শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৯:৪৬ অপরাহ্ন
শিরোনামঃ
Logo রানীশংকৈলে পূর্ব শত্রুতার জের ধরে পটল ক্ষেতের ৪০০ গাছ বিনষ্ট করেছে দুর্বৃত্তরা, থানায় অভিযোগ Logo মিড-ডে মিলের উদ্বোধনে প্রতিমন্ত্রী টুকু মাদকের বিরুদ্ধে আপসহীন অবস্থান, শিক্ষার্থীদের পুষ্টি নিশ্চিতের আহ্বান Logo চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ৯৬ বোতল ভারতীয় এস্কাফ সিরাপ জব্দ Logo ডাকাতির প্রস্তুতিকালে ৩ ডাকাত গ্রেফতার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার Logo কাপাসিয়ায় মহিলাদল নেত্রীর বাড়িতে অগ্নিসংযোগের অভিযোগে সংবাদ সম্মেলন: অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি Logo গাজীপুরে বাংলাদেশ প্রেস ক্লাবের সাংগঠনিক উন্নয়ন সভা, প্রশিক্ষণ ও গ্রীষ্মকালীন ফল উৎসব Logo কাপাসিয়ায় চতুর্থ শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে এক ব্যক্তি গ্রেফতার Logo কাপাসিয়ায় “প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতার” প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত Logo মনোহরদীতে ৭০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার Logo কাপাসিয়া উপজেলা বিএনপির বর্ধিত সভা অনুষ্ঠিত
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

টঙ্গীতে জাতীয় পার্টির শতাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান

Reporter Name / ১৩৭ Time View
Update : শুক্রবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৬, ৯:৫৯ পূর্বাহ্ন

আশিকুর রহমান, নিজস্ব প্রতিবেদক :

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গাজীপুরের টঙ্গীতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর রাজনৈতিক তৎপরতা আরও জোরালো হচ্ছে। এরই ধারাবাহিকতায় টঙ্গীতে জাতীয় পার্টির (জাপা) একাংশের শতাধিক নেতাকর্মী বিএনপিতে যোগদান করেছেন।

বৃহস্পতিবার (৫ জানুয়ারি) বিকেলে টঙ্গী এলাকার টিএনটি এলাকায় অনুষ্ঠিত বিএনপির নির্বাচনী আলোচনা সভায় জাতীয় পার্টির টঙ্গী পূর্ব থানা সভাপতি সাইফুল ইসলাম খানের নেতৃত্বে এই যোগদান কর্মসূচি অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় যোগদানকারী নেতাকর্মীদের ফুল দিয়ে বরণ করে নেন অনুষ্ঠানের প্রধান অতিথি কেন্দ্রীয় শ্রমিক দলের কার্যকরী সভাপতি সালাহ উদ্দিন সরকার।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সালাহ উদ্দিন সরকার বলেন,
“আপনারা দীর্ঘদিন ধরে একটি রাজনৈতিক দলের নেতৃত্বে ছিলেন এবং রাজনীতির মাঠে আপনাদের অভিজ্ঞতা রয়েছে। বিএনপিতে যোগদানের মাধ্যমে আপনাদের সেই অভিজ্ঞতা কাজে লাগিয়ে দলকে আরও শক্তিশালী ও বেগবান করবেনএটাই আমাদের প্রত্যাশা।

তিনি আরও বলেন, বিএনপি সবসময় গণতন্ত্র, ভোটাধিকার ও জনগণের অধিকার আদায়ের রাজনীতি করে আসছে। নতুন করে যারা বিএনপিতে যোগ দিয়েছেন, তারা আগামী দিনে দলীয় কর্মসূচিতে সক্রিয় ভূমিকা রেখে আন্দোলন-সংগ্রামকে এগিয়ে নেবেন।
যোগদান অনুষ্ঠানে সদ্য বিএনপিতে যোগদানকারী টঙ্গী পূর্ব থানা জাতীয় পার্টির সভাপতি সাইফুল ইসলাম খান বলেন,আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গাজীপুর-২ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী ও গাজীপুর মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এম. মঞ্জুরুল করিম রনির পক্ষে কাজ করার লক্ষ্যে আমরা জাতীয় পার্টি ত্যাগ করে বিএনপিতে যোগদান করেছি।

তিনি আরও বলেন, আমরা বিশ্বাস করি, বিএনপির নেতৃত্বে দেশকে একটি গণতান্ত্রিক ও উন্নত ভবিষ্যতের দিকে এগিয়ে নেওয়া সম্ভব। আগামী দিনে বিএনপির সকল আন্দোলন ও নির্বাচনী কার্যক্রমে আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করবো।

বিএনপিতে যোগদানকারী উল্লেখযোগ্য নেতাদের মধ্যে রয়েছেন
টঙ্গী পূর্ব থানা জাতীয় পার্টির সভাপতি সাইফুল ইসলাম খান, সাধারণ সম্পাদক ওমর ফারুক, সহ-সভাপতি কামাল হোসেন, মহানগর শ্রমিক পার্টির সভাপতি আব্দুল জলিল, সিনিয়র সহ-সভাপতি জানে আলম টিপু, সহ-সভাপতি জুলহাস উদ্দিনসহ টঙ্গীর বিভিন্ন ওয়ার্ডের অসংখ্য নেতাকর্মী।

আলোচনা সভায় স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন। সভায় বক্তারা বলেন, জাতীয় পার্টি থেকে শতাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান গাজীপুর-২ আসনে বিএনপির নির্বাচনী অবস্থানকে আরও শক্তিশালী করবে এবং আগামী নির্বাচনে ধানের শীষের পক্ষে গণজোয়ার সৃষ্টি হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST