শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৪:১৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo রূপগঞ্জে এতিম শিক্ষার্থীদের সঙ্গে সময় টেলিভিশনের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন Logo বাগমারায় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উদ্বোধন Logo চিকিৎসার অভাবে মৃত্যুশয্যায় গুনি সাংবাদিক সাজ্জাদ হোসেন Logo কাপাসিয়ায় বিএনপি নেতা অপহরণ ও মুক্তিপণ দাবির প্রতিবাদে মানববন্ধন-বিক্ষোভ Logo নেত্রকোনায় জনস্বাস্থ্য ও পুষ্টিমান উন্নয়নে পূর্বধলায় পুষ্টি সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত Logo কাপাসিয়ায় ‘শিখা’ প্রকল্পের অরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত Logo মনোহরদীতে অফিস সময় মানছেন না অধিকাংশ কর্মকর্তা-কর্মচারী Logo খেলার ছলে জলবায়ু শিক্ষা: উলিপুরে শিশু-তরুণদের ব্যতিক্রমধর্মী প্রীতি ফুটবল ম্যাচ Logo প্রধানমন্ত্রীর গাড়িবহর থামিয়ে বিএনপি নেতার মুক্তির দাবিতে বিক্ষোভ Logo সাবেক সফল কমিশনার আবুল কালাম আজাদ আর নেই
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

বেলাবোতে ৫ দফা দাবিতে জামায়াতের বিক্ষোভ সমাবেশ

Reporter Name / ১১৭ Time View
Update : শুক্রবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৫, ১১:২৩ অপরাহ্ন

মোহাইমিনুল ইসলাম শুভ:

“আল্লাহর আইন চাই”—এই স্লোগানকে সামনে রেখে বাংলাদেশ জামায়াতে ইসলামী নরসিংদীর বেলাবো উপজেলায় বিক্ষোভ সমাবেশ করেছে। শনিবার ২৬ তারিখ দুপুরে অনুষ্ঠিত এ সমাবেশ থেকে দলটি ৫ দফা দাবি উত্থাপন করে। সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে বেলাবো বাজারের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে এবং সংক্ষিপ্ত বক্তব্যের মধ্য দিয়ে কর্মসূচি শেষ হয়।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে নরসিংদী জেলা জামায়াতের এসিস্ট্যান্ট সেক্রেটারি ও নরসিংদী-৪ (বেলাবো-মনোহরদী) আসনের মনোনীত এমপি প্রার্থী মাওলানা মো. জাহাঙ্গীর আলম বলেন,
“জুলাই সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন অনুষ্ঠানের কোনো বিকল্প নেই। জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার মধ্য দিয়েই দেশে প্রকৃত গণতন্ত্র ফিরিয়ে আনা সম্ভব। আমরা সেই গণতন্ত্র চাই, যেখানে জনগণ নিজের ভোট নিজেই দিতে পারবে।”

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা কর্মপরিষদ সদস্য অধ্যক্ষ আব্দুল লতিফ খান, বেলাবো দক্ষিণ শাখার থানা আমির মাওলানা মো. ছানাউল্লাহ ও উত্তর শাখার থানা আমির মাওলানা মো. ইকবাল হোসাইন।

সমাবেশের সভাপতিত্ব করেন বেলাবো উপজেলা আমির জনাব জহিরুল ইসলাম এবং সঞ্চালনায় ছিলেন উপজেলা সেক্রেটারি জনাব সোহরাব হোসেন।

বক্তাদের উত্থাপিত ৫ দফা দাবি

১. জুলাই সনদের আলোকে নির্বাচন অনুষ্ঠান।
২. জাতীয় সংসদের উভয় কক্ষে আনুপাতিক প্রতিনিধিত্ব (পিআর) পদ্ধতি চালু।
৩. অবাধ ও সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত।
৪. দুর্নীতি ও গণহত্যার বিচার নিশ্চিতকরণ।
৫. জাতীয় পার্টি ও ১৪ দলের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধকরণ।

বক্তারা আরও বলেন, এ দাবিগুলো বাস্তবায়ন ছাড়া দেশে কোনো অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচন সম্ভব নয়। জনগণের রক্তের বিনিময়ে অর্জিত ভোটাধিকার ফিরিয়ে আনতে হলে সরকারকে জনগণের দাবির প্রতি শ্রদ্ধাশীল হতে হবে।

প্রসঙ্গত, নরসিংদী-৪ আসনে জামায়াতে ইসলামী আসন্ন নির্বাচনের জন্য বিভিন্ন কর্মসূচি ঘোষণা করেছে। দলটি বলছে, এ আন্দোলনের মাধ্যমে জনগণকে সংগঠিত করে দেশের গণতান্ত্রিক অধিকার আদায়ের লড়াইকে এগিয়ে নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST