রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo টঙ্গীর ৫৩ নম্বর ওয়ার্ড বিএনপি ও সহযোগী সংগঠনের মতবিনিময় সভা Logo যশোরের শার্শায় পাটের বাম্পার ফলন ও ভালো দামে খুশি চাষিরা Logo বীরগঞ্জে ৬২ শিক্ষার্থীকে পবিত্র কুরআন প্রদান ও সবক অনুষ্ঠান Logo যশোরের চাঁচড়ায় জেলা তথ্য অফিসের উদ্যোগে উঠান বৈঠক Logo কাপাসিয়ায় ঢাকা-কিশোরগঞ্জ মহাসড়কে ড্রামট্রাক-সিএনজি সংঘর্ষে নিহত ১, আহত ৫ Logo পাঁচবিবির ধরনজী ইউনিয়নের ১, ২ ও ৩ নং ওয়ার্ডে মহিলা মেম্বার পদপ্রার্থী মোছাঃ সুমি আক্তার Logo যশোরের ৮ উপজেলায় ইউপি নির্বাচন প্রস্তুতি ঘিরে ৫৪ ভোটকেন্দ্রে পরিবর্তন Logo কাপাসিয়ায় মৎস অফিসের উদ্যোগে পোনা মাছ অবমুক্তকরণ ও বিতরণ Logo কাপাসিয়ায় শিক্ষার্থীদের ইভটিজিংয়ের দায়ে এক বখাটের ৩ মাসের কারাদন্ড Logo মিথ্যা মামলা ও অপপ্রচারের বিরুদ্ধে রানা মিয়ার সংবাদ সম্মেলন
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

নেত্রকোনার পূর্বধলায় রোগীদের খোঁজখবর নিতে হাসপাতালে বিএনপি নেতা ইঞ্জিনিয়ার রানা

Reporter Name / ১৩৩ Time View
Update : বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৫, ২:৩১ অপরাহ্ন

সাগর আহমেদ জজ,​ (নেত্রকোনা) প্রতিনিধি:

নেত্রকোনার-৫ পূর্বধলায় আসনে মনোনয়ন প্রত্যাশী ইঞ্জিনিয়ার মাহাবুবুল আলম রানা হাসপাতালে আগত রোগীদের সঙ্গে কথা বলেন এবং রুগীদের খোঁজখবর নেন। সাবেক সংসদ সদস্য মরহুম আলহাজ্ব ডা. মোহাম্মদ আলীর এবং বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য অধ্যক্ষ রাবেয়া আলীর জ্যেষ্ঠপুত্র বিএনপির নেতা ইঞ্জিনিয়ার মাহবুবুল আলম রানা বুধবার দুপুরে পূর্বধলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সেবা নিতে আসা অসুস্থ রুগীদের খোঁজখবর নেন। তিনি হাসপাতালে আগত রোগীদের সঙ্গে কথা বলেন এবং তাদের বিভিন্ন সমস্যা ও ভোগান্তির খোঁজখবর নেন। এ সময় তিনি অসুস্থদের মাঝে খাবার বিতরণ করে তাদের প্রতি সহমর্মিতা প্রকাশ করেন।
পরে স্বাস্থ্যসেবা বিভিন্ন বিষয় নিয়ে হাসপাতালের চিকিৎসক ও কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করেন।
ইঞ্জিনিয়ার মাহাবুবুল আলম রানা বলেন, “জনগণের স্বাস্থ্যসেবা নিশ্চিত করা সরকারের নৈতিক দায়িত্ব। গ্রামের মানুষ যাতে উন্নত চিকিৎসা সুবিধা সহজে পায়, সেজন্য উপজেলা হাসপাতালের সেবার মান আরও উন্নত করা প্রয়োজন। আমি জনগণের সন্তান হিসেবে এই খাতে কোনো সহযোগিতার প্রয়োজন হলে সর্বোচ্চ সহযোগিতা করার চেষ্টা করবো।”
​ইঞ্জিনিয়ার রানা তার বাবার আদর্শ স্মরণ করে বলেন, “আমার বাবা মরহুম ডা. মোহাম্মদ আলী সারা জীবন একজন চিকিৎসক হিসেবে মানুষের সেবা করেছেন এবং এই হাসপাতালটিকে ৫০ শয্যায় উন্নীত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে গিয়েছেন। আমি তার আদর্শকে ধারণ করে জনগণের সেবায় নিয়োজিত থাকতে চাই।”
​এ সময় স্থানীয় বিএনপির নেতাকর্মী, হাসপাতালের চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মী এবং সাধারণ রোগী ও তাদের স্বজনরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST