মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৪ অপরাহ্ন
শিরোনামঃ
Logo প্রেসিডেন্ট পুলিশ পদক পিপিএম সেবা পেলেন পিবিআই এর এসআই মনজুর রহমান Logo টঙ্গীতে নূর ইসলাম হত্যা: ২১ দিনেও সব আসামি গ্রেপ্তার না হওয়ায় পরিবারের ক্ষোভ Logo কাপাসিয়ায় বিএনপির উদ্যোগে সন্ত্রাস বিরোধী বিক্ষোভ মিছিল ও সমাবেশ Logo জ্বালানি তেলের মূল্য বৃদ্ধিতে বেনাপোল থেকে দুরপাল্লার আমদানি-রপ্তানি পণ্যের ট্রাকপ্রতি ভাড়া বেড়েছে ৪-৫ হাজার Logo দুই বছর পর চালু হচ্ছে খুলনা-কলকাতা বন্ধন এক্সপ্রেস ট্রেনটি Logo কাপাসিয়ায় প্রাথমিক বিদ্যালয়ে ‘নজরুল বর্ষে’র সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত Logo কাপাসিয়ায় আওয়ামীলীগ নেতা বেলায়েত প্রধান গ্রেফতার Logo কমলনগরে টর্চের আলোয় চলছে চিকিৎসাসেবা, বন্ধ পরীক্ষা-নিরীক্ষা Logo সরিষাবাড়ীতে জাতীয় নাগরিক পার্টির উপজেলা কার্যালয় উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে Logo কাপাসিয়ায় গোয়াল ঘরে আগুন পুড়ে ছাই কৃষকের স্বপ্ন
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

নেকমরদ বঙ্গবন্ধু সরকারি কলেজের নাম পরিবর্তন

Reporter Name / ১৪৫ Time View
Update : রবিবার, ১ জুন, ২০২৫, ৯:২৩ অপরাহ্ন

এ.কে.আজাদ রাণীশংকৈল প্রতিনিধি

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার নেকমরদ “বঙ্গবন্ধু সরকারি কলেজ” এর নাম বদলে “নেকমরদ সরকারি কলেজ” নামকরণ করা হয়েছে। গত বুধবার (২৯ মে) শিক্ষা মন্ত্রনালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের উপ-সচিব মো. মাহবুব আলম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

বিষয়টি সকালের সময় প্রতিনিধিকে নিশ্চিত করেছেন নেকমরদ বঙ্গবন্ধু সরকারি কলেজ বর্তমানে নেকমরদ সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. মকবুল হোসেন।

জানা গেছে, কলেজটি ১৯৭২ সালের ২১ জুন স্থাপিত হয়ে উপজেলার নেকমরদ ইউনিয়নের নেকমরদ বঙ্গবন্ধু কলেজটি প্রতিষ্ঠা করা হয়। গত ২০২৩ সালের ১৬ মার্চ তারিখে সরকারি প্রজ্ঞাপনের মাধ্যমে বঙ্গবন্ধু কলেজটিকে সরকারি কলেজে রূপান্তর করা হয়।

বঙ্গবন্ধু সরকারি কলেজ বর্তমানে নেকমরদ সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. মকবুল হোসেন এ প্রতিনিধিকে বলেন, নেকমরদ বঙ্গবন্ধু সরকারি কলেজের নাম পরিবর্তনের চিঠি অনলাইনে পেয়েছি। কলেজের পুরোনো নামের সাইন বোর্ড খুলে ফেলা হয়েছে, নতুন করে নেকমরদ সরকারি কলেজের নামের সাইন বোর্ড তৈরির কাজ চলছে আগামীকালের মধ্যে লাগানো হবে। এখন থেকে কলেজটি নেকমরদ সরকারি কলেজ নামেই যাবতীয় কার্যক্রম পরিচালনা করা হবে।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাজলুবিন রহমান, এ প্রতিনিধিকে বলেন, নেকমরদ বঙ্গবন্ধু সরকারি কলেজের নাম পরিবর্তনের চিঠি পেয়েছি, নাম পরিবর্তনের কাজ চলছে। এখন থেকে নেকমরদ বঙ্গবন্ধু সরকারি কলেজের পরিবর্তে নেকমরদ সরকারি কলেজ নাম ব্যবহার করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST