শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo টঙ্গীতে যুবদল নেতা আব্দুল খালেকের বিরুদ্ধে ‘অপপ্রচারের’ প্রতিবাদে সংবাদ সম্মেলন Logo কাপাসিয়ায় সীরাতুন্নবী (সা:) উপলক্ষ্যে ইসলামী ছাত্রী সংস্থার বৃত্তি পরীক্ষায় অংশ নিয়েছে ৬০০ শতাধিক ছাত্রী Logo কাপাসিয়া রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজে একাদশ শ্রেণির ওরিয়েন্টেশন প্রোগ্রাম Logo টঙ্গীতে বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ Logo রাণীশংকৈলে ১৮০০ পিস ইয়াবা উদ্ধার, গ্রেফতার ১ Logo কাপাসিয়া মডেল স্কুল অ্যান্ড কলেজে বর্ণাঢ্য আয়োজনে ‘মেধা ও সৃজনশীলতা উৎসব’ অনুষ্ঠিত Logo কেশবপুরে ১৫ জলাশয়ে ৩৩৩.৩৩ কেজি পোনামাছ অবমুক্ত Logo ডেঙ্গু প্রতিরোধে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভায় বিশেষ পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান Logo রূপগঞ্জে ভায়েলা-মিয়াবাড়ী বেসরকারি স্কুল সরকারি করার দাবিতে মানববন্ধন Logo কাপাসিয়ায় স্বেচ্ছাসেবী মহিলা সমিতির মাঝে অনুদানের চেক বিতরণ
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

বাগমারা উপজেলা পরিষদের মাসিক সমন্বয় ও আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

Reporter Name / ১১৭ Time View
Update : বৃহস্পতিবার, ২৭ নভেম্বর, ২০২৫, ৯:৪১ অপরাহ্ন

বাগমারা, রাজশাহী প্রতিনিধি:

বাগমারা থানার ওসি তৌহিদুল ইসলামকে সাথে নিয়ে বাগমারা উপজেলাকে মাদক মুক্ত করার ঘোষনা দিলেন উপজেলা নির্বাহী অফিসার মাহবুবুল ইসলাম। পাশাপাশি উপজেলা সদর ভবানীগঞ্জকে পরিচ্ছন্ন শহরে , শিক্ষা প্রতিষ্ঠানের সামনে ভখাটেদের উৎপাত বন্ধ, ড্রেনেজ ব্যবস্থার আধুনিকায়ন ও পরিস্কার পরিচ্ছন্ন পৌরসভা ও হেডকোয়ার্টার গঠনের লক্ষ্যে পৌরসভায় বেশ কিছু প্রকল্প চলমান রয়েছে। এছাড়া ভবানীগঞ্জ বাজারে সপ্তাহে দুই দিন হাটবার সহ অন্যান্য দিন তীব্র যানজটের কারণে পথচারী ও স্কুলগামী ছাত্রছাত্রীদের চরম ভোগান্তি পোহাতে হয়। এই যানজট নিরসনের জন্য বাজারে যত্রতত্র ট্রাক থামিয়ে লোডিং আনলোডিং বন্ধ করা, ট্রাকবাস সহ ভারী যানবাহন গুলোকে কলেজ মোড় থেকে গোডাউন মোড়ের বাইপাস রাস্তা ব্যবহার করা ও বাজারে মেইন রোডের উপর যত্রতত্র দোকানপাট না বসানো সহ বেশ কিছু পদক্ষেপ গ্রহন করা হয়েছে। পাশাপাশি ভবানীগঞ্জ কলেজ মোড়, গোডাউন মোড় ও ভবানীগঞ্জ বাজারের জিরো পয়েন্টে ট্রাফিক ব্যবস্থা নিয়ন্ত্রন করারও পদক্ষেপ নেওয়া হয়েছে। এসব জরুরী পদক্ষেপ বাস্তবায়নে আমরা থানা পুলিশের সহযোগিতা চেয়েছি।
বৃহস্পতিবার উপজেলা হলরুমে বাগমারা উপজেলকে মাদক মুক্ত ও ভবানীগঞ্জ পৌরসভাকে উন্নত ও আধুনিক রুপে সাজাতে বেশ কিছু সিদ্ধান্ত বাস্তবায়নের কথা তুলে ধরেন বাগমারা উপজেলা নির্বাহী অফিসার ও মাসিক আইন শৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভাপতি মাহবুবুল ইসলাম। এসব উন্নয়ন কাজ বাস্তবায়নে ইউএনও দলমত নির্বিশেষে রাজনৈতিক ঐক্যমত ও সকলের সহযোগিতা কামনা করেন।
সভায় সম্মানিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী ডিএম জিয়াউর রহমান জিয়া, জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী ডাঃ আব্দুল বারী সরদার, ভবানীগঞ্জ পৌরসভার সাবেক মেয়র আব্দুর রাজ্জাক।
সভায় আরো উপস্থিত ছিলেন, সহকারি কমিশনার(ভূমি) সাইফুল ইসলাম ভূঁঞা, বাগমারা থানার ওসি তৌহিদুল ইসলাম, উপজেলা প্রকৌশলী মুনছুর রহমান, কৃষি কর্মকর্তা আব্দুর রাজ্জাক, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা তরিকুল ইসলাম, ভারপ্রাপ্ত মুক্তিযোদ্ধা কমান্ডার শামসুল ইসলাম, উপজেলা জামায়াতের সম্পাদক অহিদুল ইসলাম, বিএনপি মহিলা দলের নেত্রী রিনা ইসলাম, বাগমারা প্রেসক্লাবের সাধারন সম্পাদক হেলাল উদ্দিন, ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান, মাজেদুল ইসলাম সোহাগ, মোশারফ হোসেন, আজহারুল হক, আনোয়ার হোসেন, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তোফাজ্জল হোসেন, বকুল সহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও ইসলামী ফাউন্ডেশনের প্রতিনিধিবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST