রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ১১:০১ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo মানিকগঞ্জে ৬ মাসব্যাপী হামদ-নাত ও সীরাত প্রতিযোগিতা শুরু Logo এসিল্যান্ডের বদলি ঠেকাতে রাণীশংকৈলে মানববন্ধন Logo কাপাসিয়ায় “ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬” কর্মসূচির উদ্বোধন Logo কাপাসিয়ায় সনাতন ধর্মাবলম্বীদের সাথে বিএনপি নেতৃবৃন্দের মতবিনিময় Logo বীরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতে মাদক অপরাধে ৫ জনের কারাদণ্ড Logo মেয়র-কাউন্সিলর বদলেছে, বদলায়নি সড়কের দুর্ভোগ | স্কুল-মাদ্রাসার শিক্ষার্থীদের প্রতিদিনের ভোগান্তি Logo লংমার্চ করে যদি গ্যাস বিদ্যুতের সমাধান করা যেত তাহলে আমরাই সবার আগে লংমার্চ করতাম: প্রধানমন্ত্রী Logo গাজীপুরে সাংবাদিকবৃন্দের সাথে পুলিশ সুপারের পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত  Logo কাপাসিয়ায় শীর্ষ মাদক ব্যবসায়ী শামীম সরকার ইয়াবা ও টাকাসহ গ্রেফতার Logo যশোর শিক্ষা বোর্ডে১৬৮৪ শিক্ষার্থীর পুনঃনিরীক্ষণের ফল পরিবর্তন
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

ধর্মের নামে অপব্যাখ্যা দিয়ে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে— শাহ রিয়াজুল হান্নান

Reporter Name / ২১৪ Time View
Update : রবিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৫, ৯:৩২ অপরাহ্ন

এফ এম কামাল হোসেন, কাপাসিয়া (গাজীপুর) :

গাজীপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও কাপাসিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক শাহ রিয়াজুল হান্নান বলেছেন, একটি রাজনৈতিক দল ধর্মের নামে অপব্যাখ্যা দিয়ে মা-বোনদের মাঝে বিভ্রান্তি ছড়াচ্ছে। ডাকসু ও জাকসুর নির্বাচনে তাদের মুখোশ উন্মোচিত হয়েছে। ঘাপটি মেরে থেকে সুবিধা বুঝে এখন মূর্তিমান আতঙ্কে রূপ নিয়েছে। ২০২৪ সালের ৫ আগস্ট “ফ্যাসিবাদের পতনের” পর একটি স্বাধীনতা বিরোধী চক্র ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে । তারা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন বানচাল করতে চাইছে এবং সুকৌশলে মা-বোনদের বিভ্রান্ত করছে। এ বিষয়ে দলীয় নেতাকর্মীদের সজাগ থাকতে হবে। ফ্যাসিবাদ মোকাবেলায় বিএনপি নেতৃত্ব দিয়েছে। দীর্ঘ আন্দোলন সংগ্রামের মাধ্যমে দেশে ভোটাধিকার ফিরিয়ে আনতে বিএনপি সহায়ক ভূমিকা পালন করেছে।
তিনি ২০ সেপ্টেম্বর শনিবার বিকালে গাজীপুরের কাপাসিয়া উপজেলার রায়েদ মধ্যপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত “রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা ও জনসম্পৃক্তি শীর্ষক’’ আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
অনুষ্ঠিত উঠান বৈঠকে উপজেলার রায়েদ ইউনিয়নের ৭নং ওয়ার্ড বিএনপির সভাপতি জামাল বেপারী সভাপতিত্ব করেন । সাধারণ সম্পাদক হাবিবুর রহমান সরদারের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রায়েদ ইউনিয়ন বিএনপির সভাপতি মতিউর রহমান জাফর, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম বাদল। এসময় ইউনিয়ন পর্যায়ের সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি শাহ রিয়াজুল হান্নান আরো বলেন, আওয়ামী ফ্যাসিস্ট সরকার সাধারণ মানুষের ভোটাধিকার হরণ করেছিল। দীর্ঘ আন্দোলন-সংগ্রামে বিএনপি নেতৃত্ব দিয়ে মানুষের ভোটাধিকার ফিরিয়ে দিয়েছে। সাধারণ মানুষের কল্যাণে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ৩১ দফা ঘোষণা করেছেন। তা বাস্তবায়ন করতে হলে বিএনপির প্রার্থীকে ভোট দিয়ে নির্বাচিত করতে হবে।”

তিনি নিজেকে দলীয় মনোনয়ন প্রত্যাশী হিসেবে উল্লেখ করে বলেন, কাপাসিয়ার উন্নয়নে আমার পিতা, মরহুম ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আ স ম হান্নান শাহ আজীবন কাজ করে গেছেন। তাঁর অসমাপ্ত উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করতে হলে ধানের শীষে ভোট দিয়ে আমাকে নির্বাচিত করতে হবে।”

তিনি জানান, বিএনপি ক্ষমতায় এলে কাপাসিয়ায় পরিবেশবান্ধব কলকারখানা স্থাপন, বেকার যুবকদের কর্মসংস্থান, মাদকমুক্ত সমাজ গঠন এবং মা-বোনদের সামাজিক নিরাপত্তা জোরদারের পরিকল্পনা রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST