শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫০ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo টঙ্গীতে যুবদল নেতা আব্দুল খালেকের বিরুদ্ধে ‘অপপ্রচারের’ প্রতিবাদে সংবাদ সম্মেলন Logo কাপাসিয়ায় সীরাতুন্নবী (সা:) উপলক্ষ্যে ইসলামী ছাত্রী সংস্থার বৃত্তি পরীক্ষায় অংশ নিয়েছে ৬০০ শতাধিক ছাত্রী Logo কাপাসিয়া রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজে একাদশ শ্রেণির ওরিয়েন্টেশন প্রোগ্রাম Logo টঙ্গীতে বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ Logo রাণীশংকৈলে ১৮০০ পিস ইয়াবা উদ্ধার, গ্রেফতার ১ Logo কাপাসিয়া মডেল স্কুল অ্যান্ড কলেজে বর্ণাঢ্য আয়োজনে ‘মেধা ও সৃজনশীলতা উৎসব’ অনুষ্ঠিত Logo কেশবপুরে ১৫ জলাশয়ে ৩৩৩.৩৩ কেজি পোনামাছ অবমুক্ত Logo ডেঙ্গু প্রতিরোধে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভায় বিশেষ পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান Logo রূপগঞ্জে ভায়েলা-মিয়াবাড়ী বেসরকারি স্কুল সরকারি করার দাবিতে মানববন্ধন Logo কাপাসিয়ায় স্বেচ্ছাসেবী মহিলা সমিতির মাঝে অনুদানের চেক বিতরণ
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

মহানবী (সাঃ) নিয়ে কটুক্তি: তৌহিদী জনতার বিক্ষোভের মুখে যুবক আটক

Reporter Name / ১০৮ Time View
Update : শনিবার, ২২ নভেম্বর, ২০২৫, ১০:১৪ অপরাহ্ন

মোঃ সুলতান মাহমুদ:

গাজীপুরের শ্রীপুরে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে কটুক্তি করা বাঁধন সাহা নামে এক যুবককে আটক করেছে থানা পুলিশ। এর আগে,সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক মেসেঞ্জার গ্রুপে নবীকে কটুক্তির প্রতিবাদে ইসলামি তৌহিদী জনতা বিক্ষোভ মিছিল করলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে।
আজ শনিবার (২২ নভেম্বর) দুপুরের দিকে অভিযুক্তকে আদালতে পাঠানো হয়।
শুক্রবার (২১ নভেম্বর) রাতে উপজেলার বরমী ইউনিয়নের বরমী বাজার থেকে তাকে আটক করে শ্রীপুর থানা পুলিশ।
আটককৃত বাঁধন সাহা (৩২) উপজেলার বরমী ইউনিয়নের বাসিন্দা। সে ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণ কনসায়নেস (ইসকন) এর সক্রিয় সদস্য দাবি তৌহিদী জনতার।
স্থানীয় ও তৌহিদী জনতার সাথে কথা বলে জানা যায়, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক মেসেঞ্জার নবী(সাঃ)কে নিয়ে আপত্তিকর মন্তব্য করে। পরে বিষয়টি জানাজানি হলে তাত্ক্ষণিকভাবে স্থানীয় ইসলামি তৌহিদী জনতা ফুঁসে ওঠে। তাত্ক্ষণিকভাবে বরমী বাজারের আশপাশের মাদ্রাসা মসজিদের ইমাম মুসল্লীরা একত্রিত হয়ে বিক্ষোভ মিছিল শুরু করে। অবস্থা বেগতি দেখে পুলিশের কয়েকটি টিম অভিযান পরিচালনা করে তাকে আটক করে। এসময় হাজার হাজার ইসলামি তৌহিদী জনতা তার বাড়ির সামনে জরো হয়। এসময় অতিরিক্ত পুলিশ এসে পরিস্থিতি শান্ত করে। আটককৃত যুবক ইসকনের সক্রিয় সদস্য।
ইসলামি আন্দোলন বাংলাদেশ বরমী শাখার সভাপতি মাওলানা মাহাদী হাসান বলেন, ‘সে ইসকনের একজন সক্রিয় সদস্য। আমাদের নবী (সাঃ) নিয়ে কটুক্তি করার সাহস কই পেলো। এর সঠিক বিচার না হলে ইসলামি তৌহিদী জনতা তার বিচার করবে।’
স্থানীয় সুমন কর্মকার বলেন,’ বাঁধন গরীব ঘরের ছেলে। সে ফেসবুক চালায় কিন্তু কিভাবে বিষয়টি হলো তা আইন শৃঙ্খলা কমিটির তদন্তে উঠে আসবে। আমরা হিন্দু মুসলিম সহবস্থানে দীর্ঘদিন ধরেই বসবাস করছি। আমাদের এই ঐতিহ্য যাতে নষ্ট না হয়। আর তাই, কারো ধর্মের বিষয়ে কটুক্তি উচিৎ নয়।’
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহম্মদ আব্দুল বারিক সাংবাদিকে বলেন, ‘ ঘটনা অবগত হয়ে সঙ্গে সঙ্গেই পুলিশ পাঠানো হয়। কোনো প্রকার বিশৃঙ্খলা সৃষ্টির আগেই অভিযুক্তকে আটক করে পুলিশ হেফাজতে নেওয়া হয়। বেশ সংখ্যক মানুষ উপস্থিত হলে থমথমে অবস্থার সৃষ্টি হয়েছিল। সে ইসকনের সক্রিয় সদস্য বলে তৌহিদী জনতা দাবি করেছে। আমরা তদন্ত না করে এবিষয়ে বলা যাবে না। এ ঘটনায় মাওলানা মাহাদী হাসান বাদী হয়ে থানায় অভিযোগ দিলে তা মামলা আকারে রজু। ওই মামলায় শনিবার দুপুরের দিকে আসামিকে আদালতে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST