বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১১ অপরাহ্ন
শিরোনামঃ
Logo কাপাসিয়ায় জাতীয় কবি কাজী ‘নজরুল বর্ষে’র সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু Logo চাঁপাইনবাবগঞ্জে ৮ মাসে ৭০ আত্মহত্যা, পরিবার-সমাজকে সচেতন হওয়ার আহ্বান পুলিশের Logo মনোহরদীতে নতুন ইউএনওকে আন্তর্জাতিক মানবাধিকার সাংবাদিক সংস্থার শুভেচ্ছা Logo কাপাসিয়ায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগ যুবলীগ ও ছাত্রলীগসহ ২০জন গ্রেফতার Logo খেলাধুলায় উৎসাহ বাড়াতে কালিহাতীতে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরন Logo সিলেটে এসে রাষ্ট্রপতি শাহজালালের (র.) মাজার জিয়ারত করলেন Logo কাপাসিয়ায় আওয়ামীলীগ-যুবলীগ-ছাত্রলীগসহ ৮ জন গ্রেফতার Logo পুলিশের ওপর হামলা করে আসামি ছিনতাই, গ্রেপ্তার ৫ Logo কালিহাতীতে ছয় মাস ধরে পানিতে ডুবে সড়ক, দুর্ভোগে শিক্ষার্থীসহ এলাকাবাসী Logo সিলেট আসছেন রাষ্ট্রপতি মঙ্গলবার ব্যাপক প্রস্তুতি, কঠোর নিরাপত্তা
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

তৃণমূলের জনপ্রিয় নেতার প্রতি অবিচার”—চুন্নুর সমর্থকদের দাবিতে সরব কিশোরগঞ্জ-১

Reporter Name / ৯৮ Time View
Update : সোমবার, ৮ ডিসেম্বর, ২০২৫, ১০:৪৪ পূর্বাহ্ন

কিশোরগঞ্জ প্রতিনিধি: নিজাম উদ্দীন

কিশোরগঞ্জ সদর ও হোসেনপুর নিয়ে গঠিত কিশোরগঞ্জ-১ আসনে তৃণমূলের মাটি ও মানুষের নন্দিত জননেতা বীর মুক্তিযোদ্ধা রেজাউল করিম খাঁন চুন্নুর মনোনয়ন বাতিল করার পর থেকেই ক্ষোভ দানা বাঁধতে শুরু করে স্থানীয় নেতাকর্মীদের মধ্যে।
​জানা যায়, চুন্নুর পরিবর্তে এ আসনে মাজহারুল ইসলামকে মনোনয়ন দিয়েছে দল। এই সিদ্ধান্তের প্রতিবাদে গত ৭ই ডিসেম্বর সন্ধ্যায় কিশোরগঞ্জ জেলা জাতীয়তাবাদী দল বিএনপি’র কার্যালয়ে এক প্রতিবাদ সমাবেশের আয়োজন করা হয়।
রবিবার সন্ধ্যা ৭ ঘটিকায় শুরু হওয়া সমাবেশে শত শত বিক্ষুব্ধ নেতা-কর্মী অংশ নেন। সমাবেশে বক্তব্য রাখেন মনোনয়নবঞ্চিত বীর মুক্তিযোদ্ধা রেজাউল করিম খাঁন চুন্নু। তিনি অবিলম্বে তার মনোনয়ন ফিরিয়ে দেওয়ার দাবি জানান এবং নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
​এছাড়াও, সমাবেশে বক্তব্য রাখেন ভিপি সোহেল, কিশোরগঞ্জ জেলা প্রেসক্লাবের সহ-সভাপতি অ্যাডভোকেট শেখ মাসুদ ইকবাল এবং শেখ শাহীন খান। বক্তারা সকলেই দলের এই আকস্মিক সিদ্ধান্ত নিয়ে হতাশা প্রকাশ করেন এবং সিদ্ধান্তটি পুনর্বিবেচনার জোর দাবি জানান।
​প্রতিবাদ সমাবেশ শেষে চুন্নুর সমর্থকরা একটি বিশাল প্রতিবাদী মিছিল বের করেন। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এসময় নেতাকর্মীরা মনোনয়ন বাতিলের বিরুদ্ধে স্লোগানে স্লোগানে তাদের ক্ষোভ প্রকাশ করতে থাকেন। তাদের দাবি, তৃণমূলের জনপ্রিয় নেতার প্রতি অবিচার করা হয়েছে, এবং অবিলম্বে রেজাউল করিম খাঁন চুন্নুর মনোনয়ন পুনর্বহাল করতে হবে।
​তৃণমূলের এই বিক্ষোভের মুখে দলীয় হাইকমান্ড কী সিদ্ধান্ত নেয়, সেদিকেই এখন সবার নজর।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST