বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১১ অপরাহ্ন
শিরোনামঃ
Logo রাণীশংকৈলে ১৮০০ পিস ইয়াবা উদ্ধার, গ্রেফতার ১ Logo কাপাসিয়া মডেল স্কুল অ্যান্ড কলেজে বর্ণাঢ্য আয়োজনে ‘মেধা ও সৃজনশীলতা উৎসব’ অনুষ্ঠিত Logo কেশবপুরে ১৫ জলাশয়ে ৩৩৩.৩৩ কেজি পোনামাছ অবমুক্ত Logo ডেঙ্গু প্রতিরোধে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভায় বিশেষ পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান Logo রূপগঞ্জে ভায়েলা-মিয়াবাড়ী বেসরকারি স্কুল সরকারি করার দাবিতে মানববন্ধন Logo কাপাসিয়ায় স্বেচ্ছাসেবী মহিলা সমিতির মাঝে অনুদানের চেক বিতরণ Logo টঙ্গীতে আওয়ামী লীগের কর্মসূচির প্রতিবাদে যুবদলের বিক্ষোভ মিছিল Logo কাপাসিয়ায় রাষ্ট্রীয় মর্যাদায়: বীর মুক্তিযোদ্ধা ইসমাইল মীরের দাফন সম্পন্ন Logo টঙ্গীতে সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে যুবদলের বিক্ষোভ মিছিল Logo প্রেসিডেন্ট পুলিশ পদক পিপিএম সেবা পেলেন পিবিআই এর এসআই মনজুর রহমান
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

ঘোড়াঘাটে দায়িত্বরত অবস্থায় হার্ট ব্লক হয়ে পুলিশ সদস্যের মৃত্যু

Reporter Name / ১৬৩ Time View
Update : রবিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৫, ১২:৫৭ অপরাহ্ন

ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি :

দিনাজপুরের ঘোড়াঘাটে হৃদরোগে আক্রান্ত হয়ে এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।

শনিবার দুপুরে ঘোড়াঘাট থানার বিভিন্ন গুরুত্বপূর্ণ সরকারী ডাক বিলির জন্য সহকারী পুলিশ সুপার, হাকিমপুর সার্কেল অফিসের উদ্দেশ্যে রওনা করেন। এ সময় উপজেলার ২ নং পালশা ইউনিয়নের ডুগডুগি বাজার এলাকায় হঠাৎ বুকে ব্যথা অনুভব করে পরে স্থানীয় লোকজন ও থানার জরুরী পার্টি মোবাইল-১৩ অফিসারের মাধ্যমে তাকে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। চিকিৎসকরা জানান, তিনি হার্ট ব্লকে আক্রান্ত হয়েছে। দ্রুত উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেলে হস্তান্তর করা হলে চিকিৎসারত অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত পুলিশ সদস্য হলেন, গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার হরিরামপুর গ্রামের করোলগাছা এলাকার মৃত মমতাজ হোসেন এর ছেলে মিজানুর রহমান। এর আগেও তিনি ২ বার হার্ট ব্লকে আক্রান্ত হয়। তিনি ১৯৮৭ সালে বাংলাদেশ পুলিশে যোগদান করেন।

নিহত ওই পুলিশ সদস্য দীর্ঘদিন ধরে ঘোড়াঘাট থানায় কর্মরত ছিলেন। সহকর্মীরা জানান, তিনি দায়িত্বশীল ও সৎ পুলিশ সদস্য হিসেবে এলাকায় সুপরিচিত ছিলেন। হঠাৎ তার মৃত্যুতে থানার সহকর্মীসহ স্থানীয়দের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।

এ বিষয়ে ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক বলেন, আমরা একজন কর্মঠ পুলিশ সদস্যকে হারালাম। তার মৃত্যুতে পুলিশ বিভাগ শোকাহত।

পারিবারিক সূত্রে জানা যায়, মরদেহ স্বজনদের নিকট হস্তান্তর করা হয়েছে এবং জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST