রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৩:৫৮ অপরাহ্ন
শিরোনামঃ
Logo কাপাসিয়ায় শিশু ধর্ষণ চেষ্টাকারী জামায়াত নেতাকে গ্রেফতার ও শাস্তির দাবিতে মানববন্ধন Logo চাঁপাইনবাবগঞ্জে কিন্ডারগার্টেন বৃত্তি প্রদান ও সংবর্ধনা প্রদান Logo রানীশংকৈলে পূর্ব শত্রুতার জের ধরে পটল ক্ষেতের ৪০০ গাছ বিনষ্ট করেছে দুর্বৃত্তরা, থানায় অভিযোগ Logo মিড-ডে মিলের উদ্বোধনে প্রতিমন্ত্রী টুকু মাদকের বিরুদ্ধে আপসহীন অবস্থান, শিক্ষার্থীদের পুষ্টি নিশ্চিতের আহ্বান Logo চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ৯৬ বোতল ভারতীয় এস্কাফ সিরাপ জব্দ Logo ডাকাতির প্রস্তুতিকালে ৩ ডাকাত গ্রেফতার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার Logo কাপাসিয়ায় মহিলাদল নেত্রীর বাড়িতে অগ্নিসংযোগের অভিযোগে সংবাদ সম্মেলন: অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি Logo গাজীপুরে বাংলাদেশ প্রেস ক্লাবের সাংগঠনিক উন্নয়ন সভা, প্রশিক্ষণ ও গ্রীষ্মকালীন ফল উৎসব Logo কাপাসিয়ায় চতুর্থ শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে এক ব্যক্তি গ্রেফতার Logo কাপাসিয়ায় “প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতার” প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

টাঙ্গাইল-৪ কালিহাতী আসনে লুৎফর রহমান মতিনের কর্মীসভা অনুষ্ঠিত

Reporter Name / ২১৬ Time View
Update : মঙ্গলবার, ২৫ নভেম্বর, ২০২৫, ৯:২৯ অপরাহ্ন

শরিফুল ইসলাম,টাঙ্গাইল প্রতিনিধি:

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে টাঙ্গাইল-৪ (কালিহাতী) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত ধানের শীষের প্রার্থী জননেতা লুৎফর রহমান মতিনকে ঘিরে নেতাকর্মীদের মাঝে উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। সেই উচ্ছ্বাসকে আরও সুদৃঢ় করতে ১১নং বীরবাসিন্দা ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে এক কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় সভাপতিত্ব করেন ইসমাইল হোসেন সরকার। প্রধান অতিথি ও বিশেষ বক্তাদের মধ্যে উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলা জিয়া পরিষদের সাবেক সভাপতি অধ্যাপক এ.কে.এম আব্দুল আউয়াল, নারান্দিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও কালিহাতী উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মহর আলী, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের সাবেক সভাপতি ও নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব এস.এম.এ খালিদ, কালিহাতী উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম রফিক, নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক আ. মালেক, সদস্য সচিব সানোয়ার হোসেন, সদস্য আনোয়ার হোসেন ও রাসেল খান।

এ ছাড়া ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ইমন হাসান পিয়াস, আলামিন, সুলতান আহমদসহ বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন হোসেন আলী সিকদার।

বক্তারা বলেন, তৃণমূলের নেতাকর্মীরা এখন ধানের শীষের পক্ষে সম্পূর্ণভাবে সংগঠিত হয়ে মাঠে নেমেছেন। পরিবর্তনের প্রত্যাশায় সাধারণ মানুষ বিএনপির প্রার্থীর প্রতি সমর্থন জানাচ্ছেন। তারা আরও বলেন, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ নিশ্চিত হলে ধানের শীষ বিজয় অর্জন করবে।

বক্তারা গণতন্ত্র পুনরুদ্ধার এবং জনগণের ভোটাধিকারের সুরক্ষায় ধানের শীষের বিজয়কে অপরিহার্য বলে উল্লেখ করেন। সেই সঙ্গে পাড়া-মহল্লা, বাজার-ঘাট ও প্রতিটি বাড়িতে পৌঁছে সংগঠিতভাবে নির্বাচনী প্রচারণা চালানোর নির্দেশনা দেন।

সভায় ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মীর উপস্থিতিতে এলাকা নির্বাচনী আমেজে মুখরিত হয়ে ওঠে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST