সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৪:৩২ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo যশোর শার্শায় এক হাজার পিস ইয়াবাসহ বেনাপোলের কাদের আটক Logo চাঁপাইনবাবগঞ্জে আন্তর্জাতিক আদিবাসী দিবসে শোভাযাত্রা ও সমাবেশ Logo টঙ্গীতে সড়ক দুর্ঘটনায় মাদ্রাসাছাত্র নিহত, মহাসড়ক অবরোধ করে শিক্ষার্থীদের বিক্ষোভ Logo কাপাসিয়ায় যুবদল নেতার বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ Logo কাপাসিয়ায় মাটির নিচ থেকে ৫’শ লিটার চোলাই মদ উদ্ধার, ৪ নারীসহ আটক ৭ Logo কালিহাতীতে মারধরের ঘটনায় আহত ব্যক্তির মৃত্যু Logo চাঁপাইনবাবগঞ্জ সাংবাদিক এসোসিয়েশনের নতুন কমিটির দায়িত্ব গ্রহণ Logo কাপাসিয়ায় ঘাগটিয়া ইউনিয়ন যুবদলের বর্ধিত সভা অনুষ্ঠিত Logo শিবগঞ্জে ৫৯ বিজিবি’র অভিযান ১৫০ বোতল এসকাফ সিরাপসহ আটক ১ Logo যশোর যৌনপল্লীতে নারীকে আটকে রেখে মারধরের অভিযোগ, হাসপাতালে ভর্তি
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

টঙ্গীতে ছাত্র সমাবেশে বিএনপি সরকারের প্রথম ১৮০ দিনের কর্মপরিকল্পনা বাস্তবায়নের অঙ্গীকার

Reporter Name / ১২৪ Time View
Update : রবিবার, ১২ অক্টোবর, ২০২৫, ৬:৩০ পূর্বাহ্ন

আশিকুর রহমান, নিজস্ব প্রতিবেদক :

জনগণের ভোটে সরকার গঠন করতে পারলে বিএনপি ঘোষিত ১৮০ দিনের কর্মপরিকল্পনা বাস্তবায়নের অঙ্গীকার নিয়ে গাজীপুরের টঙ্গীতে ছাত্র সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১১ অক্টোবর) বিকেলে টঙ্গীর ৪৮ নম্বর ওয়ার্ডে ছাত্রদলের নেতৃবৃন্দের আয়োজনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে সভাপতিত্ব করেন টঙ্গী পূর্ব থানা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক রিফাত রশিদ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি ও গাজীপুর-৬ আসনের মনোনয়ন প্রত্যাশী আরিফ হোসেন হাওলাদার। টঙ্গী সরকারি কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক বিপ্লব সিকদারের সঞ্চালনায় এ সময় আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক মারজুক আলামিন, গাজীপুর মহানগর ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মাসুম হোসেন, গাছা থানা ছাত্রদল নেতা ইমন প্রধান, কাজী আজিম উদ্দিন কলেজ ছাত্রদলের সাবেক আহ্বায়ক তোহা চৌধুরী, টঙ্গী সরকারি কলেজ ছাত্রদলের সদস্য সচিব আলাউদ্দিন সুমন, সাহাজউদ্দিন কলেজ ছাত্রদলের সভাপতি রিফাতসহ বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।

বক্তারা বলেন, বিএনপি জনগণের ভোটে ক্ষমতায় গেলে প্রথম ১৮০ দিনের মধ্যেই দেশের অর্থনৈতিক স্থিতিশীলতা ফেরানো, জনআস্থা পুনরুদ্ধার এবং তরুণদের কর্মসংস্থান সৃষ্টিকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে।

উল্লেখ্য, গত ৪ জুন গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলের স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী ১৮০ দিনের এ কর্মপরিকল্পনার সারসংক্ষেপ তুলে ধরেন। পরিকল্পনায় রাষ্ট্রীয় প্রতিষ্ঠান পুনর্গঠন, সুশাসন প্রতিষ্ঠা, দুর্নীতি দমন ও শিক্ষা ব্যবস্থার সংস্কারের কথাও উল্লেখ করা হয়।

সমাবেশে বক্তারা তরুণদের জাতীয় পুনর্গঠনে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান এবং বিএনপির পরিবর্তনের এ রূপরেখা জনগণের মাঝে ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST