বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০২:২৬ অপরাহ্ন
শিরোনামঃ
Logo রামগতি-কমলনগরের মেঘনায় ইলিশের খরা, সংকটে হাজারো জেলে পরিবার Logo ঘাটাইলে পুলিশের অভিযানে ৩ মাদকসেবী গ্রেফতার, মোবাইল কোর্টে কারাদণ্ড Logo উন্নয়ন বঞ্চিত মাধবপুরের বাঘাসুরা ইউনিয়ন: বর্ষায় কাদার রাস্তায় চরম দুর্ভোগে হাজারো মানুষ ‎ Logo রূপগঞ্জে অবৈধ ডাম্প ট্রাকের দৌরাত্ম্য, সড়ক ক্ষতিগ্রস্ত ও জনদুর্ভোগ চরমে Logo রাণীশংকৈলে স্ত্রী ডিভোর্স দেওয়ায় ইউপি সদস্য স্বামীর ফেসবুক লাইভে এসে আত্মহত্যা Logo রুপগঞ্জে সিলেট মহাসড়কে উড়ে কোটি টাকার চাঁদা, ভুলতা-গাউছিয়ায় থামছে না ফুটপাত দখল Logo ঘাটাইলে পুলিশের পৃথক অভিযানে ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার, উদ্ধার ৪০ পিস মাদক ট্যাবলেট Logo কাপাসিয়ায় ভালনারেবল উইমেন বেনিফিট কার্যক্রম কমিটির সভা অনুষ্ঠিত Logo কাপাসিয়ায় ৭৪ পিস ইয়াবাসহ চিহ্নিত শীর্ষ মাদক কারবারি জহিরুল গ্রেফতার Logo কালিহাতীর বল্লা ইউনিয়নে মাদক, বাল্যবিবাহ ও ইভটিজিং প্রতিরোধে জনসচেতনতার জোরালো আহ্বান
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

টঙ্গীতে তিতাসের মোবাইল কোর্ট অভিযান, আর্থিক জরিমানা আদ

Reporter Name / ১৭৮ Time View
Update : বুধবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৫, ৮:০৪ অপরাহ্ন

আশিকুর রহমান, স্টাফ রিপোর্টার :

টঙ্গীতে ২টি কারখানা ও বসতবাড়িতে অভিযান চালিয়ে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও নগদ দুই লক্ষ পঁচিশ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বুধবার  (১৯ ফেব্রুয়ারী ) দুপুর থেকে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের টঙ্গী আঞ্চলিক বিপণন কেন্দ্র এর উদ্যোগে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট (সিনিয়র সহকারী সচিব) ফজলে ওয়াহিদ এর নের্তৃত্বে এ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

এ বিষয়ে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপক (টঙ্গী জোন) প্রকৌশলী মিজবা-উর-রহমান বলেন, জোবিঅ-টঙ্গীর আওতাধীন বিভিন্ন এলাকায় জ্বালানী ও খনিজ সম্পদ বিভাগের  বিজ্ঞ  ম্যাজিস্ট্রেট ফজলে ওয়াহিদ এর নের্তৃত্বে তিতাস এর গ্রাহক নয় এমন ৪ টি প্রতিষ্ঠানে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। মোবাইল কোর্ট অভিযানে টঙ্গী  নদী বন্দর রোড মিরাশ পাড়া এলাকার মোহাম্মদীয়া ইয়ার্ন ডাইং নামক একটি কারখানায় অভিযান পরিচালনা করার সময় ১ টি  ৫০০ কেজি বয়লার ও ২ টি ড্রায়ারে ( মোট ঘন্টাপ্রতি লোড ২০০০ ঘনফুট) এ অবৈধভাবে গ্যাস ব্যবহার পরিলক্ষিত হাওয়ায় সংযোগটি বিচ্ছিন্ন করা সহ উৎস পয়েন্ট হতে কিল করা হয়েছে। উক্ত কারখানাটির মালিককে নগদ ৭৫ হাজার টাকা জরিমানা করা হয়।
টঙ্গী  নদী বন্দর রোড মিরাশ পাড়া এলাকার
মোহাম্মদীয়া কালার ট্রেডিং নামক একটি কারখানায় অভিযান পরিচালনা করার সময় ১ টি ৩০০ কেজি বয়লার ( মোট ঘন্টাপ্রতি লোড ৯০০ ঘনফুট)  এ অবৈধভাবে গ্যাস ব্যবহার পরিলক্ষিত হাওয়ায় সংযোগটি বিচ্ছিন্ন করা সহ উৎস পয়েন্ট হতে কিল করা হয়েছে। উক্ত কারখানাটির মালিককে নগদ ৭৫ হাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়াও, অবৈধভাবে বাসাবাড়িতে ১২ টি ডাবল চুলায় ( মোট ঘন্টাপ্রতি লোড ২৫২ ঘনফুট) গ্যাস ব্যবহার করায় বাড়ির মালিক মাহবুবুর রহমান বিদ্যুৎকে নগদ ৭৫ হাজার টাকা জরিমানা করা হয়। উচ্ছেদ অভিযানে আনুমানিক ১২০ ফুট ৩/৪ ইঞ্চি পাইপলাইন অপসারণ করা হয়েছে।
এছাড়া সন্দেহমূলক ট্রিম এস বাংলাদেশ নামক ১ টি কারখানায় অভিযান পরিচালনা করা হলে সেখানে অবৈধভাবে গ্যাস ব্যবহারের কোন আলামত পাওয়া যায়নি এবং স্টীডফাস্ট নীট টেক্স লি: নামক আরেকটি কারখানায় অভিযান পরিচালনায় গ্যাস ব্যবহারের আলামত পাওয়া যায়নি।

অভিযানের সময় উপস্থিত ছিলেন, তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি উপ-ব্যবস্থাপক (গাজীপুর) গোলাম রব্বানী, তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের (টঙ্গী জোন) উপসহকারী প্রকৌশলী  নাঈম হাসান, সহকারী প্রকৌশলী দেলোয়ার হোসেন,  তিতাস গ্যাস অফিসের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীববৃন্দ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সদস্যরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST