রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ১০:৪৯ অপরাহ্ন
শিরোনামঃ
Logo যশোর শার্শায় এক হাজার পিস ইয়াবাসহ বেনাপোলের কাদের আটক Logo চাঁপাইনবাবগঞ্জে আন্তর্জাতিক আদিবাসী দিবসে শোভাযাত্রা ও সমাবেশ Logo টঙ্গীতে সড়ক দুর্ঘটনায় মাদ্রাসাছাত্র নিহত, মহাসড়ক অবরোধ করে শিক্ষার্থীদের বিক্ষোভ Logo কাপাসিয়ায় যুবদল নেতার বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ Logo কাপাসিয়ায় মাটির নিচ থেকে ৫’শ লিটার চোলাই মদ উদ্ধার, ৪ নারীসহ আটক ৭ Logo কালিহাতীতে মারধরের ঘটনায় আহত ব্যক্তির মৃত্যু Logo চাঁপাইনবাবগঞ্জ সাংবাদিক এসোসিয়েশনের নতুন কমিটির দায়িত্ব গ্রহণ Logo কাপাসিয়ায় ঘাগটিয়া ইউনিয়ন যুবদলের বর্ধিত সভা অনুষ্ঠিত Logo শিবগঞ্জে ৫৯ বিজিবি’র অভিযান ১৫০ বোতল এসকাফ সিরাপসহ আটক ১ Logo যশোর যৌনপল্লীতে নারীকে আটকে রেখে মারধরের অভিযোগ, হাসপাতালে ভর্তি
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

যশোর শার্শায় এক হাজার পিস ইয়াবাসহ বেনাপোলের কাদের আটক

Reporter Name / ০ Time View
Update : রবিবার, ৯ আগস্ট, ২০২৬, ১০:৪৫ অপরাহ্ন

মনির হোসেন,বেনাপোল প্রতিনিধি:-

বেনাপোলে এক হাজার পিস ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি আব্দুল কাদেরকে আটক করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

রোববার সন্ধ্যায় ৬ টার দিকে যশোর শার্শা উপজেলায় থানাধীন জিবলীতলা আইসি ক্যাম্প মোড় থেকে তাকে আটক করা হয়।

আটক আব্দুল কাদের বেনাপোল পোর্ট থানার পুটখালী বুজতলা পূর্বপাড়া এলাকার মৃত ইমান আলী মণ্ডলের ছেলে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে জিবলীতলা আইসি ক্যাম্প মোড়ের আর কে স্টোরের পশ্চিমে নাভারন-সাতক্ষীরা মহাসড়কে চলাচলকারী একটি থ্রি-হুইলার মাহিন্দ্রায় তল্লাশি চালানো হয়। এ সময় মাহিন্দ্রার যাত্রী আব্দুল কাদেরের দেহ তল্লাশি করে ১ হাজার পিস ইয়াবা এবং ১টি বাটন মোবাইল ফোন উদ্ধার করা হয়।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিদর্শক মদন মোহন সাহা শার্শা থানায় মামলা করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST