শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৯:১৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জ সদর বিএনপির আলোচনা সভা ও দোয়া মাহফিল Logo রূপগঞ্জের হাটাব চাঁদের টেক গ্রামের হাবিবার বিরুদ্ধে আদালতের হাজিরার নির্দেশ Logo কেন্দ্রীয় নির্দেশে টঙ্গী পশ্চিম থানা তাঁতী দলের সাধারণ সম্পাদক হিসেবে পুনর্বহাল খোকন মিয়া Logo চাঁপাইনবাবগঞ্জে ডিএনসির উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত Logo তালিমুল কুরয়ান কালমেঘ জান্নাতবাগ মাদ্রাসায় ফ্রী মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত Logo কাপাসিয়া উপজেলা যুবদলের আহ্বায়কের বাড়িতে দুর্বৃত্তদের পেট্রোল বোমা হামলা Logo চাঁপাইনবাবগঞ্জে নিরবচ্ছিন্ন বিদ্যুতের দাবিতে জামায়াতের মানববন্ধন, ডিসির কাছে স্মারকলিপি Logo কাপাসিয়ায় বিএনপির উদ্যোগে ২০২৪ ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শহিদ ও বীরদের সম্মাননা প্রদান Logo চারান উচ্চ বিদ্যালয়ের নবনির্মিত ভবন উদ্বোধন, এডহক কমিটির পরিচিতি অনুষ্ঠিত Logo রাণীশংকৈল বন্য প্রাণীর আক্রমণে দশজন আহত এলাকাবাসী আতঙ্কগ্রস্ত 
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

গাসিক পরিচ্ছন্ন রাখতে চলছে কোরবানীকৃত পশুর বর্জ্য অপসারণ কার্যক্রম

Reporter Name / ১৩৮ Time View
Update : রবিবার, ৮ জুন, ২০২৫, ৪:১৬ অপরাহ্ন

এ এইচ সবুজ, নিজস্ব প্রতিবেদক:

পবিত্র ঈদ উল আজহা উপলক্ষে পশু কোরবানির বর্জ্য অপসারণে ব্যাপক প্রস্তুতি নিয়েছে দেশের সর্ববৃহৎ সিটি কর্পোরেশন ‘গাজীপুর সিটি কর্পোরেশন’। ঈদের দিন থেকে শুরু হওয়া কোরবানিকৃত পশুর বর্জ্য অপসারণ কার্যক্রম চলবে তিন দিনব্যাপী।

সিটি করপোরেশন সূত্র জানায়, ঈদের দিন শনিবার (৭ জুন ) দুপুরের পর থেকে গাজীপুর মহানগরীর তিতাস গ্যাস এবং টঙ্গির সফিউদ্দিন সরকার একাডেমি এলাকা থেকে আনুষ্ঠানিকভাবে কোরবানীকৃত পশুর বর্জ্য অপসারণ ও পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু করা হয়।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এ বছর কোরবানীর ঈদে গাজীপুর জেলায় প্রায় দেড় লাখ পশু কোরবানি দেয়া হয়েছে। এসবের অর্ধেকের বেশী পশু কোরবানী করা হয়েছে গাজীপুর সিটি কর্পোরেশন এলাকায়।

গাজীপুর সিটি কর্পোরেশন সূত্রে জানা গেছে, সাধারণতভাবে গাজীপুর মহানগরীর বিভিন্ন এলাকা থেকে সিটি করপোরেশনের উদ্যোগে প্রতিদিন একশ টন গৃহ বর্জ্য সংগ্রহ করে ডাম্পিং করা হয়। তার ওপর ঈদ উল আজহা উপলক্ষে পশু কোরবানির কারণে যে বিপুল পরিমাণ অতিরিক্ত বর্জ্য উৎপাদন হবে তার পরিমাণ আরো কয়েকশ টনের বেশী হবে। কোরবানির বর্জ্যসহ সকল বর্জ্য আগের তুলনায় দ্বিগুন বর্জ্য সংগ্রহ করতে হবে বলে ধারণা করা হচ্ছে।

সূত্র জানায়, সিটি করপোরেশন কোরবানীর বর্জ্য আগামী তিনদিনের মধ্যে অপসারণ করে পরিচ্ছন্নতা নিশ্চিত করতে সিটি করপোরেশনের বর্জ্য, পরিবহন ও যান্ত্রিক বিভাগের কর্মকর্তা ও কর্মচারীরা একযোগে কাজ করছেন।

সূত্র আরো জানায়, কোরবানীর ঈদের বর্জ্য অপসারণের জন্য আগেই প্রস্তুত রাখা হয়েছে ডাম্প ট্রাক, মিনি ট্রাক, কম্পেক্টর, কনটেইনার ক্যারিয়ার, পে-লোডার, টায়ার ডোজার, পানির গাড়ি, বুলডোজার, এক্সেভেটরসহ বিভিন্ন যন্ত্রপাতি। এছাড়া মহানগরীর ৫৭টি ওয়ার্ড পর্যায়ে সরবরাহ করা হয়েছে, পর্যাপ্ত হাতগাড়ি, বেলচা ও টুকরি। এছাড়াও সরবরাহ করা হয়েছে জীবাণুনাশক ব্লিচিং পাউডার।

এছাড়াও, ঈদ উপলক্ষে সিটি কর্পোরেশনের পক্ষ থেকে দেড় লাখ পচনশীল পলিথিন, ৫০ টন ব্লিচিং পাউডার স্থানীয় মসজিদের ব্যবস্থাপনায় ৫৭টি ওয়ার্ডের প্রতিটিতে দেয়া হয়েছে। কর্পোরেশনের নিজস্ব ৪০টি গাড়ির পাশাপাশি ভাড়া করা হয়েছে বাড়তি আরো ৭০টি গাড়ি। ভাড়া করা হয়েছে, ট্রলি এবং নিয়োগ করা হয়েছে বাড়তি লোকবল। নির্ধারিত সময়ে সকল বর্জ্য অপসারণ করতে ৪ হাজার ৫০০ শ্রমিক বর্জ্য ব্যবস্থাপনায় কাজের জন্য নিয়োগ করা হয়েছে।

গাজীপুর সিটি করপোরেশন তত্ত্বাবধায়ক প্রকৌশলী (যান্ত্রিক) সুদীপ বসাক জানান, সিটি করপোরেশনকে ঘোষিত সময়ের মধ্যে সকল বর্জ্য পরিষ্কার পরিচ্ছন্ন করতে করপোরেশন বদ্ধ পরিকর। বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রম সফল করতে নাগরিকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও সহায়তা চেয়েছে সিটি করপোরেশন।

তিনি আশা প্রকাশ করেন, মহানগরীর পরিচ্ছন্নতা রক্ষায় সকলে সম্মিলিতভাবে অংশ গ্রহণ করবেন এবং আমাদের প্রিয় গাজীপুরকে একটি স্বাস্থ্যকর ও সুন্দর নগরীতে পরিণত করতে সহযোগিতা সকলে সহযোগিতা করবেন। পরিচ্ছন্ন গাজীপুর হোক আমাদের অঙ্গীকার।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST