সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৪:৩২ অপরাহ্ন
শিরোনামঃ
Logo সাত খামার ফাজিল মাদ্রাসায় পহেলা বৈশাখ উপলক্ষে পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত Logo রাণীশংকৈলে নির্মাণাধীন ছাদের শাটারিং খুলতে গিয়ে সেফটি ট্যাংকে পড়ে যুবকের মর্মান্তিক মৃত্যু Logo সোনামসজিদ সীমান্তে ৫৯ বিজিবির বড় সাফল্য ভারতীয় ট্রাকসহ প্রায় ৬ হাজার বোতল মাদক সিরাপ জব্দ Logo ফুটপাত উচ্ছেদে পরিকল্পনার অভাব Logo অবশেষে বাড়ল জ্বালানি তেলের দাম : লিটারে সর্বোচ্চ ২০ টাকা বৃদ্ধি, কার্যকর রোববার থেকে Logo জনগণের আস্থাই সরকারের সবচেয়ে বড় অর্জন, নির্যাতিতদের ডাটাবেজ ও রাষ্ট্রীয় স্বীকৃতি জরুরি: ড. আসিফ মিজান Logo কাপাসিয়ায় একই পরিবারের সবাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ৩ জন পিএইচডিধারী Logo রূপগঞ্জে এতিম শিক্ষার্থীদের সঙ্গে সময় টেলিভিশনের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন Logo বাগমারায় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উদ্বোধন Logo চিকিৎসার অভাবে মৃত্যুশয্যায় গুনি সাংবাদিক সাজ্জাদ হোসেন
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

কোস্ট গার্ডের অভিযানে ৪ কোটি টাকার বিদেশি মদ জব্দ!

Reporter Name / ১২০ Time View
Update : রবিবার, ৪ মে, ২০২৫, ৩:১৯ অপরাহ্ন

স ম জিয়াউর রহমান, চট্টগ্রাম :

চট্টগ্রামের হালিশহর থানাধীন ডগির খাল এলাকায় কোস্ট গার্ডের বিশেষ অভিযানে বিপুল পরিমাণ বিদেশি মদ জব্দ করা হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে (৩ মে২০২৫) শনিবার ভোর ৫টায় এ অভিযান পরিচালিত হয়।
অভিযান চলাকালে কোস্ট গার্ড সদস্যরা দেখতে পান, কয়েকজন সন্দেহভাজন ব্যক্তি একটি ডেনিশ বোট থেকে বস্তা নামাচ্ছেন। আভিযানিক দল তাদের থামার সংকেত দিলে তারা বোট ও বস্তাগুলো ফেলে পার্শ্ববর্তী প্যারাবনে পালিয়ে যায়।
পরবর্তীতে কোস্ট গার্ড সদস্যরা তল্লাশি চালিয়ে পরিত্যক্ত অবস্থায় আনুমানিক ৪ কোটি ১৫ লক্ষ ১৩ হাজার টাকা মূল্যের বিদেশি মদ ও বিয়ার জব্দ করেন। জব্দকৃত পণ্যের মধ্যে রয়েছে ১০৫৬ ক্যান হাইনেকেন অরিজিনাল বিয়ার, ১১৬১ বোতল বিভিন্ন ধরনের বিদেশি মদ এবং ৪ বোতল টুইন ভ্যালি অলিভ ওয়েল। এছাড়াও পাচারকারীদের ফেলে যাওয়া একটি ডেনিশ বোটও জব্দ করা হয়েছে।
স্থানীয় বাসিন্দারাও কোস্ট গার্ডের এ ধরনের অভিযানে সন্তোষ প্রকাশ করেছেন এবং মাদক প্রতিরোধে আরও কঠোর ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছেন।
কোস্ট গার্ড সূত্রে জানা গেছে, জব্দকৃত বোট ও মাদকদ্রব্যের বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
বাংলাদেশ কোস্ট গার্ড জানায়, উপকূলীয় ও নদী তীরবর্তী অঞ্চলের নিরাপত্তা ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ নিশ্চিত করতে তারা ২৪ ঘণ্টা টহল অব্যাহত রেখেছে। এরই ধারাবাহিকতায় মাদক চোরাচালান রোধে এমন অভিযান নিয়মিতভাবে পরিচালিত হচ্ছে এবং ভবিষ্যতেও তা চলমান থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST