শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৯:৪৯ অপরাহ্ন
শিরোনামঃ
Logo ডাকাতির প্রস্তুতিকালে ৩ ডাকাত গ্রেফতার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার Logo কাপাসিয়ায় মহিলাদল নেত্রীর বাড়িতে অগ্নিসংযোগের অভিযোগে সংবাদ সম্মেলন: অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি Logo গাজীপুরে বাংলাদেশ প্রেস ক্লাবের সাংগঠনিক উন্নয়ন সভা, প্রশিক্ষণ ও গ্রীষ্মকালীন ফল উৎসব Logo কাপাসিয়ায় চতুর্থ শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে এক ব্যক্তি গ্রেফতার Logo কাপাসিয়ায় “প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতার” প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত Logo মনোহরদীতে ৭০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার Logo কাপাসিয়া উপজেলা বিএনপির বর্ধিত সভা অনুষ্ঠিত Logo ফাইজা বাটন অ্যান্ড জিপার কোম্পানি মামলায় জামিনপ্রাপ্তদের ফুলেল সংবর্ধনা, নিরপেক্ষ তদন্তের দাবি Logo রূপগঞ্জে ১৭ বছর ধরে অবহেলিত সড়ক, নিজ অর্থায়নে ৫০০ মিটার সংস্কার করলেন কাউন্সিলর পদপ্রার্থী Logo রামগতি-কমলনগরের মেঘনায় ইলিশের খরা, সংকটে হাজারো জেলে পরিবার
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

নেত্রকোনার পূর্বধলায় কিশোরীকে অপহরণ মামলার আসামি ফয়সাল গ্রেফতার

Reporter Name / ১৮৮ Time View
Update : সোমবার, ৪ আগস্ট, ২০২৫, ১১:২২ অপরাহ্ন

সাগর আহমেদ জজ,নেত্রকোনা :

নেত্রকোণার পূর্বধলা উপজেলার হোগলা ইউনিয়নের গোপীনাথখিলা গ্রাম থেকে অপহৃত ১৩ বছর বয়সী এক কিশোরীকে রাজশাহীর পুঠিয়া উপজেলা থেকে উদ্ধার করেছে পূর্বধলা থানা পুলিশ। এ সময় অপহরণের ঘটনায় সরাসরি জড়িত অভিযুক্ত ফয়সাল মিয়াকে (৩০) গ্রেফতার করা হয়েছে।

সোমবার (৪ আগস্ট) বিকেলে বিষয়টি নিশ্চিত করেন পূর্বধলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ নূরুল আলম।

পুলিশ সূত্রে জানা যায়, গত ৫ জুন সকাল ১১টার দিকে ওই কিশোরী নিজ বাড়ি থেকে নিখোঁজ হয়। পরে কিশোরীর বাবা নেত্রকোণা বিজ্ঞ আদালতে একটি অপহরণ মামলা দায়ের করেন। মামলায় রাজশাহীর পুঠিয়া উপজেলার ভালুকগাছি (খামারপাড়া) গ্রামের মোখশেদ আলীর ছেলে ফয়সাল মিয়াকে প্রধান আসামি করা হয়।

মামলার অভিযোগে বলা হয়, ফয়সাল মিয়ার সঙ্গে ভিকটিম পরিবারের দূর সম্পর্কের আত্মীয়তার সম্পর্ক ছিল। সেই সূত্রে ফয়সালের পরিবারের সঙ্গে তাদের যোগাযোগ থাকায় তার বাড়িতে যাতায়াত ছিল। এই সুযোগকে কাজে লাগিয়ে ফয়সাল নানা প্রলোভন ও ফুসলানোর মাধ্যমে কিশোরীকে বাড়ি থেকে নিয়ে যায়।

আদালতের নির্দেশে, গত ৩ জুলাই পূর্বধলা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধনী-২০০৩) এর ৭/৯(১)/৩০ ধারায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়।

এরপর পুলিশ আধুনিক প্রযুক্তির সহায়তায় তদন্ত চালিয়ে গত রবিবার (৩ আগস্ট) রাজশাহীর পুঠিয়া উপজেলার একটি এলাকা থেকে কিশোরীকে উদ্ধার ও অভিযুক্ত ফয়সাল মিয়াকে গ্রেফতার করতে সক্ষম হয়।

এ বিষয়ে পূর্বধলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ নূরুল আলম জানান, অপহরণ মামলার তদন্তে তথ্য প্রযুক্তির সহায়তায় কিশোরীকে উদ্ধার করা হয়েছে। গ্রেফতারের পর আসামি ফয়সাল মিয়াকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST