বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০২:২২ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo মনোহরদীতে ৭০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার Logo কাপাসিয়া উপজেলা বিএনপির বর্ধিত সভা অনুষ্ঠিত Logo ফাইজা বাটন অ্যান্ড জিপার কোম্পানি মামলায় জামিনপ্রাপ্তদের ফুলেল সংবর্ধনা, নিরপেক্ষ তদন্তের দাবি Logo রূপগঞ্জে ১৭ বছর ধরে অবহেলিত সড়ক, নিজ অর্থায়নে ৫০০ মিটার সংস্কার করলেন কাউন্সিলর পদপ্রার্থী Logo রামগতি-কমলনগরের মেঘনায় ইলিশের খরা, সংকটে হাজারো জেলে পরিবার Logo ঘাটাইলে পুলিশের অভিযানে ৩ মাদকসেবী গ্রেফতার, মোবাইল কোর্টে কারাদণ্ড Logo উন্নয়ন বঞ্চিত মাধবপুরের বাঘাসুরা ইউনিয়ন: বর্ষায় কাদার রাস্তায় চরম দুর্ভোগে হাজারো মানুষ ‎ Logo রূপগঞ্জে অবৈধ ডাম্প ট্রাকের দৌরাত্ম্য, সড়ক ক্ষতিগ্রস্ত ও জনদুর্ভোগ চরমে Logo রাণীশংকৈলে স্ত্রী ডিভোর্স দেওয়ায় ইউপি সদস্য স্বামীর ফেসবুক লাইভে এসে আত্মহত্যা Logo রুপগঞ্জে সিলেট মহাসড়কে উড়ে কোটি টাকার চাঁদা, ভুলতা-গাউছিয়ায় থামছে না ফুটপাত দখল
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

রাণীশংকৈলে ইউপি মেম্বার কল্যাণ পরিষদ এসোসিয়েশন এর মানব বন্ধন

Reporter Name / ২৭২ Time View
Update : বৃহস্পতিবার, ১৭ অক্টোবর, ২০২৪, ৭:২১ অপরাহ্ন

একে আজাদ, রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ

বাংলাদেশ ইউনিয়ন পরিষদ মেম্বার কল্যাণ পরিষদ অ্যাসোসিয়েশনের ব্যানারে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেম্বারদের অপসারণ ঠেকাতে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার ৮টি ইউনিয়নের ৯৬ জন ইউপি সদস্য ও সংরক্ষিত নারী সদস্যরা মানববন্ধন করেছেন।

এর আগে বৃহস্পতিবার (১৭ অক্টোবর) দুপুরে পৌরশহরের কেন্দ্রীয় হাই স্কুল মাঠ থেকে একটি মিছিল নিয়ে উপজেলা পরিষদের মূল ফটকের সামনে এসে মানববন্ধন করেন। এ সময় তাদেরকে পাঁচ বছর মেয়াদের আগে যেন অন্তর্বর্তী সরকার কর্তৃক অপসারণ না করা হয় সেই দাবি আদায়ের লক্ষ্যে বিভিন্ন স্লোগান দেন।

মানববন্ধনে বক্তারা বলেন, আমরা ইতিমধ্যে দেখেছি দেশের সব সিটি করপোরেশন, পৌরসভাসহ উপজেলা চেয়ারম্যানদের অপসারণ করা হয়েছে। আমরা বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে এও দেখছি যেন দেশের সব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানসহ সদস্যদের নাকি অপসারণ করা হবে। তাই আমরা এই অপসারণ ঠেকাতে মানববন্ধন ও স্বারকলিপি প্রদান করেছি।

এসময় বক্তব্য রাখেন, নন্দুয়ার ইউনিয়ন পরিষদের মিহিলা সদস্য আলন বালা, মেম্বার আনারুল ইসলাম, ফয়জুল হক, ৩ নং হোসেনগাঁও ইউনিয়ন পরিষদের সদস্য তফিজুল ইসলাম, পেয়ারা খাতুন, আনসারা বেগম, বাচোর ইউনিয়নের ইউপি সদস্য ওমের আলী, কাশিপুর ইউনিয়নের আবু সালে বাবলু, লেহেম্বা ইউনিয়নের রফিকুল ইসলামসহ আরো অনেকে।

মানববন্ধনে বক্তারা বলেন, দলমত নির্বিশেষে জনগণের ভোটে নির্বাচিত হয়েছি আমরা কোন দলের প্রার্থী ছিলাম না সংবিধান অনুযায়ী আমরা ৫ বছরের জন্য নির্বাচিত হয়েছি তাই আমাদের এ পদ থেকে অব্যাহতি দেওয়া হলে প্রান্তিক জনগোষ্ঠী তাদের বিভিন্ন সমস্যার সম্মুখীন ও চরম ভোগান্তিতে পড়বে। তাই আমাদের পূর্ণ মেয়াদ পর্যন্ত না রাখা হলে কঠোর আন্দোলনের ডাক দেওয়া হবে। এ প্রসঙ্গে উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে প্রধান উপদেষ্ঠা বরাবরে একটি লিখিত স্মারকলিপি প্রদান করেন। উপজেলা নির্বাহী অফিসার রকিবুল হাসান জানান, ইউনিয়ন পরিষদের সদস্যগণ আমাকে একটি লিখিত স্মারকলিপি প্রদান করেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST