বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৯:১৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo কাপাসিয়া-শ্রীপুরের সংযোগ সেতু উদ্বোধন: ‘এইপার-ওইপারের যাতায়াত সহজ হবে Logo গাজীপুর জেলা যুবদল ও মহানগর যুবদলের আংশিক কমিটি ঘোষণা Logo ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন বাংলাদেশ (আইইবি) নির্বাচনে কাপাসিয়ার আমিনুল হক শামীম নির্বাচিত Logo আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নৈরাজ্যের প্রতিবাদে কালিহাতীতে বিএনপির বিক্ষোভ মিছিল Logo রূপগঞ্জে শতকোটি টাকার অবৈধ সম্পদের মালিক হওয়ার দাবি, বাড়িঘরে হামলা, মাদক কারবার নিয়ন্ত্রণ ও নারীদের হয়রানির অভিযোগ Logo গাজীপুর জেলা ট্রান্সপোর্ট  মালিক সমিতির দুই নেতা বহিষ্কার Logo কাপাসিয়ায় ঘাগটিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপি দলীয় প্রার্থী মামুনুর রশিদ মামুন মনোনীত Logo রূপগঞ্জে ভোলাব ইউনিয়ন পল্লী চিকিৎসক সম্মেলন অনুষ্ঠিত Logo কাপাসিয়ায় দিনব্যাপী কৃষক-কৃষাণী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত Logo টঙ্গীর পোশাকশ্রমিকরা শ্রমিকদের জীবনমান উন্নয়নে বিশেষ ওএমএস চালু: এমপি রনি
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কাপাসিয়ায় বর্ণাঢ্য শোভাযাত্রা ও সমাবেশ

Reporter Name / ১৮৪ Time View
Update : মঙ্গলবার, ২৮ অক্টোবর, ২০২৫, ৭:০৭ অপরাহ্ন

এফ এম কামাল হোসেন, কাপাসিয়া (গাজীপুর) :

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গাজীপুরের কাপাসিয়ায় বর্ণাঢ্য শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ২৮ অক্টোবর মঙ্গলবার বিকালে উপজেলা যুবদলের উদ্যোগে শোভাযাত্রাটি সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে ইউনিয়ন পরিষদ কার্যালয় প্রাঙ্গণে এক সমাবেশ করে।

উপজেলা যুবদলের আহ্বায়ক মোঃ ফরিদুল আলম বুলুর নেতৃত্বে উপজেলার ১১ টি ইউনিয়নের নেতৃবৃন্দ বিভিন্ন ব্যানার ও ফেস্টুন নিয়ে বিশাল শোভাযাত্রায় অংশগ্রহণ করে। শোভাযাত্রাটি ফকির মজনু শাহ্ সেতু’র পশ্চিম প্রান্ত থেকে শুরু হয়ে উপজেলা পরিষদ চত্বর প্রদক্ষিণ করে। পরে
আয়োজিত সমাবেশে অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন উপজেলা যুবদলের আহ্বায়ক মোঃ ফরিদুল আলম বুলু, যুবদল নেতা কবির হোসেন সরকার, আকরাম হোসেন, কাপাসিয়া ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মহিবুর রহমান, তরগাঁও ইউনিয়ন যুবদলের আহ্বায়ক ইমরান হোসেন অ্যাপোলো, চাঁদ ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মনির হোসেন, দুর্গাপুর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মিজানুর রহমান, বারিষাব ইউনিয়ন যুবদলের আহ্বায়ক বিল্লাল হোসেন বুলবুল প্রমুখ। এছাড়া বিভিন্ন ইউনিয়নের আহ্বায়ক, সদস্য সচিব ও অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এদিকে সম্প্রতি দলের শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে অব্যাহতি প্রাপ্ত উপজেলা যুবদলের সদস্য সচিব জুনায়েদ হোসেন লিয়ন তার অনুসারীদের নিয়ে আলাদা ভাবে বিশাল শোভাযাত্রা বের করে। এব্যাপারে লিয়ন বলেন, একটি কুচক্রী মহল আমার ব্যাপারে দলীয় নেতৃবৃন্দদের ভুল বুঝিয়েছে। আশা করি অতিশীঘ্রই সকল ভুল বুঝাবুঝির অবসান হবে। দীর্ঘদিন আন্দোলন সংগ্রামে ত্যাগ স্বীকার করেছি। ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে অসংখ্য হামলা মামলার স্বীকার হয়েছি। তাই দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে অনুসারীদের অনুরোধে ঘরে বসে থাকতে পারি নি। আশা করি দল আমার ব্যাপারে সুবিচার করবেন।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

More News Of This Category
Design & Developed by : BD IT HOST