মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৫:১৩ অপরাহ্ন
শিরোনামঃ
Logo বাসা থেকে তরুণীর মরদেহ উদ্ধার, Logo নবাবগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে এসএসসি উত্তীর্ণদের সংবর্ধনা ও মিষ্টিমুখ Logo কাপাসিয়ার তিন মাদরাসায় কেউ পাস করেনি Logo সিলেটে নতুন করে করোনা ভাইরাসের হানা, স্বাস্থ্যঝুঁকি নিয়ে বাড়ছে উদ্বেগ Logo কাপাসিয়ায় স্বেচ্ছাসেবকদল নেতার বাড়িতে অগ্নিসংযোগে ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি Logo শিবগঞ্জে এসএসসিতে এক বিষয়ে ফেল, বিষপানে শিক্ষার্থীর আত্মহত্যা Logo রূপগঞ্জে পরিবেশ উন্নয়নে অভিযান, গাছের চারা রোপন, বিতরণ ও আলোচনা সভা Logo কাপাসিয়ায় আইনশৃঙ্খলা কমিটির সভায় মাদক নিয়ন্ত্রণে সম্মিলিত উদ্যোগের আহ্বান Logo যশোর শার্শায় এক হাজার পিস ইয়াবাসহ বেনাপোলের কাদের আটক Logo চাঁপাইনবাবগঞ্জে আন্তর্জাতিক আদিবাসী দিবসে শোভাযাত্রা ও সমাবেশ
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

রামগড় উপজেলা পরিষদ এর সাবেক চেয়ারম্যান শহিদুল ইসলাম ভুঁইয়া আর নেই

Reporter Name / ১২৮ Time View
Update : বুধবার, ১২ নভেম্বর, ২০২৫, ১২:২৮ অপরাহ্ন

সাইফুল ইসলাম, রামগড়:

পার্বত্য জেলা খাগড়াছড়ির রামগড় উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা বিএনপি যুগ্ম সম্পাদক শহীদুল ইসলাম ভুইয়া (ফরহাদ) (৫০) ইন্তেকাল করেছেন (ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী ও দুই সন্তানসহ বহু গুণগ্রাহী রেখে গেছেন। পারিবারিক সূত্রে জানা গেছে, শহিদুল ইসলাম ভূইয়া কিছু দিন আগে হৃদরোগে আক্রান্ত হলে তাকে তিনটি রিং পড়ানো হয়। মঙ্গলবার (১১ নভেম্বর) রাত ১০.৩০ টার দিকে আবার হৃদরোগে আক্রান্ত হলে তাকে চট্টগ্রামের একটি বেসরকারী হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

এদিকে শহিদুল ইসলাম ভুঁইয়ার মৃত্যুতে খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ওয়াদুদ ভূইয়া, জেলা বিএনপির প্রধান উপদেষ্টা জাকিয়া জিনাত বিথী ও খাগড়াছড়ি জেলা বিএনপির সাধারণ সম্পাদক এম এন আবছার তাহার অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

১২ নবেম্বর (বুধবার) শহিদুল ইসলাম ভুঁইয়া জানাযা প্রথমে চট্টগ্রামে সকাল ৯টায় অনুষ্ঠিত হয়েছে, বাদ যোহর রামগড়, ও বাদ আছর গ্রামের বাড়ি শুভপুর অনুষ্ঠিত হবে।

উল্লেখঃ যে শহিদুল ইসলাম ভুঁইয়া রামগড় উপজেলা পরিষদের সফল এক জন চেয়ারম্যান ছিলেন,পরর্বতীতে ২০১৮ সালে ২৯৮ নং আসন থেকে বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থী হিসেবে নির্বাচন করেছিলেন, তিনি খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ওয়াদুদ ভুইয়ার বড় ভাই শাহাবুদ্দিন মেম্বারের মেজো ছেলে, এছাড়াও তিনি সাপ্তাহিক বিন্যাস পত্রিকার সম্পাদক এবং রামগড় প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST