বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৪ অপরাহ্ন
শিরোনামঃ
Logo কাপাসিয়ায় মৎস অফিসের উদ্যোগে পোনা মাছ অবমুক্তকরণ ও বিতরণ Logo কাপাসিয়ায় শিক্ষার্থীদের ইভটিজিংয়ের দায়ে এক বখাটের ৩ মাসের কারাদন্ড Logo মিথ্যা মামলা ও অপপ্রচারের বিরুদ্ধে রানা মিয়ার সংবাদ সম্মেলন Logo কালিহাতীতে ইয়াবাসহ দুই ‘জুলাই যোদ্ধা’ গ্রেপ্তার Logo কাপাসিয়ায় জাতীয় কবি কাজী ‘নজরুল বর্ষে’র সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু Logo চাঁপাইনবাবগঞ্জে ৮ মাসে ৭০ আত্মহত্যা, পরিবার-সমাজকে সচেতন হওয়ার আহ্বান পুলিশের Logo মনোহরদীতে নতুন ইউএনওকে আন্তর্জাতিক মানবাধিকার সাংবাদিক সংস্থার শুভেচ্ছা Logo কাপাসিয়ায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগ যুবলীগ ও ছাত্রলীগসহ ২০জন গ্রেফতার Logo খেলাধুলায় উৎসাহ বাড়াতে কালিহাতীতে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরন Logo সিলেটে এসে রাষ্ট্রপতি শাহজালালের (র.) মাজার জিয়ারত করলেন
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

নেত্রকোনা -৫ পূর্বধলা আসনের হাল ধরতে বিএনপি মনোনয়ন প্রত্যাশী লন্ডন প্রবাসী রানা

Reporter Name / ২২৮ Time View
Update : বুধবার, ৩০ এপ্রিল, ২০২৫, ৮:১৫ অপরাহ্ন

সাগর আহমেদ জজ,(নেত্রকোণা) প্রতিনিধি :

তিন বারের সাবেক সংসদ সদস্য মরহুম ডা. মোহাম্মদ আলী’র নেত্রকোণা-৫ পূর্বধলা আসনের হাল ধরতে চান তারই জ্যেষ্ঠপুত্র ইঞ্জিনিয়ার মাহবুবুল আলম রানা।
বাবা তিনবারের সংসদ সদস্য ও মা অধ্যক্ষ রাবেয়া আলী বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটি সদস্য হলেও ক্ষমতা লোভ ও আধিপত্য বিস্তার নিয়ে তাঁর বিরুদ্ধে কেউই এখন পর্যন্ত বিন্দু মাত্র কোন প্রকার প্রশ্ন তুলতে পারেননি।
বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র সংস্কারের ৩১ দফা বাস্তবায়নসহ বাবার অসমাপ্ত কাজের স্বপ্ন পূরণে পূর্বধলাবাসীর সেবায় নিরলসভাবে কাজ করতে চান তিনি।
আজ বুধবার বেলা ১১টায় পূর্বধলা প্রেসক্লাব মিলনায়তনে উপজেলার কর্মরত সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন ।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি আরো বলেন, ৩১ দফা বাস্তবায়ন হলে সাধারণ মানুষ তার ন্যায্য অধিকার যেমন পাবে, দেশের সন্ত্রাস নৈরাজ্য রাহাজানি থাকবে না। সেই জন্যই ৩১ দফার মানুষের কাছে তুলে ধরতে গ্রাম থেকে শহরে মানুষ কাছে এই বার্তা পৌঁছে দিচ্ছেন। আগামি ত্রয়োদশ জাতীয় নির্বাচনে নেত্রকোনা-৫ (পূর্বধলা) থেকে বিএনপি থেকে মনোনয়ন প্রত্যাশী।
মতবিনিময় সভায় পূর্বধলা প্রেসক্লাবের সহ-সভাপতি নূর আহমদ খান রতনের সঞ্চালনায় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপি’র যুগ্ম আহবায়ক মো. আনোয়ারুল ইসলাম আনার, বিএনপি নেতা আশরাফ হোসেন তালুকদার, উপজেলা যুবদলের আহবায়ক এনামূল হক হলুদ প্রমুখ। এ সময় উপজেলায় কর্মরত বিভিন্ন গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST