বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০২:২২ অপরাহ্ন
শিরোনামঃ
Logo টঙ্গীতে আওয়ামী লীগের কর্মসূচির প্রতিবাদে যুবদলের বিক্ষোভ মিছিল Logo কাপাসিয়ায় রাষ্ট্রীয় মর্যাদায়: বীর মুক্তিযোদ্ধা ইসমাইল মীরের দাফন সম্পন্ন Logo টঙ্গীতে সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে যুবদলের বিক্ষোভ মিছিল Logo প্রেসিডেন্ট পুলিশ পদক পিপিএম সেবা পেলেন পিবিআই এর এসআই মনজুর রহমান Logo টঙ্গীতে নূর ইসলাম হত্যা: ২১ দিনেও সব আসামি গ্রেপ্তার না হওয়ায় পরিবারের ক্ষোভ Logo কাপাসিয়ায় বিএনপির উদ্যোগে সন্ত্রাস বিরোধী বিক্ষোভ মিছিল ও সমাবেশ Logo জ্বালানি তেলের মূল্য বৃদ্ধিতে বেনাপোল থেকে দুরপাল্লার আমদানি-রপ্তানি পণ্যের ট্রাকপ্রতি ভাড়া বেড়েছে ৪-৫ হাজার Logo দুই বছর পর চালু হচ্ছে খুলনা-কলকাতা বন্ধন এক্সপ্রেস ট্রেনটি Logo কাপাসিয়ায় প্রাথমিক বিদ্যালয়ে ‘নজরুল বর্ষে’র সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত Logo কাপাসিয়ায় আওয়ামীলীগ নেতা বেলায়েত প্রধান গ্রেফতার
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

ঘোড়াঘাটে জামায়াতের সংবাদ সম্মেলন

Reporter Name / ১৩৫ Time View
Update : বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৫, ২:২৬ অপরাহ্ন

ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধিঃ

দিনাজপুরের ঘোড়াঘাটে জামায়াতে ইসলামী থেকে বিএনপিতে যোগদানের প্রকাশিত সংবাদকে ভিত্তিহীন, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেছে উপজেলা জামায়াতে ইসলামী। এ নিয়ে বুধবার রাত সাড়ে ৯ টার দিকে উপজেলা জামায়াতে ইসলামীর শাখার দলীয় অফিসে সাংবাদিকদের সাথে মতবিনিময় করে তারা সংবাদ সম্মেলনের আয়োজন করে।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন উপজেলা জামায়াতের আমির মোফাখ্খায়ের ইসলাম মোল্লা। তিনি বলেন, সম্প্রতি কিছু স্থানীয় পত্রপত্রিকা ও সামাজিক যোগাযোগ মাধ্যমেজামায়াতের তিন ইউপি সদস্য বিএনপিতে যোগদান করেছেন শীর্ষক সংবাদ প্রকাশ করা হয়। সেখানেই উল্লেখ করা হয় যে, ৩ নং সিংড়া ইউনিয়নের ৭নং ওয়ার্ড মেম্বার মোঃ ওয়াহেদুজ্জামান বাবু জামায়াত নেতা। অপর দুই জনকেউ কোন কোন মিডিয়া জামায়াত নেতা বলে প্রচার করেছে, যা সঠিক নয়। মূলত ওয়াহেদুজ্জামান বাবু সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের কারণে ২০১৬ সালে জামায়াত থেকে বহিষ্কৃত হন। তখন থেকে বর্তমান পর্যন্ত জামায়াতের সাথে তার কোন সম্পর্ক নেই। অতএব, সংবাদটি ভিত্তিহীন, বানোয়াট ও অসত্য।

তিনি আরও বলেন, সোনা মিয়া ৭নং ওয়ার্ড মেম্বার মূলত আওয়ামীলীগের দীর্ঘদিনের পরীক্ষিত নেতা।মাহফুজুল হক ৮নং ওয়ার্ড মেম্বার আওয়ামীলীগের দোসর জাতীয় পার্টির নেতা। ওয়াহেদুজ্জামান বাবু কর্তৃক উপস্থাপিত বিষয়টি তার একান্ত মনগড়া, ভিত্তিহীন, বানোয়াট ও অসত্য। তিনি বলেছিলেন ২০১২ সাল থেকে ২০১৭ সাল পর্যন্ত তিনি জামায়াতের সাথে ছিলেন কিন্তু ২০২৪ সালের ৫আগস্ট এর পর তার সাথে জামায়াতের কেউ যোগাযোগ না করায় তিনি বিএনপিতে যোগদান করলেন– প্রশ্ন হলো তাহলে তিনি এতোদিন কোথায় ছিলেন?

জনশ্রুতি আছে যে, বাবু মেম্বারসহ তিন জনই ২০২৪ সালের নির্বাচনে সক্রিয়ভাবে নৌকা মার্কায় নির্বাচন করেছেন। যা প্রমাণ করে যে, তারা তিন জন আওয়ামীলীগ থেকে বিএনপিতে যোগদান করলেন।

সংবাদ সম্মেলনে জেলা ও উপজেলা জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST