শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০১:২৫ অপরাহ্ন
শিরোনামঃ
Logo জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জ সদর বিএনপির আলোচনা সভা ও দোয়া মাহফিল Logo রূপগঞ্জের হাটাব চাঁদের টেক গ্রামের হাবিবার বিরুদ্ধে আদালতের হাজিরার নির্দেশ Logo কেন্দ্রীয় নির্দেশে টঙ্গী পশ্চিম থানা তাঁতী দলের সাধারণ সম্পাদক হিসেবে পুনর্বহাল খোকন মিয়া Logo চাঁপাইনবাবগঞ্জে ডিএনসির উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত Logo তালিমুল কুরয়ান কালমেঘ জান্নাতবাগ মাদ্রাসায় ফ্রী মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত Logo কাপাসিয়া উপজেলা যুবদলের আহ্বায়কের বাড়িতে দুর্বৃত্তদের পেট্রোল বোমা হামলা Logo চাঁপাইনবাবগঞ্জে নিরবচ্ছিন্ন বিদ্যুতের দাবিতে জামায়াতের মানববন্ধন, ডিসির কাছে স্মারকলিপি Logo কাপাসিয়ায় বিএনপির উদ্যোগে ২০২৪ ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শহিদ ও বীরদের সম্মাননা প্রদান Logo চারান উচ্চ বিদ্যালয়ের নবনির্মিত ভবন উদ্বোধন, এডহক কমিটির পরিচিতি অনুষ্ঠিত Logo রাণীশংকৈল বন্য প্রাণীর আক্রমণে দশজন আহত এলাকাবাসী আতঙ্কগ্রস্ত 
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

গাজীপুরে বিএনপির আহ্বায়ক কমিটির আনন্দ শোভাযাত্রা

Reporter Name / ১২৮ Time View
Update : সোমবার, ২৩ জুন, ২০২৫, ৮:১৪ অপরাহ্ন

এ এইচ সবুজ, নিজস্ব প্রতিবেদক:

গাজীপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সদর উপজেলার নবগঠিত আহবায়ক কমিটিকে অভিনন্দন জানিয়ে শোভাযাত্রা ও আনন্দ মিছিল করেছে দলের নেতাকর্মীরা।

এ সময় উপজেলার নেতাকর্মীরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বানিয়ারচালা (মেম্বারবাড়ী) থেকে পুষ্পদাম রিসোর্ট পর্যন্ত আনন্দ মিছিল করে। মিছিলে দলের বিভিন্ন ইউনিটের হাজার-হাজার নেতা-কর্মীরা ব্যানার, ফেস্টুন, প্ল্যাকার্ড এবং বাদ্যযন্ত্রসহ মিছিলে অংশ নেয়।

সোমবার (২৩ জুন) বিকেলে গাজীপুর সদর উপজেলা বিএনপির আয়োজনে শোভাযাত্রা ও আনন্দ মিছিলে বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক অধ্যাপক ডা: এস এম রফিকুল ইসলাম বাচ্চু প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নেতৃত্ব দেন।

শোভাযাত্রা ও আনন্দ মিছিল শেষে পুষ্পদাম রিসোর্টের সামনে পথ সভায় বক্তব্যে অধ্যাপক ডা: এস এম রফিকুল ইসলাম বাচ্চু বলেন, আজকে জনতার ঢল প্রমান করে গাজীপুর জেলা বিএনপি’র নেতাকর্মীরা ঐক্যবদ্ধ। এ ঐক্য সকল অপরাজনীতি দূর করবে। আশা করি এ ঐক্যের মাধ্যমে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে আগামী যেকোনো নির্বাচনে গাজীপুরের সব কটি আসন আমরা উপহার দিতে পারব।

একটি সুন্দর বাংলাদেশ গঠনের জন্য, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্বপ্ন স্বনির্ভর বাংলাদেশ গড়তে বিএনপির যে ৩১ দফা কর্মসূচী দিয়েছে আগামীর বাংলাদেশ পুনর্গঠনের জন্য আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করবো। তারেক রহমান এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার স্বপ্ন গণতান্ত্রিক বাংলাদেশ বাস্তবায়নের জন্য আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করবো।

যে গণতন্ত্রের জন্য আমাদের নেত্রী ১৭ বছর কষ্ট করেছেন, দলের হাজার-হাজার শতশত নেতাকর্মীদেরকে মিথ্যা মামলা দিয়ে, আয়না ঘরে রেখে নির্যাতন ও হয়রানি করা হয়েছে ঐক্যবদ্ধভাবে কাজ করে আমরা প্রমাণ করবো গাজীপুর বিএনপির ঘাঁটি।

গাজীপুর সদর উপজেলা বিএনপির নবগঠিত কমিটির আহ্বায়ক আবু তাহের মুসুল্লীর সভাপতিত্বে এবং সদস্য সচিব আবু বকর সিদ্দিকের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন গাজীপুর সদর উপজেলা  বিএনপি’র সদস্য ইসলাম উদ্দিন, সাহাব উদ্দিন, ফজল মুসল্লী, আব্দুল বাতেন বিএসসি, মোনায়েম হোসেন, গাজীপুর জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক শহিদুল ইসলাম শহীদ, শরিফুল ইসলাম শরিফ, গাজীপুর জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি সোহাগ হোসেন, যুগ্ম সম্পাদক রেজাউল করিম মোড়ল রিফাতসহ দলের বিভিন্ন ইউনিটের অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST