মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৫:১৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo কাপাসিয়ায় স্বেচ্ছাসেবকদল নেতার বাড়িতে অগ্নিসংযোগে ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি Logo শিবগঞ্জে এসএসসিতে এক বিষয়ে ফেল, বিষপানে শিক্ষার্থীর আত্মহত্যা Logo রূপগঞ্জে পরিবেশ উন্নয়নে অভিযান, গাছের চারা রোপন, বিতরণ ও আলোচনা সভা Logo কাপাসিয়ায় আইনশৃঙ্খলা কমিটির সভায় মাদক নিয়ন্ত্রণে সম্মিলিত উদ্যোগের আহ্বান Logo যশোর শার্শায় এক হাজার পিস ইয়াবাসহ বেনাপোলের কাদের আটক Logo চাঁপাইনবাবগঞ্জে আন্তর্জাতিক আদিবাসী দিবসে শোভাযাত্রা ও সমাবেশ Logo টঙ্গীতে সড়ক দুর্ঘটনায় মাদ্রাসাছাত্র নিহত, মহাসড়ক অবরোধ করে শিক্ষার্থীদের বিক্ষোভ Logo কাপাসিয়ায় যুবদল নেতার বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ Logo কাপাসিয়ায় মাটির নিচ থেকে ৫’শ লিটার চোলাই মদ উদ্ধার, ৪ নারীসহ আটক ৭ Logo কালিহাতীতে মারধরের ঘটনায় আহত ব্যক্তির মৃত্যু
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

রামগড়ে ভদন্ত জতিকা মহাথের অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন

Reporter Name / ২১০ Time View
Update : রবিবার, ২৮ ডিসেম্বর, ২০২৫, ২:২১ অপরাহ্ন

সাইফুল ইসলাম, খাগড়াছড়ি

খাগড়াছড়ির রামগড় উপজেলাধীন সোনাই আগা পুস্প বৌদ্ধ বিহারের বিহারাধ্যক্ষ, ধর্মকথিক সুদেশক ভদন্ত জতিকা মহাথের অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। ২০২৫ সালের দুই দিনব্যাপী এ অনুষ্ঠানের সমাপনীতে নানা ধর্মীয় দানানুষ্ঠান অনুষ্ঠিত হয়।
ভদন্ত জতিকা মহাথের গত ১৫ সেপ্টেম্বর মহাপ্রয়াণের পর তাঁর মরদেহ বিশেষ কায়দায় বক্সে সংরক্ষণ করা হয়। তিন মাস বারো দিন পর বৌদ্ধ ধর্মীয় রীতি অনুসারে তাঁর অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠিত হয়।
গত শুক্রবার (২৬ ডিসেম্বর) খাগড়াছড়ির রামগড় উপজেলার সোনাই আগা পুস্প বৌদ্ধ বিহারের প্রাঙ্গনে অনুষ্ঠান শুরু হয় এবং শনিবার (২৭ ডিসেম্বর) তা সমাপ্ত হয়। দুই দিনব্যাপী কর্মসূচিতে বৌদ্ধ ধর্মীয় রীতি ও বিধিবিধান অনুসরণ করে ভিক্ষুসংঘের অংশগ্রহণে ধর্মীয় আচার-অনুষ্ঠান, সূত্রপাঠ, প্রার্থনা ও পুণ্যকর্ম অনুষ্ঠিত হয়।

সমাপনী দিনে বৌদ্ধ ধর্মের চিরাচরিত রীতিনীতি অনুযায়ী ত্রিরত্ন বন্দনা, পঞ্চশীল গ্রহণ, বুদ্ধমূর্তি দান, অষ্টপরিষ্কার দান ও সংঘদান অনুষ্ঠিত হয়। এ সময় ধর্মদেশনা ও সূত্রপাঠ করা হয়। উপস্থিত ধর্মপ্রাণ বৌদ্ধ ভক্তরা ভদন্ত জতিকা মহাথের স্মৃতিচারণ করেন এবং তাঁর বিদেহী আত্মার চিরশান্তি ও নির্বাণ লাভের কামনায় সমবেত প্রার্থনায় অংশ নেন। অনুষ্ঠানে হাজারো পূণ্যার্থীর সমাগম ঘটে।
অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ও ২৯৮ নং আসনের বিএনপি মনোনীত প্রার্থী ওয়াদুদ ভুইয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (রামগড় সার্কেল) ওবাইন (পিপিএম), বাংলাদেশ মারমা ঐক্য পরিষদের প্রতিষ্ঠাতা ও স্থায়ী কমিটির চেয়ারম্যান ম্রাসাথোয়াই মারমা, রামগড় উপজেলা বিএনপির সভাপতি মো. জসীম উদ্দিনসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও ধর্মীয় নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পালি বিভাগের অধ্যাপক ড. জিনবোধি ভিক্ষু। ধর্মদেশনা দেন সিন্দুকছড়ি ইউনিয়নের ডেবলছড়ি বাজারপাড়া বৌদ্ধ বিহারের বিহারাধ্যক্ষ ক্ষেমাসারা ভান্তে এবং পানছড়ির কুড়াদিয়াছড়া ধম্মা বিচারা মেডিটেশন সেন্টার অ্যান্ড সোসাইটির বিহারাধ্যক্ষ আশ্যাং বিচারা ভিক্ষুসহ তিন পার্বত্য জেলার বিভিন্ন বিহারের বিহারাধ্যক্ষরা।
এ সময় বান্দরবান উজানীপাড়া, ফাক্ষ্যংগ্রী পাড়া, কুকিমারা ও মহামুনি এলাকার নারী ও পুরুষ সইং নৃত্যদলসহ বিভিন্ন জেলা থেকে আগত সইং নৃত্য দল অংশগ্রহণ করে।

উল্লেখ্য, সোনাই আগা পুস্প বৌদ্ধ বিহারের বিহারাধ্যক্ষ ভদন্ত জতিকা মহাথের ভিক্ষু জীবনে ২৪ বর্ষাবাস সম্পন্ন করেন। তিনি ৪৭ বছর বয়সে ২০২৫ সালের ১৫ সেপ্টেম্বর বিকাল ৩টা ৪৩ মিনিটে নিজ বিহারে শেষনিঃশ্বাস ত্যাগ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST