেশে ৫৪তম জাতীয় সমবায় দিবস-২০২৫ উপলক্ষে আলোচনা সভা ও র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১ নভেম্বর) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসন ও সমবায় বিভাগ, কালিহাতীর যৌথ উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কালিহাতী উপজেলা সমবায় কর্মকর্তা জনাব মোহাম্মদ শহিদুল ইসলাম। অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) সায়েদা খানম লিজা,ব্রাইট বিজনেসম্যান কো অপারেটিভ সোসাইটি লিমিটেডের সভাপতি অধ্যক্ষ তোফাজ্জল হোসেন তুহিন, কালিহাতি রিপোর্টার্স ইউনিটির সভাপতি মনিরুজ্জামান মতিন, নবচেতনা সমবায় সমিতি লিমিটেড এর সভাপতি সাব্বির আহমেদ আব্বাসী,সমবায়ী আলমাছ, আবু সাঈদ প্রমুখ

আলোচনা সভার পূর্বে এক বর্ণাঢ্য র‌্যালি উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় মিলনায়তনে এসে শেষ হয়। এতে উপজেলার বিভিন্ন ইউনিয়নের সমবায় সমিতির প্রতিনিধি, কর্মকর্তা, কর্মচারী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশগ্রহণ করেন।

এবারের সমবায় দিবসের প্রতিপাদ্য বিষয় ছিল— সাম্য ও সমতায়, দেশ গড়বে সমবায়

সভায় বক্তারা বলেন, ১৮৪৪ সালে ইংল্যান্ডের রচডেল শহরে কিছু তাঁতি ও শ্রমিক মিলে প্রথম সফল আধুনিক সমবায় সমিতি গঠন করেন। সমবায় একটি সামাজিক ও অর্থনৈতিক আন্দোলন, যা মানুষের পারস্পরিক সহযোগিতা ও ন্যায্য ভাগাভাগির ভিত্তিতে গড়ে ওঠে।

বক্তারা আরও বলেন, ইউরোপ, আমেরিকা সহ বিশ্বের প্রায় ১৯৪টি দেশে সমবায় কার্যক্রম চালু রয়েছে। একটি জাতিকে এগিয়ে নিতে চাইলে সমবায় ব্যবস্থার বিকল্প নেই। তারা দেশের সার্বিক উন্নয়নে সমবায় আন্দোলনের প্রসার কামনা করেন।

সভা শেষে সমবায় শক্তি, সমবায় মুক্তি স্লোগানে অংশগ্রহণকারীরা ঐক্য ও সহযোগিতার প্রতীক হিসেবে র‌্যালিতে অংশ নেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST