রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৩:২০ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo কাপাসিয়ায় শিশু ধর্ষণ চেষ্টাকারী জামায়াত নেতাকে গ্রেফতার ও শাস্তির দাবিতে মানববন্ধন Logo চাঁপাইনবাবগঞ্জে কিন্ডারগার্টেন বৃত্তি প্রদান ও সংবর্ধনা প্রদান Logo রানীশংকৈলে পূর্ব শত্রুতার জের ধরে পটল ক্ষেতের ৪০০ গাছ বিনষ্ট করেছে দুর্বৃত্তরা, থানায় অভিযোগ Logo মিড-ডে মিলের উদ্বোধনে প্রতিমন্ত্রী টুকু মাদকের বিরুদ্ধে আপসহীন অবস্থান, শিক্ষার্থীদের পুষ্টি নিশ্চিতের আহ্বান Logo চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ৯৬ বোতল ভারতীয় এস্কাফ সিরাপ জব্দ Logo ডাকাতির প্রস্তুতিকালে ৩ ডাকাত গ্রেফতার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার Logo কাপাসিয়ায় মহিলাদল নেত্রীর বাড়িতে অগ্নিসংযোগের অভিযোগে সংবাদ সম্মেলন: অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি Logo গাজীপুরে বাংলাদেশ প্রেস ক্লাবের সাংগঠনিক উন্নয়ন সভা, প্রশিক্ষণ ও গ্রীষ্মকালীন ফল উৎসব Logo কাপাসিয়ায় চতুর্থ শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে এক ব্যক্তি গ্রেফতার Logo কাপাসিয়ায় “প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতার” প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

টঙ্গী পশ্চিম থানা এলাকায় খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া ও মিলাদ মাহফিল

Reporter Name / ২০৬ Time View
Update : সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ১২:৩৯ অপরাহ্ন

আশিকুর রহমান, নিজস্ব প্রতিবেদক :

টঙ্গী পশ্চিম থানা এলাকার উত্তর আউচপাড়া বিএনপি সহযোগী সংগঠনের উদ্যোগে বিএনপির চেয়ারপার্সন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১৪ ডিসেম্বর) সন্ধ্যায় টঙ্গী পশ্চিম থানা এলাকার মাদারবক্স রোডে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন টঙ্গী পশ্চিম থানা শ্রমিক দলের সাধারণ সম্পাদক আমির হোসেন। সভা সঞ্চালনা করেন লক্ষ্মীপুর সরকারি কলেজের সাবেক ভিপি ও বিএনপি নেতা হাজী বেলায়েত হোসেন।

দোয়া ও আলোচনা সভায় বক্তব্য রাখেন গাজীপুর মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক শেখ মোহাম্মদ সুমন, টঙ্গী পশ্চিম থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আবু বক্কর, ৫৪ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক নিশাত মাহমুদ জালাল, ৫৪ নম্বর ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজুর রহমান। এছাড়াও বক্তব্য দেন যুবদল নেতা শামীম ও কাজল মন্ডল, কৃষকদল নেতা জালাল খলিফা এবং ছাত্রদল নেতা রাজীব, মনির ও আবু বক্করসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

বক্তারা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনা করে বলেন, তাঁর রাজনৈতিক জীবন বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। তারা তাঁর ত্যাগ, আন্দোলন ও নেতৃত্বের অবদানের কথা তুলে ধরেন।

সভাপতির বক্তব্যে আমির হোসেন বলেন, বেগম খালেদা জিয়াকে জানতে হলে তাঁর ইতিহাস জানতে হবে। তাঁর রাজনৈতিক জীবন বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের এক অবিচ্ছেদ্য অংশ। তিনি আরও বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাতের পর খালেদা জিয়া নেতৃত্বের যে দৃষ্টান্ত স্থাপন করেছেন, তা দেশের রাজনীতিতে একটি গুরুত্বপূর্ণ অধ্যায়।

তিনি স্মরণ করিয়ে দেন, ১৯৮৪ সালে বিএনপির চেয়ারপার্সন হিসেবে দায়িত্ব গ্রহণের পর ১৯৯১ সালে তিনি বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পালন করেন। পরবর্তীতে ২০০১ সালে তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী নির্বাচিত হয়ে ২০০৬ সাল পর্যন্ত দায়িত্ব পালন করেন।

দোয়া পরিচালনা করেন ৫৪ নম্বর ওয়ার্ড বায়তুল আকসা জামে মসজিদের ইমাম ও খতিব
হাফেজ মুফতি মাওলানা আবু দারদা।

এ সময় বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা, দীর্ঘায়ু এবং জনগণের মাঝে ফিরে এসে দেশের উন্নয়নে ভূমিকা রাখার জন্য বিশেষ মোনাজাত করা হয়।

বিশেষ মোনাজাত চলাকালে উপস্থিত নেতাকর্মী ও সাধারণ মানুষের মাঝে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। মোনাজাত শেষে প্রায় সহস্রাধিক মানুষের মাঝে তবারক বিতরণ করা হয়। সভায় উত্তর আউচপাড়া ও আশপাশের এলাকার বিএনপি নেতাকর্মী এবং সাধারণ জনগণের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST