শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:২২ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo টঙ্গীতে যুবদল নেতা আব্দুল খালেকের বিরুদ্ধে ‘অপপ্রচারের’ প্রতিবাদে সংবাদ সম্মেলন Logo কাপাসিয়ায় সীরাতুন্নবী (সা:) উপলক্ষ্যে ইসলামী ছাত্রী সংস্থার বৃত্তি পরীক্ষায় অংশ নিয়েছে ৬০০ শতাধিক ছাত্রী Logo কাপাসিয়া রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজে একাদশ শ্রেণির ওরিয়েন্টেশন প্রোগ্রাম Logo টঙ্গীতে বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ Logo রাণীশংকৈলে ১৮০০ পিস ইয়াবা উদ্ধার, গ্রেফতার ১ Logo কাপাসিয়া মডেল স্কুল অ্যান্ড কলেজে বর্ণাঢ্য আয়োজনে ‘মেধা ও সৃজনশীলতা উৎসব’ অনুষ্ঠিত Logo কেশবপুরে ১৫ জলাশয়ে ৩৩৩.৩৩ কেজি পোনামাছ অবমুক্ত Logo ডেঙ্গু প্রতিরোধে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভায় বিশেষ পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান Logo রূপগঞ্জে ভায়েলা-মিয়াবাড়ী বেসরকারি স্কুল সরকারি করার দাবিতে মানববন্ধন Logo কাপাসিয়ায় স্বেচ্ছাসেবী মহিলা সমিতির মাঝে অনুদানের চেক বিতরণ
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনে কাপাসিয়ায় যুবদলের আনন্দ শোভাযাত্রা

Reporter Name / ১৭৪ Time View
Update : মঙ্গলবার, ২৩ ডিসেম্বর, ২০২৫, ৩:১৪ অপরাহ্ন

এফ এম কামাল হোসেন, কাপাসিয়া (গাজীপুর) :

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন ও সংবর্ধনা আয়োজনে গাজীপুরের কাপাসিয়া উপজেলা যুবদলের উদ্যোগে স্বাগত জানিয়ে বিশাল বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা বের করা হয়। ২৩ ডিসেম্বর মঙ্গলবার সকালে ‘ফকির মজনু শাহ্ সেতু’র পশ্চিম প্রান্ত থেকে আনন্দ শোভাযাত্রাটি সদরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
কাপাসিয়া উপজেলা যুবদলের উদ্যোগে অনুষ্ঠিত শোভাযাত্রায় গাজীপুর জেলা যুবদলের আহ্বায়ক অ্যাডভোকেট আতাউর রহমান মোল্লা, উপজেলা যুবদলের আহ্বায়ক ফরিদুল আলম বুলু, ভারপ্রাপ্ত সদস্য সচিব মামুনুর রশিদ ও সাবেক সদস্য সচিব জুনায়েদ হোসেন লিয়ন নেতৃত্ব দেন। দীর্ঘ বর্ণাঢ্য শোভাযাত্রায় আগামীর রাষ্ট্রনায়ক তারেক রহমানকে স্বাগত জানিয়ে বিভিন্ন শ্লোগান দেয়া হয়। “সবার আগে বাংলাদেশ, তারেক রহমানের নির্দেশ” “ভোট দিলে ধানের শীষে, দেশ গড়বো মিলেমিশে” ইত্যাদি শ্লোগানে নেতাকর্মীরা মুখরিত করে তোলে।
উপস্থিত নেতৃবৃন্দ জানান, গাজীপুর-৪, কাপাসিয়া আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের পদপ্রার্থী শাহ রিয়াজুল হান্নান এর নেতৃত্বে আগামী ২৫ ডিসেম্বর তারেক রহমানের সংবর্ধনা অনুষ্ঠানে কাপাসিয়া থেকে সর্বোচ্চ সংখ্যক নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন।
এসময় উপজেলা যুবদলের ১১টি ইউনিয়ন শাখার আহ্বায়ক, সদস্য সচিব সহ বিপুল সংখ্যক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। নেতৃবৃন্দ সবাইকে তারেক রহমানের ঐতিহাসিক সংবর্ধনা অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য উদাত্ত আহবান জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST