রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৩:১৭ অপরাহ্ন
শিরোনামঃ
Logo কাপাসিয়ায় শিশু ধর্ষণ চেষ্টাকারী জামায়াত নেতাকে গ্রেফতার ও শাস্তির দাবিতে মানববন্ধন Logo চাঁপাইনবাবগঞ্জে কিন্ডারগার্টেন বৃত্তি প্রদান ও সংবর্ধনা প্রদান Logo রানীশংকৈলে পূর্ব শত্রুতার জের ধরে পটল ক্ষেতের ৪০০ গাছ বিনষ্ট করেছে দুর্বৃত্তরা, থানায় অভিযোগ Logo মিড-ডে মিলের উদ্বোধনে প্রতিমন্ত্রী টুকু মাদকের বিরুদ্ধে আপসহীন অবস্থান, শিক্ষার্থীদের পুষ্টি নিশ্চিতের আহ্বান Logo চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ৯৬ বোতল ভারতীয় এস্কাফ সিরাপ জব্দ Logo ডাকাতির প্রস্তুতিকালে ৩ ডাকাত গ্রেফতার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার Logo কাপাসিয়ায় মহিলাদল নেত্রীর বাড়িতে অগ্নিসংযোগের অভিযোগে সংবাদ সম্মেলন: অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি Logo গাজীপুরে বাংলাদেশ প্রেস ক্লাবের সাংগঠনিক উন্নয়ন সভা, প্রশিক্ষণ ও গ্রীষ্মকালীন ফল উৎসব Logo কাপাসিয়ায় চতুর্থ শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে এক ব্যক্তি গ্রেফতার Logo কাপাসিয়ায় “প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতার” প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

ঘোড়াঘাটে বিএনপিতে যোগদান করলেন ৩ ইউপি সদস্য

Reporter Name / ১১৮ Time View
Update : মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৫, ৭:১০ অপরাহ্ন

ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি :

দিনাজপুরের ঘোড়াঘাটে বিএনপির রাজনৈতিক কর্মকাণ্ডে নতুন গতি এসেছে। এবার উপজেলা বিএনপিতে যোগদান করেছেন তিনজন ইউনিয়ন পরিষদের সদস্য।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) দুপুর ১ টায় ঘোড়াঘাট উপজেলা হল রুমে আসন্ন শারদীয় দূর্গাপূজা উৎসব উপলক্ষে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে উপজেলা সনাতন ধর্মালম্বীদের সাথে শুভেচ্ছা ও মত বিনিময় করেন অধ্যাপক ডাঃ এজেডএম জাহিদ হোসেন। এ সময় এই ৩ জন ইউপি সদস্য কে ফুল দিয়ে বরণ করে নেন। এসময় উপজেলা বিএনপির সভাপতি শাহ শামিম হোসেন চৌধুরী সাধারণ সম্পাদক আবু সাইদ মিয়া, পৌর বিএনপির সভাপতি আব্দুস সাত্তার মিলন সহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বিএনপিতে নতুন যোগদানকারীরা হলেন— উপজেলার ৩ নং সিংড়া ইউনিয়নের রানিং ইউপি সদস্য ওহিদুরজ্জামান জামান বাবু, সোনামিয়া মোল্লা, মফিজুল হক।

নতুন যোগদানকারী ইউপি সদস্য ওহিদুরজ্জামান বাবু বলেন, আমি ২০১২ সাল হতে ১৭ সাল পর্যন্ত জামায়াতে বাইতুল মাল সম্পাদক এবং পরবর্তীতে ইউনিয়ন সেক্রেটার দায়িত্ব পালন করেছি। ৫ আগষ্টের পরে দল আমাদের সঙ্গে যোগাযোগ না করাই আমি বিএনপিকে ভালোবেসে বিএনপিতে যোগদান করলাম।

এ বিষয়ে জামায়াতে ইসলামীর ৩ নং সিংড়া ইউনিয়নের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি গোলাম রব্বানীর বলেন, সোনা মিয়া তিনি র্দীঘদিন থেকে আওয়ামীলীগ করে, মফিজুল সেও কখনও জাতীয়পার্টি কখনও আওয়ামীলীগ করতো আর বাবু মেম্বার কে ২০১৪-১৫ সালের দিকে সংগঠন থেকে বাদ দেওয়া হয়েছে আর সে শুধু সমর্থক ছিল।

এ বিষয়ে ৩ নং সিংড়া ইউনিয়নের চেয়ারম্যান সাজ্জাদ হোসেন বলেন, এই ৩ জন বিগত দিনে স্থানীয় ও জাতীয় নির্বাচন আওয়ামীলীগের হয়ে এবং সক্রিয়ভাবে নির্বাচনের কাজ করেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST