বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৭:০৯ অপরাহ্ন
শিরোনামঃ
Logo মনোহরদীতে ৭০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার Logo কাপাসিয়া উপজেলা বিএনপির বর্ধিত সভা অনুষ্ঠিত Logo ফাইজা বাটন অ্যান্ড জিপার কোম্পানি মামলায় জামিনপ্রাপ্তদের ফুলেল সংবর্ধনা, নিরপেক্ষ তদন্তের দাবি Logo রূপগঞ্জে ১৭ বছর ধরে অবহেলিত সড়ক, নিজ অর্থায়নে ৫০০ মিটার সংস্কার করলেন কাউন্সিলর পদপ্রার্থী Logo রামগতি-কমলনগরের মেঘনায় ইলিশের খরা, সংকটে হাজারো জেলে পরিবার Logo ঘাটাইলে পুলিশের অভিযানে ৩ মাদকসেবী গ্রেফতার, মোবাইল কোর্টে কারাদণ্ড Logo উন্নয়ন বঞ্চিত মাধবপুরের বাঘাসুরা ইউনিয়ন: বর্ষায় কাদার রাস্তায় চরম দুর্ভোগে হাজারো মানুষ ‎ Logo রূপগঞ্জে অবৈধ ডাম্প ট্রাকের দৌরাত্ম্য, সড়ক ক্ষতিগ্রস্ত ও জনদুর্ভোগ চরমে Logo রাণীশংকৈলে স্ত্রী ডিভোর্স দেওয়ায় ইউপি সদস্য স্বামীর ফেসবুক লাইভে এসে আত্মহত্যা Logo রুপগঞ্জে সিলেট মহাসড়কে উড়ে কোটি টাকার চাঁদা, ভুলতা-গাউছিয়ায় থামছে না ফুটপাত দখল
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

ঘোড়াঘাটে ধান কর্তন ও সজিনার চারা রোপণের শুভ উদ্বোধন করেন সমাজকল্যাণমন্ত্রী  অধ্যাপক ডাক্তার জাহিদ হোসেন

Reporter Name / ১১০ Time View
Update : শুক্রবার, ২৪ এপ্রিল, ২০২৬, ১০:২৪ অপরাহ্ন

মোঃ সোহেল তানভীর ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি:    

দিনাজপুরের ঘোড়াঘাটে ব্রি-ধান ৮৮ জাতের ধান কর্তন এবং পতিত জমিতে তাল ও সজিনা ডাঁটার চারা রোপণের উদ্বোধন করেন, সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী অধ্যাপক ডা. এ.জেড.এম জাহিদ হোসেন, এমপি।

২৪ এপ্রিল শুক্রবার বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার ওসমানপুর হিলিমোড় এলাকায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, ঘোড়াঘাট, দিনাজপুর আয়োজিত এক উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ধান কর্তন এবং তাল ও সজিনা ডাঁটার চারা রোপণের উদ্বোধন করেন
প্রধান অতিথির বক্তব্যে ডা. জাহিদ হোসেন বলেন, উন্নত জাতের ধান চাষের মাধ্যমে কৃষকদের উৎপাদন বৃদ্ধি ও আর্থিকভাবে স্বাবলম্বী হওয়া সম্ভব। এছাড়া তিনি পরিবেশ রক্ষা ও পুষ্টি নিরাপত্তা নিশ্চিত করতে বৃক্ষরোপণের উপর গুরুত্বারোপ করে উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা রুবানা তানজিন, ঘোড়াঘাট-হাকিমপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার আ.ন.ম নিয়ামত উল্লাহ, সহকারী কমিশনার (ভূমি) আব্দুল আল মামুন কাওসার শেখ, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. রফিকুজ্জামান, সমাজসেবা কর্মকর্তা মাসুদ রানা, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সুজন মিয়া, ঘোড়াঘাট উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক, আবু সাইদ মিয়া, পৌর বিএনপির সভাপতি আব্দুস সাত্তার মিলনসহ উপজেলা ও পৌর বিএনপির স্থানীয় নেতৃবৃন্দ, পৌরসভা ব্লকে দায়িত্বরত উপ-সহকারী কৃষি কর্মকর্তা রেবেকা সুলতানা, কৃষক এবং বিভিন্ন শ্রেণিপেশার মানুষ উপস্থিত ছিলেন।

এ বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. রফিকুজ্জামান বলেন, “ব্রি-ধান ৮৮ একটি উচ্চফলনশীল জাত। সঠিক পরিচর্যা ও আধুনিক কৃষি প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে কৃষকরা ভালো ফলন পেতে পারেন। এ বছর ঘোড়াঘাট উপজেলায় প্রায় ৯ হাজার ১০০ হেক্টর জমিতে বোরো ধানের চাষ হয়েছে এবং আবহাওয়া অনুকূলে থাকায় অন্তত ভালো ফলন হয়েছে। কৃষকরা অনেক খুশি। এখন আবহাওয়া ভালো থাকলে কৃষকরা সুন্দরভাবে ফসল ঘরে তুলতে পারবে ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST