বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৮ অপরাহ্ন
শিরোনামঃ
Logo কাপাসিয়ায় শিক্ষার্থীদের ইভটিজিংয়ের দায়ে এক বখাটের ৩ মাসের কারাদন্ড Logo মিথ্যা মামলা ও অপপ্রচারের বিরুদ্ধে রানা মিয়ার সংবাদ সম্মেলন Logo কালিহাতীতে ইয়াবাসহ দুই ‘জুলাই যোদ্ধা’ গ্রেপ্তার Logo কাপাসিয়ায় জাতীয় কবি কাজী ‘নজরুল বর্ষে’র সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু Logo চাঁপাইনবাবগঞ্জে ৮ মাসে ৭০ আত্মহত্যা, পরিবার-সমাজকে সচেতন হওয়ার আহ্বান পুলিশের Logo মনোহরদীতে নতুন ইউএনওকে আন্তর্জাতিক মানবাধিকার সাংবাদিক সংস্থার শুভেচ্ছা Logo কাপাসিয়ায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগ যুবলীগ ও ছাত্রলীগসহ ২০জন গ্রেফতার Logo খেলাধুলায় উৎসাহ বাড়াতে কালিহাতীতে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরন Logo সিলেটে এসে রাষ্ট্রপতি শাহজালালের (র.) মাজার জিয়ারত করলেন Logo কাপাসিয়ায় আওয়ামীলীগ-যুবলীগ-ছাত্রলীগসহ ৮ জন গ্রেফতার
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

নেত্রকোনার পূর্বধলায় জামায়াত প্রার্থী কর্তৃক মিথ্যা ভিত্তিহীন প্রপাগান্ডার বিরুদ্ধে সংবাদ সম্মেলন বিএনপি’র

Reporter Name / ২৪৩ Time View
Update : বুধবার, ২৮ জানুয়ারী, ২০২৬, ৪:৩৮ অপরাহ্ন

সাগর আহমেদ জজ,(নেত্রকোনা) প্রতিনিধি:

নেত্রকোনার পূর্বধলায় আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে জামায়াত প্রার্থীর বিরুদ্ধে অপপ্রচার ও নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছে বিএনপি।

বুধবার (২৮ জানুয়ারি) দুপুরে পূর্বধলা প্রেসক্লাবে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

​সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান বাবুল আলম তালুকদার। এ সময় উপস্থিত সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাবিবুর রহমান ফকির, ইশতিয়াক আহমেদ বাবু এবং জমিয়তে উলামায়ে ইসলাম পূর্বধলা উপজেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা আব্দুস সালাম।

​বিএনপি নেতারা অভিযোগ করে বলেন, “একটি বিশেষ চক্র সাধারণ মানুষের এনআইডি কার্ডের ফটোকপি ও মোবাইল নম্বর সংগ্রহ করছে। তারা বিভিন্ন পণ্য সামগ্রী বিতরণের প্রলোভন দেখিয়ে ‘দাঁড়িপাল্লা’ প্রতীকে ভোট দিতে ভোটারদের প্রভাবিত করছে, যা নির্বাচনী আচরণবিধির চরম লঙ্ঘন।”

​বক্তব্যে আরও অভিযোগ করা হয়, নওরোজ কোচিং সেন্টারকে কেন্দ্র করে বিভিন্ন অনৈতিক কর্মকাণ্ড চালানো হচ্ছে এবং সেখানে অবৈধ অস্ত্র ও ভোটারদের এনআইডি ফটোকপি মজুদ রাখা হয়েছে।

​নেতৃবৃন্দ দাবি করেন, নেত্রকোনা-৫ (পূর্বধলা) আসনটি ঐতিহাসিকভাবেই বিএনপির একটি শক্তিশালী দুর্গ। জামায়াত রাজনৈতিকভাবে এখানে অত্যন্ত দুর্বল অবস্থানে রয়েছে। আসন্ন নির্বাচনে নিশ্চিত পরাজয় জেনে তারা এখন মিথ্যাচার ও গুজবের আশ্রয় নিয়ে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা চালাচ্ছে।

​সংবাদ সম্মেলনে নেত্রকোনা-৫ আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী আলহাজ আবু তাহের তালুকদারসহ দলটির অঙ্গ ও সহযোগী সংগঠনের জেলা ও উপজেলার শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বিএনপি নেতারা নির্বাচনী পরিবেশ সুষ্ঠু রাখার স্বার্থে এই অভিযোগগুলোর নিরপেক্ষ তদন্ত এবং দোষীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য নির্বাচন কমিশন ও স্থানীয় প্রশাসনের প্রতি জোর দাবি জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST