বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৪ অপরাহ্ন
শিরোনামঃ
Logo টঙ্গীতে বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ Logo রাণীশংকৈলে ১৮০০ পিস ইয়াবা উদ্ধার, গ্রেফতার ১ Logo কাপাসিয়া মডেল স্কুল অ্যান্ড কলেজে বর্ণাঢ্য আয়োজনে ‘মেধা ও সৃজনশীলতা উৎসব’ অনুষ্ঠিত Logo কেশবপুরে ১৫ জলাশয়ে ৩৩৩.৩৩ কেজি পোনামাছ অবমুক্ত Logo ডেঙ্গু প্রতিরোধে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভায় বিশেষ পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান Logo রূপগঞ্জে ভায়েলা-মিয়াবাড়ী বেসরকারি স্কুল সরকারি করার দাবিতে মানববন্ধন Logo কাপাসিয়ায় স্বেচ্ছাসেবী মহিলা সমিতির মাঝে অনুদানের চেক বিতরণ Logo টঙ্গীতে আওয়ামী লীগের কর্মসূচির প্রতিবাদে যুবদলের বিক্ষোভ মিছিল Logo কাপাসিয়ায় রাষ্ট্রীয় মর্যাদায়: বীর মুক্তিযোদ্ধা ইসমাইল মীরের দাফন সম্পন্ন Logo টঙ্গীতে সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে যুবদলের বিক্ষোভ মিছিল
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

পল্টন ট্রাজেডি দিবস উপলক্ষে মনোহরদীতে জামায়াতের সমাবেশ ও বিক্ষোভ মিছিল

Reporter Name / ১২৪ Time View
Update : মঙ্গলবার, ২৮ অক্টোবর, ২০২৫, ৭:১৪ অপরাহ্ন

মোহাইমিনুল ইসলাম শুভ, মনোহরদী প্রতিনিধি: 

২০০৬ সালের ২৮ অক্টোবর ঢাকার পল্টনে সংঘটিত মর্মান্তিক পল্টন ট্রাজেডির স্মরণে আজ মঙ্গলবার (২৮ অক্টোবর ২০২৫) বিকাল ৪টায় মনোহরদী বাসস্ট্যান্ড এলাকায় বাংলাদেশ জামায়াতে ইসলামী, মনোহরদী দক্ষিণ শাখার উদ্যোগে এক সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

মিছিলের নেতৃত্ব দেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোহরদী দক্ষিণ শাখার সেক্রেটারি তাজুল ইসলাম সাহীন।
এ সময় উপস্থিত ছিলেন মনোহরদী পৌরসভার আমির আসাদুজ্জামান নূর, পৌরসভার সেক্রেটারি মোজাম্মেল হোসেন, পৌরসভার এসিস্ট্যান্ট সেক্রেটারি আব্দুল আল মামুন, চন্দনবাড়ী ইউনিয়নের আমির মাওলানা ইব্রাহিম, কাছিকাটা ইউনিয়নের সভাপতি মাওলানা বিলাল হোসেন, জামায়াতে ইসলামী মনোহরদী থানার যুব বিভাগের সভাপতি বোরহানউদ্দিন, এবং স্থানীয় তরুণ নেতৃবৃন্দ আতিকুল ইসলাম ফাহিম, আব্দুর রশিদ, সোহেল মাহমুদ, আতিকুর রহমান সহ আরো অনেকে

সমাবেশে বক্তারা বলেন, ২০০৬ সালের পল্টন ট্রাজেডি বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক কলঙ্কময় অধ্যায়। ওইদিনের রক্তক্ষয়ী ঘটনায় যে সহিংসতার নজির সৃষ্টি হয়েছিল, তা আজও জাতিকে ব্যথিত করে। বক্তারা শহীদদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং দেশে ন্যায়ভিত্তিক গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

এ সময় মনোহরদী থানার চারটি স্পটে— হাতিরদিয়া বাজার, মনোহরদী বাজার, মাস্টারবাড়ী বাজার ও মনতলা বাজারে— একযোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
বিক্ষোভ মিছিল মনোহরদী বাসস্ট্যান্ড এলাকা প্রদক্ষিণ করে শান্তিপূর্ণভাবে সমাপ্ত হয়।

আয়োজনে: বাংলাদেশ জামায়াতে ইসলামী, মনোহরদী দক্ষিণ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST