সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১১:১৫ অপরাহ্ন
শিরোনামঃ
Logo জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান Logo ১৪০ কোটি টাকার প্রকল্পের পরও জলাবদ্ধতা, ৭ দফা দাবিতে ভবদহবাসীর গণঅবস্থান Logo কালিহাতী থানার বিশেষ অভিযানে ইয়াবাসহ দুইজনের বিরুদ্ধে মাদক মামলা Logo কাপাসিয়ায় “প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতা ২০২৬” সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহে Logo কাপাসিয়ায় শিশু ধর্ষণ চেষ্টাকারী জামায়াত নেতাকে গ্রেফতার ও শাস্তির দাবিতে মানববন্ধন Logo চাঁপাইনবাবগঞ্জে কিন্ডারগার্টেন বৃত্তি প্রদান ও সংবর্ধনা প্রদান Logo রানীশংকৈলে পূর্ব শত্রুতার জের ধরে পটল ক্ষেতের ৪০০ গাছ বিনষ্ট করেছে দুর্বৃত্তরা, থানায় অভিযোগ Logo মিড-ডে মিলের উদ্বোধনে প্রতিমন্ত্রী টুকু মাদকের বিরুদ্ধে আপসহীন অবস্থান, শিক্ষার্থীদের পুষ্টি নিশ্চিতের আহ্বান Logo চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ৯৬ বোতল ভারতীয় এস্কাফ সিরাপ জব্দ Logo ডাকাতির প্রস্তুতিকালে ৩ ডাকাত গ্রেফতার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

কুড়িগ্রামে ভিজিএফের সাড়ে ৭ মেট্রিক টন চাল জব্দ

Reporter Name / ১৩১ Time View
Update : বৃহস্পতিবার, ৫ জুন, ২০২৫, ১০:৪০ অপরাহ্ন

রফিকুল ইসলাম রফিক, কুড়িগ্রামঃ

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার সন্তোষপুর ইউনিয়নে সেনাবাহিনীর অভিযানে সাড়ে ৭ মেট্রিক টন ভিজিএফের চাল জব্দ করা হয়েছে। ৪ জুন বুধবার বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত উপজেলা প্রশাসন ও পুলিশের সহযোগিতায় ইউনিয়ন পরিষদের পাশে বিভিন্ন গুদামে অভিযান চালিয়ে এসব চাল উদ্ধার করা হয়।
ঈদুল আজহা উপলক্ষে ৮ হাজার দুঃস্থ মানুষের জন্য ৮০ মেট্রিক টন চাল বরাদ্দ দেওয়া হয়েছিল। অভিযোগ রয়েছে, ইউপি সদস্য ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান খাদিজা বেগম সুবিধাভোগীদের স্লিপ ব্যবসায়ীদের কাছে বিক্রি করেন। এসব স্লিপের মাধ্যমে ব্যবসায়ীরা চাল উত্তোলন করে গুদামে মজুত করেন।
স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে সেনাবাহিনী অভিযান চালায়। অভিযানে অভিযুক্তরা পালিয়ে যায়। উদ্ধারকৃত চাল প্রশাসনের কাছে হস্তান্তর করা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা সিব্বির আহমেদ জানান, এ ঘটনায় মামলা দায়ের হবে এবং দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST