শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৯ অপরাহ্ন
শিরোনামঃ
Logo পাঁচবিবির ধরনজী ইউনিয়নের ১, ২ ও ৩ নং ওয়ার্ডে মহিলা মেম্বার পদপ্রার্থী মোছাঃ সুমি আক্তার Logo যশোরের ৮ উপজেলায় ইউপি নির্বাচন প্রস্তুতি ঘিরে ৫৪ ভোটকেন্দ্রে পরিবর্তন Logo কাপাসিয়ায় মৎস অফিসের উদ্যোগে পোনা মাছ অবমুক্তকরণ ও বিতরণ Logo কাপাসিয়ায় শিক্ষার্থীদের ইভটিজিংয়ের দায়ে এক বখাটের ৩ মাসের কারাদন্ড Logo মিথ্যা মামলা ও অপপ্রচারের বিরুদ্ধে রানা মিয়ার সংবাদ সম্মেলন Logo কালিহাতীতে ইয়াবাসহ দুই ‘জুলাই যোদ্ধা’ গ্রেপ্তার Logo কাপাসিয়ায় জাতীয় কবি কাজী ‘নজরুল বর্ষে’র সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু Logo চাঁপাইনবাবগঞ্জে ৮ মাসে ৭০ আত্মহত্যা, পরিবার-সমাজকে সচেতন হওয়ার আহ্বান পুলিশের Logo মনোহরদীতে নতুন ইউএনওকে আন্তর্জাতিক মানবাধিকার সাংবাদিক সংস্থার শুভেচ্ছা Logo কাপাসিয়ায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগ যুবলীগ ও ছাত্রলীগসহ ২০জন গ্রেফতার
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

নেত্রকোনার পূর্বধলায় খাল থেকে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

Reporter Name / ১৬১ Time View
Update : বৃহস্পতিবার, ২২ মে, ২০২৫, ৫:৪৮ অপরাহ্ন

সাগর আহমেদ জজ,নেত্রকোনা:

নেত্রকোণার পূর্বধলা উপজেলার ধলামুলগাঁও ইউনিয়নের জামধলা এলাকার একটি খাল থেকে এক অজ্ঞাতনামা যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

আজ বৃহস্পতিবার ভোরে জামধলা দেউটুকুন গুদারাঘাট এলাকার খালে মরদেহটি ভাসতে দেখা যায়।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, প্রথমে খালে ভাসমান অবস্থায় মরদেহটি দেখতে পান জামধলা গ্রামের গ্রাম পুলিশ সদস্য মো. সাবুল মিয়া।

পরে তিনি পূর্বধলা থানায় খবর দেন। খবর পেয়ে পূর্বধলা থানার ওসি মোহাম্মদ নুরুল আলমের নেতৃত্বে উপপরিদর্শক (এসআই) ফিরোজ আহমেদ চৌধুরী ও তদন্ত কর্মকর্তা মিন্টু দে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেন।

পুলিশের প্রাথমিক তদন্তে জানা গেছে, মরদেহে আঘাতের কোনো চিহ্ন নেই। মৃত ব্যক্তির আনুমানিক বয়স ২৫ বছর। স্থানীয় বাসিন্দাদের ধারণা, তিনি মানসিকভাবে অসুস্থ হতে পারেন। তার পরিচয় এখনও শনাক্ত করা যায়নি।

পূর্বধলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ নুরুল আলম, বলেন, “মরদেহটি থানায় রাখা হয়েছে। মৃত্যুর প্রকৃত কারণ জানতে পিবিআই ও সিআইডিকে ঘটনাস্থল পরিদর্শনের জন্য জানানো হয়েছে। পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।” এ বিষয়ে একটি অপমৃত্যুর মামলা দায়েরের প্রস্তুতি চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST