বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১২:৪৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo মনোহরদীতে ৭০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার Logo কাপাসিয়া উপজেলা বিএনপির বর্ধিত সভা অনুষ্ঠিত Logo ফাইজা বাটন অ্যান্ড জিপার কোম্পানি মামলায় জামিনপ্রাপ্তদের ফুলেল সংবর্ধনা, নিরপেক্ষ তদন্তের দাবি Logo রূপগঞ্জে ১৭ বছর ধরে অবহেলিত সড়ক, নিজ অর্থায়নে ৫০০ মিটার সংস্কার করলেন কাউন্সিলর পদপ্রার্থী Logo রামগতি-কমলনগরের মেঘনায় ইলিশের খরা, সংকটে হাজারো জেলে পরিবার Logo ঘাটাইলে পুলিশের অভিযানে ৩ মাদকসেবী গ্রেফতার, মোবাইল কোর্টে কারাদণ্ড Logo উন্নয়ন বঞ্চিত মাধবপুরের বাঘাসুরা ইউনিয়ন: বর্ষায় কাদার রাস্তায় চরম দুর্ভোগে হাজারো মানুষ ‎ Logo রূপগঞ্জে অবৈধ ডাম্প ট্রাকের দৌরাত্ম্য, সড়ক ক্ষতিগ্রস্ত ও জনদুর্ভোগ চরমে Logo রাণীশংকৈলে স্ত্রী ডিভোর্স দেওয়ায় ইউপি সদস্য স্বামীর ফেসবুক লাইভে এসে আত্মহত্যা Logo রুপগঞ্জে সিলেট মহাসড়কে উড়ে কোটি টাকার চাঁদা, ভুলতা-গাউছিয়ায় থামছে না ফুটপাত দখল
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

মাধবপুরে বিনামূল্যে অর্ধ শতাধিক কুরআন শরীফ বিতরণ

Reporter Name / ১৫২ Time View
Update : সোমবার, ৯ মার্চ, ২০২৬, ৫:৩১ পূর্বাহ্ন

সোহাগ মিয়া, মাধবপুর প্রতিনিধিঃ

‎মাধবপুরে “শাহজালাল ফিলিং স্টেশন এন্ড এলপিজি” র চেয়ারম্যান সৈয়দ মোহাম্মদ জুয়েল এর নিজ অর্থায়নে নিজ ইউনিয়নে ৪টি হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানায় ৫০খানা বিনামূল্যে পবিত্র কুরআন শরীফ (৩০পারা), জায়নামাজ বা বিছানা বিতরণ করা হয়েছে।

‎রোববার (৮মার্চ) এক অনুপ্রাণিত ও আত্মিক পরিবেশে ‘বাঘাসুরা রশিদিয়া মদিনাতুল উলুম মাদ্রাসা’য় কুরআন শরীফ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়।

‎কোরআন শরীফ বিতরণের মাধ্যমে শিক্ষার্থীদের মাঝে ইসলামী শিক্ষার প্রতি আগ্রহ সৃষ্টি এবং নবীজির (সা.) আদর্শে জীবন গঠনের প্রেরণা জাগানোই ছিল এই আয়োজনের মূল উদ্দেশ্য বলে মন্তব্য করেন “শাহজালাল ফিলিং স্টেশন এন্ড এলপিজি” র চেয়ারম্যান সৈয়দ মোহাম্মদ জুয়েল।

‎তিনি আরও জানান, এই ক্ষুদ্র প্রয়াস নবী করিম (সা.)-এর আদর্শে একটি আলোকিত প্রজন্ম গঠনে সহায়ক হবে, ইনশাআল্লাহ। সমাজের শান্তি, শৃঙ্খলা বজায়, নৈতিক উন্নয়ন এবং আল্লাহ ও আল্লাহর রাসূল (সা.)-এর পথে আহ্বানের জন্য মাদ্রাসার ছাত্রদের মাঝে কুরআন-হাদিসের শাশ্বত বাণী বিতরণের কোনো বিকল্প নেই।

‎এসময় উপস্থিত ছিলেন, মোঃ দুলাল মিয়া, মোঃ মিঠুন মিয়া, জুলহাস মিয়াসহ প্রমুখ। “শাহজালাল ফিলিং স্টেশন এন্ড এলপিজি” র চেয়ারম্যান সৈয়দ মোহাম্মদ জুয়েল বাঘাসুরা ইউনিয়নের কালিকাপুর রুপনগর মুন্সিবাড়ির সৈয়দ লুৎফুর রহমান সেলিমের পুত্র।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST