বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৭:০০ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo রূপগঞ্জের হাটাব চাঁদের টেক গ্রামের হাবিবার বিরুদ্ধে আদালতের হাজিরার নির্দেশ Logo কেন্দ্রীয় নির্দেশে টঙ্গী পশ্চিম থানা তাঁতী দলের সাধারণ সম্পাদক হিসেবে পুনর্বহাল খোকন মিয়া Logo চাঁপাইনবাবগঞ্জে ডিএনসির উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত Logo তালিমুল কুরয়ান কালমেঘ জান্নাতবাগ মাদ্রাসায় ফ্রী মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত Logo কাপাসিয়া উপজেলা যুবদলের আহ্বায়কের বাড়িতে দুর্বৃত্তদের পেট্রোল বোমা হামলা Logo চাঁপাইনবাবগঞ্জে নিরবচ্ছিন্ন বিদ্যুতের দাবিতে জামায়াতের মানববন্ধন, ডিসির কাছে স্মারকলিপি Logo কাপাসিয়ায় বিএনপির উদ্যোগে ২০২৪ ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শহিদ ও বীরদের সম্মাননা প্রদান Logo চারান উচ্চ বিদ্যালয়ের নবনির্মিত ভবন উদ্বোধন, এডহক কমিটির পরিচিতি অনুষ্ঠিত Logo রাণীশংকৈল বন্য প্রাণীর আক্রমণে দশজন আহত এলাকাবাসী আতঙ্কগ্রস্ত  Logo জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

চট্টগ্রামে বেওয়ারিশ মানবসেবা বৃদ্ধাশ্রমে রান্না করা খাবার বিতরণ 

Reporter Name / ১৬৮ Time View
Update : সোমবার, ৯ জুন, ২০২৫, ৪:০৪ অপরাহ্ন

স ম জিয়াউর রহমান, চট্টগ্রাম :

সামাজিক ও মানবিক সংগঠন সিলেট চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশনের আয়োজনে চট্টগ্রামের অক্সিজেন এলাকার শীতলঝর্ণা আবাসিক এলাকায় অবস্থিত বেওয়ারিশ মানবসেবা বৃদ্ধাশ্রমে আশ্রিত মা বাবাদের মাঝে আজ ৯ জুন সোমবার সকাল দশটায় পবিত্র ঈদ উল আযহা উপলক্ষে রান্না করা খাবার বিতরণ করা হয়। খাবারের মধ্যে ছিল – রান্না করা গরুর মাংস, বাকরখানি, চাউলের রুটি, পরোটা ও ফ্রুট।

সংগঠনের যুগ্ম মহাসচিব ও অনুষ্ঠান উদযাপন পরিষদের আহ্বায়ক ফারহানা আফরোজের সার্বিক ব্যবস্হাপনায় এবং সংগঠনের সাংগঠনিক সচিব ও অনুষ্ঠান উদযাপন পরিষদের সদস্য সচিব স ম জিয়াউর রহমানের নির্দেশনায় আয়োজিত কর্মসূচীতে উপস্থিত ছিলেন বেওয়ারিশ মানবসেবা বৃদ্ধাশ্রমেের প্রতিষ্ঠাতা ও পরিচালক মাওলানা গোলামুর রহমান রাব্বানী, সিলেট চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন চট্টগ্রাম জেলা শাখার সহ সভাপতি মো জসিম উদ্দিন চৌধুরী, মুসা আলম খান চৌধুরী, মো : আলমগীর হোসেন, সিরাজুম মনিরা, আবু হানিফ জনি প্রমুখ।
এসময় সিলেট থেকে সরাসরি অনলাইনে সংযুক্ত হয়ে বৃদ্ধাশ্রমের মা বাবাদের শুভেচ্ছা জানান সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি ও মানবিক সংগঠক মো : শহিদুল ইসলাম।

এসময় বক্তারা বলেন, সিলেট চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন সিলেট ও চট্টগ্রাম বিভাগের মানুষের সেতু বন্ধন, ভ্রাতৃত্ব ও সম্প্রীতির সামাজিক ও মানবিক সংগঠন। এ সংগঠন সবসময়ই মানুষের কল্যাণে কাজ করে আসছে এবং আজীবন মানুষের ও মানবতার কল্যাণে কাজ করবে।
বক্তারা সকল মানবিক মানুষকে সিলেট চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশনের সাথে সম্পৃক্ত থাকার এবং দেশ ও জাতির উন্নয়নে এগিয়ে আসার আহ্বান জানান।

সংক্ষিপ্ত আলোচনা শেষে রান্না করা খাবার সমূহ বেওয়ারিশ মানবসেবা বৃদ্ধাশ্রমের প্রতিষ্ঠাতা ও পরিচালক মাওলানা গোলামুর রহমান রাব্বানীর হাতে তুলে দেন অনুষ্ঠানের আহ্বায়ক ও কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব ফারহানা আফরোজ ও চট্টগ্রাম জেলা কমিটির সহ সভাপতি মো জসিম উদ্দিন চৌধুরী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST