বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৫:০৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo কাপাসিয়া-শ্রীপুরের সংযোগ সেতু উদ্বোধন: ‘এইপার-ওইপারের যাতায়াত সহজ হবে Logo গাজীপুর জেলা যুবদল ও মহানগর যুবদলের আংশিক কমিটি ঘোষণা Logo ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন বাংলাদেশ (আইইবি) নির্বাচনে কাপাসিয়ার আমিনুল হক শামীম নির্বাচিত Logo আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নৈরাজ্যের প্রতিবাদে কালিহাতীতে বিএনপির বিক্ষোভ মিছিল Logo রূপগঞ্জে শতকোটি টাকার অবৈধ সম্পদের মালিক হওয়ার দাবি, বাড়িঘরে হামলা, মাদক কারবার নিয়ন্ত্রণ ও নারীদের হয়রানির অভিযোগ Logo গাজীপুর জেলা ট্রান্সপোর্ট  মালিক সমিতির দুই নেতা বহিষ্কার Logo কাপাসিয়ায় ঘাগটিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপি দলীয় প্রার্থী মামুনুর রশিদ মামুন মনোনীত Logo রূপগঞ্জে ভোলাব ইউনিয়ন পল্লী চিকিৎসক সম্মেলন অনুষ্ঠিত Logo কাপাসিয়ায় দিনব্যাপী কৃষক-কৃষাণী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত Logo টঙ্গীর পোশাকশ্রমিকরা শ্রমিকদের জীবনমান উন্নয়নে বিশেষ ওএমএস চালু: এমপি রনি
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

গাজীপুরে গার্মেন্টস কর্মকর্তাকে কুপিয়ে জখম

Reporter Name / ১৯১ Time View
Update : বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৫, ১১:১৬ অপরাহ্ন

আশিকুর রহমান, স্টাফ রিপোর্টার:

গাজীপুরে মালেকের বাড়ি ছয়দানা এলাকায় সেপাল গার্মেন্টসের একজন উদ্ধতন কর্মকর্তাকে এলোপাথারি কুপিয়ে গুরুতরভাবে জখম করেছে একদল সন্ত্রাসী এই ঘটনায় গাছা থানায় লিখিত একটি অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী বাবুল হোসেন। অভিযোগ সূত্রে জানা যায়, যারা হামলা করেছেন এদের মধ্যেও প্রধান অভিযুক্তরা ইতিপূর্বে বাদীর অধীনে একই ফ্যাক্টরিতে চাকরি করতেন, তাদের বিভিন্ন অনিয়মের কারণে চাকরি থেকে বরখাস্ত করা হলে। পূর্ব থেকে শত্রুতা পোষণ করে আসছিলেন, শত্রুতা জের ধরে বিগত ২৪ শে ফেব্রুয়ারি অফিস থেকে বের হয়ে বাসায় যাওয়ার উদ্দেশ্যে রওনা হয়ে ডেগেরচালা রোডের মাথায় ঢাকা ময়মনসিংহ মহাসড়কে পৌঁছামাত্র সন্ত্রাসীরা তাকে এলোপাতাড়ি ধারালো দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে । আমার ডাক চিৎকারে লোকজন এগিয়ে আসলে সন্ত্রাসীরা পরবর্তীতে বাদীকে একা পেলে মেরে ফেলবে হুমকি দিয়ে দ্রুত চলে যায়। এসময়ে স্থানিয় লোকজন বাদিকে উদ্ধার করে দ্রুত চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যায়। অভিযোগ সূত্র ধরে বাদির সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, আমার উপর যে হামলা হয়েছে তাদের আমি দু’জনকে চিনি তারা আমার অধীনে চাকরি করতেন সঙ্গে থাকা বাকি অজ্ঞাত নামা তাদের আমি নাম পড়িচয় জানিনা , এরা পূর্ব থেকে পরিকল্পনা করেছিল আমাকে একা ফেলে হামলা করবে আমি এদের আইনগতভাবে উপযুক্ত শাস্তি কামনা করছি । এদের শাস্তি নিশ্চিত না হলে এরা যেকোনো সময় আমার বড় ধরনের ক্ষতি করতে পারে । অভিযুক্তরা হলেন নেত্রকোনা জেলার মোহনগঞ্জ উপজেলার আমিনুল মিয়ার ছেলে নূরে আলম । ময়মনসিংহ এলাকার ইউনুস তারা সবাই ছয়দানা এলাকায় বিভিন্ন বাসায় ভাড়া থাকেন। এই ঘটনায় অভিযুক্ত ইউনুসের মুঠোফোনে একাধিক বার যোগাযোগ করে তাকে পাওয়া যায়নি,

তদন্তকারী কর্মকর্তা এসআই আব্দুল্লাহ জানান, অভিযোগের বিষয় সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। অভিযোগের সত্যতা নিশ্চিত করে গাছা থানার ওসি জানান , হামলার বিষয়ে অভিযোগ পেয়েছি অভিযুক্তরা ঘটনার সাথে জড়িত থাকলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিব।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

More News Of This Category
Design & Developed by : BD IT HOST