মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৬ অপরাহ্ন
শিরোনামঃ
Logo টঙ্গীতে সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে যুবদলের বিক্ষোভ মিছিল Logo প্রেসিডেন্ট পুলিশ পদক পিপিএম সেবা পেলেন পিবিআই এর এসআই মনজুর রহমান Logo টঙ্গীতে নূর ইসলাম হত্যা: ২১ দিনেও সব আসামি গ্রেপ্তার না হওয়ায় পরিবারের ক্ষোভ Logo কাপাসিয়ায় বিএনপির উদ্যোগে সন্ত্রাস বিরোধী বিক্ষোভ মিছিল ও সমাবেশ Logo জ্বালানি তেলের মূল্য বৃদ্ধিতে বেনাপোল থেকে দুরপাল্লার আমদানি-রপ্তানি পণ্যের ট্রাকপ্রতি ভাড়া বেড়েছে ৪-৫ হাজার Logo দুই বছর পর চালু হচ্ছে খুলনা-কলকাতা বন্ধন এক্সপ্রেস ট্রেনটি Logo কাপাসিয়ায় প্রাথমিক বিদ্যালয়ে ‘নজরুল বর্ষে’র সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত Logo কাপাসিয়ায় আওয়ামীলীগ নেতা বেলায়েত প্রধান গ্রেফতার Logo কমলনগরে টর্চের আলোয় চলছে চিকিৎসাসেবা, বন্ধ পরীক্ষা-নিরীক্ষা Logo সরিষাবাড়ীতে জাতীয় নাগরিক পার্টির উপজেলা কার্যালয় উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

বিএনপির হাতে মানুষ হত্যার রক্ত নেই: রিয়াজুল হান্নান

Reporter Name / ১৭০ Time View
Update : শনিবার, ২১ জুন, ২০২৫, ৮:৪৪ অপরাহ্ন

এ এইচ সবুজ, গাজীপুর(নিজস্ব প্রতিবেদক):

গাজীপুরের কাপাসিয়ায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদৎ বার্ষিকী উপলক্ষ্যে উপজেলা কৃষক দলের উদ্যোগে আয়োজিত স্মরণ সভা ও বৃক্ষরোপণ অনুষ্ঠানে জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শাহ্ রিয়াজুল হান্নান ক্ষমতাচ্যুত আওয়ামীলীগের উদ্দেশ্যে বিএনপির হাতে মানুষ হত্যার রক্ত নেই বলে মন্তব্য করেন।

শনিবার (২১ জুন) বিকেলে উপজেলার ঘাগটিয়া ইউনিয়ন পরিষদ সংলগ্ন মাঠে উপজেলা কৃষক দলের আয়োজনে বৃক্ষ রোপণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

এ সময় তিনি আরো বলেন, আমরা (বিএনপি) কি মানুষ হত্যা করেছি নাকি। রাজাকার, আল বদর, আল শামস বাহিনীরা তো স্বাধীনতা যুদ্ধের সময় পাক হানাদার বাহিনীর সঙ্গে মিলে মানুষ হত্যা করেছে। তাদের হাতেও স্বৈরাচার আওয়ামী লীগের মতো মানুষ হত্যার রক্ত রয়েছে। কিন্তু আমাদের হাতে মানুষ হত্যার কোন রক্ত নেই। এছাড়াও একটি দল যারা মানুষের কাছে জান্নাতের টিকিট বিক্রি করে। অথচ তাদের নিজেদের ই জান্নাতের টিকিট নেই।

উপজেলা কৃষক দলের আহ্বায়ক মোঃ মজিবুর রহমান টিক্কা’র সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত থেকে বক্তব্য রাখেন জেলা কৃষক দলের সদস্য সচিব ফকির ইস্কান্দার আলম জানু, উপজেলা বিএনপি’র সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা খন্দকার আজিজুর রহমান পেরা, ঢাকা দক্ষিণ কৃষক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো: হারুন শিকদার, জেলা কৃষক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাহবুবুর রহমান, ইউনিয়ন বিএনপি’র সভাপতি বজলুর রশিদ নয়ন, ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মামুনুর রশিদ।

সদস্য সচিব ফোরকানুল ইসলাম মুকুল ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক আক্তারুজ্জামানের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি’র সাবেক প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক মাজহারুল হক, আহ্বায়ক কমিটির সদস্য সাইফুল ইসলাম। এছাড়াও জেলা-উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন থেকে আগত কৃষক দলের নেতাকর্মীরা।

অনুষ্ঠান শেষে প্রধান অতিথি ঘাগটিয়া চালা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে গাছের চারা রোপণের মাধ্যমে কৃষক দলের বৃক্ষ রোপন কার্যক্রমের উদ্বোধন করেন।

পর্যায়ক্রমে প্রত্যেক ইউনিয়ন ও এলাকায় এ বৃক্ষ রোপণ কার্যক্রম চলবে বলে জেলা কৃষক দলের সদস্য সচিব ফকির ইস্কান্দার আলম জানু বলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST