মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৫ অপরাহ্ন
শিরোনামঃ
Logo টঙ্গীতে সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে যুবদলের বিক্ষোভ মিছিল Logo প্রেসিডেন্ট পুলিশ পদক পিপিএম সেবা পেলেন পিবিআই এর এসআই মনজুর রহমান Logo টঙ্গীতে নূর ইসলাম হত্যা: ২১ দিনেও সব আসামি গ্রেপ্তার না হওয়ায় পরিবারের ক্ষোভ Logo কাপাসিয়ায় বিএনপির উদ্যোগে সন্ত্রাস বিরোধী বিক্ষোভ মিছিল ও সমাবেশ Logo জ্বালানি তেলের মূল্য বৃদ্ধিতে বেনাপোল থেকে দুরপাল্লার আমদানি-রপ্তানি পণ্যের ট্রাকপ্রতি ভাড়া বেড়েছে ৪-৫ হাজার Logo দুই বছর পর চালু হচ্ছে খুলনা-কলকাতা বন্ধন এক্সপ্রেস ট্রেনটি Logo কাপাসিয়ায় প্রাথমিক বিদ্যালয়ে ‘নজরুল বর্ষে’র সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত Logo কাপাসিয়ায় আওয়ামীলীগ নেতা বেলায়েত প্রধান গ্রেফতার Logo কমলনগরে টর্চের আলোয় চলছে চিকিৎসাসেবা, বন্ধ পরীক্ষা-নিরীক্ষা Logo সরিষাবাড়ীতে জাতীয় নাগরিক পার্টির উপজেলা কার্যালয় উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

টঙ্গীতে অবৈধ পলিথিন কারখানার বিরুদ্ধে টাস্কফোর্স অভিযান

Reporter Name / ১৭৪ Time View
Update : শনিবার, ২১ জুন, ২০২৫, ১১:৩৪ অপরাহ্ন

আশিকুর রহমান, স্টাফ রিপোর্টার :

নিষিদ্ধ পলিথিন উৎপাদন ও বিপণনের বিরুদ্ধে কঠোর অবস্থানে রয়েছে সরকার। সেই ধারাবাহিকতায় গাজীপুরের টঙ্গী এলাকার তিলারগাতী ও সাতাইশে অবস্থিত অবৈধ পলিথিন কারখানাগুলোর বিরুদ্ধে শনিবার (২১ জুন) বিশেষ টাস্কফোর্স অভিযান পরিচালিত হয়।

পরিবেশ অধিদপ্তরের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. সাইদুজ্জামান হিমু ও ইশতিয়াক আহমেদ নেতৃত্ব দেন। আইনশৃঙ্খলা রক্ষায় সেনাবাহিনী, পুলিশ, বিজিবি, আনসার এবং পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারা যৌথভাবে অংশগ্রহণ করেন।

অভিযানে মোট সাতটি কারখানায় একযোগে অভিযান চালানো হয়। এ সময় প্রায় ২ হাজার ৪০০ কেজি নিষিদ্ধ পলিথিন এবং পলিপ্রোপিলিন (পিপি) দানা জব্দ করা হয়, যা পলিথিন উৎপাদনে ব্যবহৃত হয়। জব্দকৃত পণ্যসমূহ পরিবেশ অধিদপ্তরের উপপরিচালকের (ডিডি) জিম্মায় হস্তান্তর করা হয়েছে।

প্রধান অভিযুক্ত হিসেবে ‘রাফি এন্টারপ্রাইজ’-এর মালিক নজরুল ইসলামকে মোবাইল কোর্টের মাধ্যমে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

অভিযানে আরও অংশ নেয়া কারখানাগুলোর মধ্যে রয়েছে: ভাই ভাই পলি প্যাকেজিং, মায়ের দোয়া প্যাকেজিং, নাটেক্স থ্রেড অ্যান্ড ট্রিম
,জোনায়েদ প্যাকেজিং এবং আরও দুটি প্রতিষ্ঠান
অভিযানে মোট তিনটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে নিয়মিত মামলা করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে। পরিবেশ অধিদপ্তর এ লক্ষ্যে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শুরু করেছে।

পরিবেশ অধিদপ্তর জানিয়েছে, নিষিদ্ধ পলিথিন উৎপাদন ও বাজারজাতকরণের বিরুদ্ধে দেশব্যাপী অভিযান চলমান থাকবে, এবং পরিবেশ সংরক্ষণের স্বার্থে এই ধরনের অনিয়মের বিরুদ্ধে ভবিষ্যতেও কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST